somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

দশ

১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। বই পড়ে আসলে কারো জীবনের পরিবর্তন হয় না।
হ্যাঁ বই পড়া ভালো। জ্ঞান অর্জনের চেয়ে বড় দুনিয়াতে আর কিছুই নেই। বই পড়লেই যদি জীবন সত্যি সত্যি বদলে যেতো তাহলে দেশে এত এত বেকার থাকতো না। পড়ালেখা করবেন, জীবনে ভালো চাকরী পাবেন। সফলতা আসবে জীবনে। নিজের পরিবর্তন নিজেকেই করতে হবে। কোনো বই সেই পরিবর্তন করতে পারবে না। আমি কিন্তু বহু বই পড়েছি। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য কিছুই বাদ রাখিনি।

২। আমাদের এলাকায় একটা বেকারি ছিলো।
ওরা নানান রকম বিস্কুট বানাতো। যে বিস্কুট গুলো ভেঙ্গে যেত ওরা সেই বিস্কুট গুলো জমাতো। সেখানে নানান রকম ভাঙ্গা ভাঙ্গা বিস্কুট থাকতো। সেই বিস্কুট আমি কিনে খেতাম। নানান রকম বিস্কুট। মিষ্টি বিস্কুট, নুনতা বিস্কুট। ঝাল বিস্কুট। পাঁচ মিশালি ভাঙ্গা ভাঙ্গা বিস্কুট। খেতে খুব টেস্ট লাগতো। সবচেয়ে বড় কথা পাঁচ টাকায় অনেক গুলো দিতো।

৩। প্রথমে একজন ভালো মানুষ হতে হবে।
সহজ সরল ভালো মানুষ। কারন ভালো মানুষ না হতে পারলে জীবনে আপনি যা-ই হোন না কেন লাভ নাই। সুন্দর ভাবে লেখাপড়া করে নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। মনের সমস্ত কুসংস্কার গুলো ঝেড়ে ফেলে দিতে হবে। একজন আধুনিক মানুষ হতে হবে। ধর্মীয় গোঁড়ামি ঝেড়ে ফেলতে হবে। মন মানসিকতা এবং চিন্তা ভাবনা উন্নত করতে হবে।

৪। এযুগে যাদের জন্ম হচ্ছে তাঁরা খুব ভাগ্যবান।
তাঁরা জন্মের পর পেয়ে যাচ্ছে মোবাইল, ইন্টারনেট, ল্যাপটপ। আরো নানান রকম গেজেট। এই প্রজন্মের জন্ম হচ্ছে আধুনিক হাসপাতালে। কিন্তু আমাদের জন্মের সময় দেশে এত এত আধুনিক হাসপাতাল ছিলো না। আমার জন্ম হয়েছে বাসায়। ধাইয়ের কাছে। প্রতিদিন বেশ কয়েকবার করে বিদ্যুৎ চলে যেত। তখন ছিলো না ইন্টারনেট, ফেসবুক, টিকটক। ছিলো না ডিশ লাইন। ছিলো না অনেক গুলো টিভি চ্যানেল। তবুও আমি বলব, সেই সময়টাই ভালো ছিলো।

৫। 'দোয়া' এর কোন বৈজ্ঞানিক উপকারিতা নেই।
দোয়ায় কোনো কিছুই হয় না। দোয়ায় কাজ হলে আজ সমস্ত ছেলেমেয়ে পাইলট, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতো। বাবা মা ছেলেমেয়েদের জন্য দোয়া করেন। দোয়ার ফলাফল শূন্য। আপনি পরীক্ষায় প্রচুর পড়াশোনা করে পরীক্ষায় দিলেই পাশ করবেন। এখন যদি পরীক্ষা ভালো ভাবে না দেন তাহলে কি করে পাশ করবেন? আপনার বাবা মা বা আত্মীয়স্বজন যতই দোয়া করুক। শুনুন যা করার নিজেকেই করতে হবে। দোয়ার উপর ভরসা রাখলে আপনি শেষ। ভরসা রাখতে হবে শুধু নিজের উপর।

