somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ১০১

১৫ ই জুন, ২০২২ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

হ্যালো ব্লগারস!
কয়েকদিন ধরে আমার ল্যাপটপ টা সমস্যা করছে। স্লো হয়ে যায়। হ্যাং করে। ওপেন হতে সময় লাগে। সার্টডাউন হতে সময় লাগে। এভাবে ল্যাপটপ চালানো যায়! সকালে সুরভি খাসির মাথা রান্না করেছে মুগডাল দিয়ে। আর রুটি বানিয়েছে। সাথে আলু ভাজি। আমি বললাম, নাস্তা খাবো না। ল্যাপটপ ঠিক করতে যাচ্ছি এলিফেন্ট রোড। সুরভি বলল, না খেয়ে যেও না। আমি বললাম, তাহলে ঝটপট এক কাপ চা দাও। ছোট কন্যা ফারাজা খেলছে। সে অদৃশ্য পাউডার শরীরে মাখছে। আমাকেও সে অদৃশ্য পাউডার মেখে দিলো। চা খেয়ে বের হলাম। রোদ নেই, কিন্তু ভ্যাপসা গরম। বিরক্তিকর আবহাওয়া।

যে আমার ল্যাপটপ ঠিক করেছে তার নাম আলামিন।
বয়স ২৫ এর বেশি হবে না। আলামিন প্রথমে বলল, সব মিলিয়ে দুই হাজার টাকা লাগবে। আমি বললাম, ঠিক আছে। দেড় ঘন্টা পর আলামিন বলল, ল্যাপটপে অনেক সমস্যা। এই সমস্যা, সেই সমস্যা। ইত্যাদি। সব মিলিয়ে আলামিন আমার কাছ থেকে নিলো সাত হাজার দুই শ' টাকা। যাইহোক, ল্যাপটপ মোটামোটি ঠিক হয়েছে। তবে এই ল্যাপটপের উপর থেকে আমার মন উঠে গেছে। নতুন একটা ল্যাপটপ কেনা না পর্যন্ত শান্তি পাবো না। ল্যাপটপ খুব দরকার। ল্যাপটপ না থাকলে আমি অচল। আর আড়াই বছর পর ছোট কন্যাকেও একটা ল্যাপট দিবো। এখন তো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে অনলাইনে ক্লাশ করা।

দুপুরবেলা লাগলো ক্ষুধা।
আলামিন ঠিক করে বলছে না আর কত সময় লাগবে। আমি একটা রেস্টুরেন্টে খেলাম। প্রচুর ভিড়। লোকজন পাগলের মতো খাচ্ছে। পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পর বসার জায়গা পেলাম। সুন্দর হাসিমুখে একটা ছেলে আমার টেবিলের সামনে এলো। বললাম, ভাত দাও। ছেলেটা বলল, স্যার খিচুড়ি খান। ভালো লাগবে। আমি বললাম, ঠিক আছে দাও। খিচুড়িটা আসলেই খেতে ভালো হয়েছে। সাথে খাসির মাংস। বড় বড় দুই পিছ। না চাইতেই ছেলেটা একটা কোক দিলো। খাওয়া শেষ করে আবার গেলাম আলামিনের কাছে। বিকেল পাঁচ টায় তার কাজ শেষ হলো। আমার ধারনা আলামিন ইচ্ছা করে দেরী করেছে। সব মিলিয়ে দেড় ঘণ্টার বেশি সময় লাগার কথা না।

বাসায় ফিরে গোছল করলাম।
সুরভি বলল, আগামীকাল ইলিশ পোলাউ রান্না করবো। বড় একটা ইলিশ মাছ নিয়ে আসো। পোলাউ এর চাল ঘরে আছে। সন্ধ্যায় গেলাম বাজারে। গত সপ্তাহে যে ইলিশ মাছের দাম ছিলো নয়'শ টাকা এখন সেটার দাম চাচ্ছে ১৪ শ' টাকা! শেষমেষ বাধ্য হয়ে এক কেজি ওজনের একটা ইলিশ নিলাম ১৫ শ' টাকা দিয়ে। আমি কিন্তু ইলিশ পোলাউ খাই না। ডিম ১২০ টাকা ডজন। ১৫০ পিছ ডিম নিলাম। আমাদের বাসায় ডিমটা খুব বেশি লাগে। মাসে ২৫০ টা ডিম লাগে। হিমসাগর আম নিলাম ৫ কেজি। ১০০ টাকা করে কেজি। গত বছর হিমসাগর কিনেছি ৬০ টাকা করে কেজি।

আমি সাধরনত কফি খাই না।
আমার পছন্দ চা। গতকাল বাসায় মেহমান এসেছিলো। তাদের জন্য কফি বানানো হয়েছিলো। ভাবী আমাকে এক মগ কফি দিলো। সেই কফি খেলাম রাত দশটায়। এরপর সারারাত আর ঘুম হলো না। অনেক চেষ্টা করলাম ঘুমাতে কিছুতেই আর ঘুম হলো না। ফজরের আযান দিয়ে দিলো। বাসার সবাই গভীর ঘুমে। আমি রাস্তায় হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে কমলাপুর রেলস্টেশনে চলে এলাম। দেখি একলোক মাত্র দোকান খুলেছে। আমি বললাম, চা খাবো। লোকটা বলল, জুইত কইরা বহেন। আমি জুইত কইরা বসলাম। ভোরবেলা ঢাকা শহরটকে খুব নিরীহ লাগে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২২ রাত ১:২১
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×