somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ৯১

২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।

আজকে একটা বিশেষ দিন গেছে।
আমাদের বিয়ের আট বছর হয়েছে। যেখানে চারিদিকে শুধু তালাক তালাক এর ঘটনা। এর মাঝে আমি আর সুরভি হেসে খেলে আট বছর পার করে ফেলেছি। মাশাল্লাহ! যাই হোক, আজ সকালে সুরভি আমার জন্য আফগানি পরোটা বানিয়েছে। সাথে ডিম পোচ, ভুটের ডাল, এবং হালুয়া। সাধারনত সকালের নাস্তা বুয়া তৈরি করে দিয়ে যায়। কিন্তু আজ বুয়া আসে নি। আমি সুরভির বানানো আফগানি পরোটা খাই নি। তেলের পরোটা খেলে আমার সমস্যা হতে পারে। তাই পাউরুটি খেয়েছি মাখন মিশিয়ে। কিছুটা চিনি ছিটিয়ে দিয়েছি। ভালৈ লাগলো। তারপর এক কাপ দুধ চা। ব্যস আমার সকালের নাস্তা শেষ।

যেহেতু আজ আমাদের বিবাহ বার্ষিকী-
তাই ভাবী আজ দুপুরে পোলাউ রান্না করেছেন। সাথে দেশী মূরগীর মাংস আর বেগুন ভাঁজা। দুপুরে বাসার কেউ খেতে বসে নি। কিন্তু আমি আর সুরভি যেহেতু বাইরে যাবো- তাই সবার আগে আমরাই খেয়ে নিলাম। রান্না বেশ ভালো হয়েছে। মূরগীর মাংসটা বেশ হয়েছে। বেগুন ভাঁজা সাধারনত আমি খাই না। আজ খেলাম। খেতে ভালৈ লেগেছে। খাওয়া শেষে সামান্য রস মালাই খেলাম। ছোটভাই গতকাল কুমিল্লা গিয়েছিলো। নিয়ে এসেছে। রসমালাইটা খেতে স্বাদ না। দশে বড়জোর ৫ দেওয়া যেতে পারে।

আমার আর সুরভির আজ বাইরে যাওয়ার কথা-
ভেবেছিলাম বিকেলে বের হবো। কিন্তু বের হয়েছি সন্ধ্যায়। ফারাজাকে ভাবীর কাছে রেখে গিয়েছি। ভাবী বলেছেন, কোনো সমস্যা নাই। যতক্ষন ইচ্ছা ঘুরে আসো। আমি সকালেই ড্রাইভারকে বলে রেখেছিলাম কোথাও যেও না। থাকো। আমি আর সুরভি বের হবো বিকেলে। কিন্তু বাইরে বের হয়ে সুরভি বলল, গাড়ি না। আজ আমরা আগের মতো এলোমেলো ঘুরে বেড়াবো রিকশায়। আমি ড্রাইভার হাশেদুলকে বললাম, স্যরি। তুমি চলে যাও। আমরা রিকশায় করে যাবো। হাশেদুলকে একশ' টাকা দিয়ে দিলাম। হাশেদুল চলে গেলো। সুরভি বলল, আজ কিন্তু আমি তোমার হাত ধরে রাখব সারাক্ষণ। তুমি হাত সরিয়ে নিতে পারবে না।

ভাগ্য ভালো আজ রাস্তায় জ্যাম কম।
প্রথমে আমরা দোয়েল চত্ত্বর গেলাম। সুরভি হাবিজাবি কিছু কেনাকাটা করলো। এরপর গেলাম টিএসসি। সেখানে বসে বাদাম, আর চা খেলাম। কলা ভবন গিয়ে পরিচিত একজনের সাথে দেখা করলাম। সেখানে ভাপা পিঠা, ফুচকা আর আইসক্রীম খেলাম। হাঁটতে হাঁটতে চারুকলার কাছে গিয়ে ফুটপাতের দোকান থেকে আলুর চপ আর চিকেন ফ্রাই খেলাম। চিকেনের ছোট ছোট টুকরা। দশটা খেলেও পোষাবে না আমার। ক্যাম্পাসে এক ঘন্টা সময় কাটালাম। সুরভির সাথে নানান বিষয় নিয়ে গল্প করলাম। সুরভি রাজনীতি বুঝে না। ক্রিকেট বুঝে না। সুরভি এখনও আমার কথা শুনলে গ্রামের কিশোরী মেয়েদের মতো অবাক হয়ে যায়।

কলাভবন থেকে ফুলার রোড পর্যন্ত হাঁটলাম আমরা।
জোড়ায় জোড়ায় অনেক ছেলেমেয়ে রাস্তার দুইপাশে বসা। সুরভি বলল, অনেকদিন পর এই রাস্তায় এলাম। আমাদের গন্তব্য নাজিরা বাজার। শহীদ মিনার পেছনে রেখে, সামনে ঢাকা মেডিকেল। আমাদের রিকশাচালক দারুন স্মার্ট। রাস্তাঘাট অলিগলি সব চিনে। আজ রাতে বাসায় খাবো না। হানিফ বিরানী খাবো। দুজন মিলে ইচ্চছামতো বিরানী খেলাম। কোক খেলাম। এক দোকানে স্প্রেশাল পান বিক্রি করছে। সেই পানের নাম 'জাফরান পান'। মূল্য ২০০ শ' টাকা। সুরভি বুড়ো মানুষের মতো সেই পান চিবিয়ে খেলো। বাসায় ফিরলাম রাত ৯ টা ৪৫ মিনিটে। এর মাঝে ভাবীকে দুইবার ফোন করে ফারাজার খোজ নিয়েছি।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১:২২
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×