৬। কবিতা কি? কবিতা হলো আবেগের খেলা।
মানুষের মনে আবগে আসে, তখন সে কবিতা লিখে। কবিতা হলো অনুভবের বিষয়। কাজেই কবিতা লিখতে হলে প্রেমে পড়তে হবে এমন কোনো কথা নেই। যে লিখতে জানে, সে তাজমহল না দেখেও তাজমহল নিয়ে কবিতা লিখতে পারবে। ভালো লেখার জন্য দরকার জ্ঞান। দরকার সততা। দরকার মহানুভবতা। দরকার সরলতা। আজকাল সবার হাতে 'এসএলআর' ক্যামেরা তাঁরা সবাই কি ফটোগ্রাফার? ঠিক তেমনি সবাই কবিতা লিখলেও সবাই কবি না। এরা আসলে ফেসবুক কবি। মূলত এরাই বাংলা কবিতার সর্বনাশ করছে।

৭। ব্যাচেলর মেসে বুয়াদের সাথে সেক্সসুয়াল সম্পর্ক হয়।
খুব হয়। ঢাকা শহরের সব এলাকায় একাধিক মেস রয়েছে। সেসব মেসে ছাত্র এবং চাকরীজিবিরা থাকেন। সবার রুচি সমান নয়। একটা মেসে নানান শ্রেনীর লোক থাকে। নানান অঞ্চলের লোক থাকে। হোক সে ছাত্র বা চাকরিজীবী। সেক্স বিষয়ে কেউ পিছিয়ে নেই। কখনও কখনও বুয়ারা টাকার জন্য সেক্স করতে রাজী হয়। অথবা তাকে বাধ্য করা হয়। এদিকে ছাত্র বা চাকরীজীবিরাও অল্প টাকায় কাজ সারতে পারে। বিষয়টা স্বাভাবিক বলা ঠিক হবে না। গভীর গোপন বিষয়। গোপনে গোপনে যে এই শহরে কত কি হয়- জানালে অবাক হবেন।

৮। না শীর্ষ নেতা ভুল বলেছেন। আসলে শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, তত দিন আওয়ামীলীগ ক্ষমতায় থেকে যাবে। টিকে যাবে। শেখ হাসিনার এখন বয়স ৭৪। উনি আর কত বছর বাচবেন? আমার ধারনা ১০/১৫ বছরের বেশি দিন বাঁচবেন না। বাংলাদেশের মানুষ গড়ে ৬০ বছরের বেশী বাঁচে না। উনি উন্নত জীবনযাপন করছেন, উন্নত চিকিৎসা পাচ্ছেন। তাই উনি হয়তো ৮০ বছর পর্যন্ত বেঁচে থাকবেন।

৯। মুসলমানদের সব কিছুর জন্য দোয়া আছে।
নতুন কাপড় পড়ার জন্য দোয়া আছে, সহবাস করার জন্য দোয়া আছে, বাইরে বের হবার আগে দোয়া আছে। বাথরুমে প্রবেশের আগে দোয়া আছে। ইত্যাদি সমস্ত কিছুর জন্য দোয়া আছে। এবার আপনাকে আসল কথা বলি, দোয়ায় কাজ হয় না। যদি দোয়ায় কাজ হতো তাহলে দুনিয়াতে সমস্ত ছেলেমেয়ে লেখাপড়ায় ভালো করতো। কারন প্রতিটা বাবা মা তাদের সন্তানদে জন্য দোয়া করেন। আমার বাবা মা চাইতেন, আমার জন্য দোয়া করতেন- আমি যেন সরকারী চাকরী পাই। অনেক চেষ্টা করেও সরকারী চাকরী পাইনি। বাস্তবতা হচ্ছে- একটা সরকারী চাকরী পাওয়ার জন্য যতটুকু পড়াশোনা করতে হয়, ততটুকু পড়াশোনা করি নাই। অথচ আমার মা বাবা আমার জন্য দিন রাত দোয়া করেছেনে, রোজা রেখেছেন।

১০। অন্ততপক্ষে সবার ড্রাইভিংটা শিখে রাখা দরকার।
আমার এক বন্ধুর বাবা গাড়ির ড্রাইভার ছিলেন। বড় কোম্পানীর ড্রাইভার। সে বছরে দুইবার বিদেশ যেতে পারতো কোম্পানীর খরচে। বাংলাদেশে লেখাপড়া শেষ করে চাকরী পেতে বেশ বেগ পেতে হয়। তখন ড্রাইভিং জানলে আর বসে থাকার দরকার হয় না। উবার চালানো যায়। অথবা কোনো কোম্পানীর গাড়ি। আজাইরা বসে থাকার চেয়ে গাড়ি চালানো ভালো না? বেকার শব্দটা খুব খারাপ। খুব কষ্টের। খুব যন্ত্রনার। অপমানের।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৭
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×