somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

পাহাড় ডাকে, সমুদ্র ডাকে

১৪ ই মে, ২০২২ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি থাকি শহরে। শহর আমার ভালো লাগে না।
আমার শহর খুব নোংরা। শহরের মানুষ গুলো অমানবিক। খুব অমানবিক। এই শহরে আমি মন ভরে হাঁটতে পারি না। ফুটপাত পর্যন্ত খালি নেই। রাস্তায় ভিড়। কোনো মেয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষজন কুৎসিত ভাবে তাকিয়ে থাকে। আমি হাঁপিয়ে উঠেছি। আসলে আমার ধারনা এই শহরের প্রতিটা মানুষ হাঁপিয়ে উঠেছে। দিন দিন শহরটা অধপতনে যাচ্ছে। আজ থেকে ত্রিশ বছর আগের শহর আর আজকের শহর এক না। খুব বেশি বদলে গেছে।

এই শহরে আমার দম বন্ধ হয়ে আসে।
অথচ কর্মের খাতিরে আমাকে এই শহরেই থাকতে হচ্ছে। দিনের পর দিন। বছরের পর বছর। শহরের মানুষের মতো আমিও যান্ত্রিক হয়ে গেছি। রুটিন মাফিক চলাফেরা। রুটিন মাফিক জীবনযাপন। জাস্ট দম বন্ধ হয়ে আসে। আমার যন্ত্রনা কেউ বুঝে না। অবশ্য আমি কাউকে বুঝতে দেইও না। এই শহরে কোনো ভালো মানুষ নেই। ঘর থেকে বাইরে বের হলেই মানুষ গুলো বদলে যায়। গবেষনা হওয়া দরকার এই শহরের মানুষ গুলো কেন বদলে যায়। কেন অমানবিক।

সমুদ্র এবং পাহাড় আমাকে শান্তি দেয়।
আনন্দ দেয়। বেঁচে থাকতে সাহায্য করে। আমার যদি অনেক টাকা থাকতো। এই শহরে থাকতাম না। সমুদ্রের ধারে পাহাড়ে একটা কাঠের দোতলা বাড়ি করতাম। সারাদিন বই পড়তাম। লিখতাম যা মন চায়। ব্যলকনিতে বসে ঘন্টার পর ঘণ্টা সমুদ্র দেখতাম। কেউ যদি আমাকে আজীবন নির্বাসন দিতো, সমুদ্রে-পাহাড়ে থাকতে হবে আমৃত্যু। ভীষন খুশি হতাম। সমুদ্র আর পাহাড়ের কাছ মানুষের অনেক কিছু শেখার আছে। মৃত্যুর আগে আমি বলে যাবো- আমাকে কবর দি না। সমুদ্রে ভাসিয়ে দিও।

সমুদ্র মানুষের দুঃখকষ্ট ভুলিয়ে দেয়।
পাহাড় মানুষকে সৎ হতে শেখায়। মহৎ হতে শেখায়। সমুদ্র আর পাহাড় ভালোবাসতে শেখায়। মানুষের অনেক কিছু শেখার আছে সমুদ্র আর পাহাড় থেকে। আকাশ ছোঁয়া যায় না। কিন্তু সমুদ্র আর পাহাড় ছোঁয়া যায়। সমুদ্রের কাছে গিয়ে নিজেকে ছেড়ে দাও। তারপর দেখো সমুদ্র তোমাকে নিয়ে কি করে! পাহাড়ের গায়ে হাত রাখো। অবশ্যই কিছু শুনতে পাবে। আমাকে অবিরত সমুদ্র আর পাহাড় ডাকে। আমি টের পাই। অনুভব করি। খুব শ্রীঘই যাবো।

আপনি আপনার সমস্ত কথা সমুদ্র আর পাহাড়কে বলতে পারেন।
কারন আপনার সবচেয়ে ভালো বন্ধু পাহাড় এবং সমুদ্র। পাহাড়, সমুদ্র আপনাকে কষ্ট দিবে না। অপমান অবহেলা করবেন। মানুষের চেয়ে পাহাড় সমুদ্র অনেক ভালো। তাই সময় পেলেই প্রতিটা মানুষের পাহাড় আর সমুদ্রের কাছে যাওয়া উচিত। অসংখ্য মানুষকে বদলে দিয়েছে পাহাড় আর সমুদ্র। যারা দিন রাত টাকার পেছনে ছোটে তাঁরা বোকা। সমুদ্রের কাছে যাও, পাহাড়ের কাছে যাও। নিজেকে উন্নত করো। মহৎ করো। নিজেকে সাজাও।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২২ দুপুর ১:৩১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×