somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বাংলাদেশের মিডিয়া হাউজ গুলো

১৫ ই মে, ২০২২ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশে কোনো নিরপেক্ষ মিডিয়া নাই।
সব মিডিয়াই কোনো না কোনো দলের। কোনো না কোনো পক্ষের। সবচেয়ে বড় কথা বর্তমান সরকার মিডিয়া গুলোকে চাপের মুখে রেখেছে। কেউ সত্য সংবাদ প্রচার করতে পারে না। যদি কোনো নিউজ সরকারের বিপক্ষে যায় তাহলে সেই মিডিয়া বন্ধ হয়ে যাবে। সরকার বন্ধ করে দিবে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর অনেক গুলো পত্রিকা, অনেক গুলো টিভি চ্যানেল বন্ধ হয়েছে তা জানেন? হ্যাঁ জানি সরকার অনেক টিভি চ্যানেল ও পত্রিকাকে লাইসেন্স দিয়েছে। যারা লাইসেন্স পেয়েছে তাঁরা সরকারের আপনা লোক। হয়তো আওয়ামীলীগ ক্ষমতায় না থাকলে ওদের অনেক পত্রিকা এবং টিভি চ্যানেল বন্ধ হয়ে যাবে।

অনেক দূর্নীতিবাজ পত্রিকা বের করেছে।
টিভি চ্যানেল খুলেছে। আসলে তাঁরা কালো টাকা সাদা করার জন্য মিডিয়াকে ব্যবহার করছে। নিজের অন্যায়, নিজের পাপকে ধামাচাপা দেওয়ার জন্য মিডিয়া ব্যবসা শুরু করেছে। আজকাল পত্রিকা কেউ পড়ে না। বাংলাদেশের টিভি চ্যানেল গুলোও লোকজন দেখে না। এরচেয়ে ভারতের চ্যানেল গুলো আমাদের দেশে বেশি চলে। আপনি পত্রিকাতে টাকা দিয়ে যা খুশি তা ছাপাতে পারবেন। টাকা দিয়ে যে কোনো চ্যানেলে নিজের ইচ্ছা মতো অনুষ্ঠান করতে পারবেন। বাংলাদেশে টাকা থাকলে সব সম্ভব। বাংলাদেশের আরেক নাম সব সম্ভবের দেশ।

মিডিয়ার কাজ হলো- একদম নিরপেক্ষ থেকে দেশের সমস্যা গুলো তুলে ধরা।
অথচ সাংবাদিকরা করে চাটুকারিতা। টাকা পেলে সাংবাদিকরা একজন চোরকেও ভালো লোক বলে প্রচার করে। মিডিয়ার লোকজন চাটুকারিতা এবং দালালি সবচেয়ে বেশি করে। সবচেয়ে বেশি তেল দেয় মিডিয়ার লোকজন। এখন হচ্ছে প্রতিযোগিতার যুগ। এক মিডিয়া হাউজ আরেক মিডিয়া হাউজের সাথে প্রতিযোগিতা করে। দেশের হাতে গোনা কয়েকটা মিডিয়া হাউজ যথাসময়ে সেলারি দেয়। বাকি গুলো দেয় না। বিজ্ঞাপনের জন্য মিডিয়া হাউজ গুলোতে হাহাকার। বিজ্ঞাপন মানেই তো টাকা।

বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান মানে ব্যবসা প্রতিষ্ঠান।
হাসপাতাল মানে ব্যবসা। তেমনি মিডিয়া মানেও ব্যবসা। দেশে ব্যাঙ্গের ছাতার মতো আছে অনলাইন নিউজ পোর্টাল। অনলাইন নিউজ পোর্টাল গুলোর কোনো নিয়ম নীতি নাই। ইচ্ছা করলে আপনিও একটা নিউজ পোর্টাল খুলে ফেলতে পারেন। দেশে এমন এমন অনলাইন নিউজ পোর্টাল আছে, যাদের একটা অফিস পর্যন্ত নাই। মিডিয়ার আরেক নাম হওয়া উচিত ধান্দাবাজি। বিশেষ করে প্রতিনিধি সাংবাদিকরা ধান্দাবাজিতে ওস্তাদ। বর্তমানে যারা মিডিয়াতে কাজ করছে তাদের বেশির ভাগ'ই অযোগ্য ও অদক্ষ। সুবিধা হলো- অযোগ্য ও অদক্ষ লোকদের অল্প টাকা দিয়ে কাজ করানো যায়।

নিরপেক্ষ কোনো মিডিয়া হাউজ আমাদের নেই।
বর্তমানে সবাই দালাল। সরকারের দালাল। সরকারের উপরে কথা বলার সাহস কোনো মিডিয়ার নেই। বিএনপির কোমর যেমন ভেঙ্গে গেছে। প্রতিটা মিডিয়া হাউজের কোমর ভাঙ্গা। মিডিয়াতে যারা কাজ করে তাঁরা মূলত নাম চায়। খ্যাতি চায়। আর চায় নিজের আখের গুছাতে। যারা লেখাপড়া শেষ করে কোনো চাকরী পায় না তাঁরা আসে মিডিয়াতে কাজ করতে। মালিকগন তাদের চাকরীতে নেয়- কারন তাদেরর অল্প টাকা বেতন দেওয়া যায়। এই টাকা দিয়ে চলা যায়? বহু সাংবাদিককে দেখেছি অফিস থেকে ছুটি নিয়ে পাঠাও চালায়। তাতে বাড়তি ইনকাম হয়। অনেক সাংবাদিক লেজুড় ধরে ইউরোপ পাড়ি দিয়েছে।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২২ রাত ১০:৫০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×