somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মানুষ তো ফেরেশতা নয়!

২০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ গুগল।

মুসলমানদের দুই কাঁধে দুই ফেরেশতা থাকে।
এই দুই ফেরেশতার সঠিক কোনো নাম নেই। কিন্তু তাদের একজনের নাম কিরামান এবং অন্যজনের নাম কাতেবীন ধরা যেতে পারে। মূলত তাঁরা লেখক। আল্লাহ বলেছেন, 'যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার কর্ম লিপিবদ্ধ করে’। ডান দিকের ফেরেশতা কিরামান সৎ আমল ও বাম দিকের ফেরেশতা কাতেবীন গোনাহ লিপিবদ্ধ করে থাকেন। কাজেই দুনিয়াবি জীবনে পাপ করে বেঁচে যাওয়ার কোনো উপায় নেই। মানুষ যেমন রোবট বানিয়েছে আল্লাহ বানিয়েছেন ফেরেশতা। ফেরেশতা এবং রোবটের এক জাগায় খুব মিল। তাঁরা সেক্স করতে পারে না। তাদের আবেগ নেই। তাঁরা নিজ ইচ্ছায় চলতে পারে না।

ফেরেশতারা সব সময় মানুষের পাশে পাশে থাকেন।
শুধু মাত্র- প্রস্রাব-পায়খানা, স্ত্রী সহবাস ও গোসলের সময় ফেরেশতারা দূরে থাকেন। দূরে থাকলেও কান সজাগ রাখেন। যদি সেই সময়েও পাপ করে ফেলে! প্রতিটি মানুষের কাঁধে লেখক ফেরেশতাগণ থাকেন- এটা কুরআন ও হাদীছ থেকে প্রমাণিত এবং আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের সর্বসম্মত আক্বীদা। জ্বীন এবং ফেরেশতাদের খালি চোখে দেখা যায় না। অদৃশ্য এরা। তবে খাটি ধার্মিকগন এদের অনুভব করতে পারেন। ফেরেশতাদের নিয়ে আল্লাহপাক পবিত্র কুরআনে বহু আয়াত নাযিল করেছেন। ফেরেশতাদের ক্ষুধা নেই। তাঁরা শুধু তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। মানুষ মৃত্যুর পর দুজন ফেরেশতার দেখা পাবে। মুনকার ও নাকির। এরা দুজন ফেরেশতা। তাঁরা কবরে তিনটা প্রশ্ন করবেন। প্রশ্নের উত্তর দিতে না পারলে খবর আছে।

ফেরেশতারা মন্দ কাজ করতে পারেন না।
মানুষ মন্দ কাজ করতে পারে এবং করে। শয়তান যখন মানুষকে অন্যায় ও খারাপ কাজের দিকে ধাবিত করে ফেরেশতারা তখন মানুষকে কল্যাণের দিকে যেতে প্রেরণা যোগায়। ফেরেশতাদের একটি বিশেষ কাজ হলো, তারা মুমিন বান্দার জন্য কল্যাণের জন্য সুপারিশ ও দোয়া করতে থাকে। ফেরেশতারা নানা কাজ পরিচালনায় নিয়োজিত রয়েছেন। চাঁদ-সূর্যের জন্য, পাহাড়-পর্বতের জন্য, আকাশের বিভিন্ন স্থানের জন্য, মেঘ প্রবাহিত করার জন্য, বৃষ্টি বর্ষন করার জন্য, মায়ের গর্ভে ভ্রণের জন্য, জাহান্নামের রক্ষণাবেক্ষণের জন্য, পাপীদের শাস্তি প্রদানের জন্য, জান্নাতিদের খেদমত ও শান্তির জন্যও অনেক ফেরেশতা নিযুক্ত রয়েছে। এত বড় বিশ্ব! কত নিয়ম কানুন। আল্লাহর নির্দেশে ফেরেশতারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে। নাসার বিজ্ঞানীসহ পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের ওস্তাদ ফেরেশতারা। তবে মানুষের মতোণ বাহাদূরি তাঁরা করতে পারেন না।

অনেক হুজুরগন বলে থাকেন, মানুষের সাথে চারজন ফেরেশতা থাকে।
যাই হোক, আল্লাহ এমন একদল ফেরেশতা তৈরি করেছেন, যাঁরা সর্বদা নামাজ আদায় করছেন। করেই যাচ্ছেন। তাঁদের কেউ কেউ সিজদারত অবস্থায় রয়েছেন, কেউ রুকুতে রয়েছেন। আর তাঁরা নামাজ আদায় করছেন সারিবদ্ধ হয়ে ও সুশৃঙ্খলভাবে। সাত আসামানের উপর মানুষের মতো ফেরেশতাদের জন্য রয়েছে কাবা। তাঁরা সেই কাবা ঘরের জিয়ারত করেন, তাওয়াফ করেন, হজ পালন করেন। সপ্তম আসমানে অবস্থিত আল্লাহর এই ঘরের নাম বায়তুল মামুর। ফেরেশতারা মানুষের চেয়ে আল্লাহ সম্পর্কে অধিক জ্ঞান রাখেন, তাই তাঁরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পান। আল্লাহর ভয়ে তাঁরা ভীত ও বিনম্র হয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ‘তারা তাদের পালন কর্তাকে ভয় করে এবং তিনি যা আদেশ করেন তা পালন করে। সুবাহানাল্লাহ।

আসমানে এবং দুনিয়াতে ফেরেশতারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
বিনা বেতনে তাঁরা চাকরী করছেন। ফেরেশতাদের স্ত্রী, পুত্র-কন্যা নেই। বাপ, মা নেই। শ্বশুর শ্বাশুরি নেই। দুলা ভাই নেই। তালুই নেই। ফেরেশতাদের ডানা রয়েছে। অনায়াসে তারা যেখানে-সেখানে বিচরণ করতে পারেন। যারা নাপাক থাকে এবং মদ খায় তাদের কাছে ফেরেশতারা আসেন না। আল্লাহ তাঁর প্রিয় নবী-রাসুলদের নিকট অহি পৌঁছে দেওয়ার জন্য নিয়োজিত করেছিলেন জিব্রাঈল নামক ফেরেশতা-কে। মিকাইল ফেরেশতা বৃষ্টি, উদ্ভিদ বিষয়ক দায়িত্বে রয়েছেন। ইস্রাফিল ফেরেশতা পুরো পৃথিবী ধ্বংস করবে এক ফু'য়ে। তিনি শিঙা হাতে নিয়েই রেখেছেন। শুধু আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন। বিজ্ঞানীরা ফেরেশতা সম্পর্কে কোনো তথ্য আজও দিতে পারেন নাই। কুরআন এবং হাদীস থেকে আমরা ফেরেশতা সম্পর্কে জানতে পেরেছি।

(লেখায় যদি ভুল থাকে, তবে তা ধরিয়ে দিবেন। আমি সাথে সাথে শুধরে নিবো। ছোটবেলা থেকেই ফেরেশতাদের নিয়ে আমার দারুন আগ্রহ। জ্বীন জাতি এবং ফেরেশতাদের নিয়ে আমার চিন্তার শেষ নেই। আজকাল মানুষের চেয়ে জ্বীন এবং ফেরেশতারা আমাকে বেশি আকর্ষন করে। তাদের সম্পর্কে যতই জানছি, ততই অবাঁক হচ্ছি, ততই মুগ্ধ হচ্ছি।)
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:২৬
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×