somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

হ্যাপী ব্লগ ডে

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথমেই আমি সামুকে ধন্যবাদ জানাতে চাই।
মডারেটর, ব্লগটিম এবং ব্লগারদের জানাই স্বচ্ছ ভালোবাসা ও শুভেচ্ছা। আজ অবশ্যই একটি বিশেষ দিন। বিশেষ দিনে মিষ্টি খেতে হয়। আমার ডায়বেটিকস নেই, তাই আমি ফ্রিজ থেকে বের করে দুটো মিষ্টি খেয়ে নিয়েছি। অনেকেই আজকের দিনটি মাথায় রেখে কিছু না কিছু লিখেছেন। চাঁদগাজী লিখেছেন, কাভা লিখেছেন, শায়মা লিখেছেন, সেলিম আনোয়ার লিখেছেন। আমি গতকালই ভেবে রেখেছিলাম কিছু না কিছু লিখব। এদিকে দিনটি চলে যাচ্ছে। অলরেডি প্রথম পাতায় আমার একটি পোষ্ট আছে। সে যাকগে, ব্লগারদের একটা দায়-দায়িত্ব আছে। এই দায়িত্ব কেউ হাতে তুলে দেয়নি। কিন্তু অদৃশ্যভাবে দায়িত্বটা চলে আসে। দায়িত্ব এড়িয়ে যাওয়া ঠিক না।

আমি আজ পর্যন্ত সামুর কোনো অনুষ্ঠানে যাইনি।
এটা আমার ব্যর্থতা। অনুষ্ঠান গুলোতে যাওয়া উচিৎ। তবে এক সময় সামু ছাড়া অন্যান্য ব্লগের অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হতো। আমি যেতাম। আমার সমস্যা হলো- হয় আমি প্রচুর কথা বলি, নয়তো একদম চুপ করে থাকি। যাইহোক, আমি জানি সামুর শ্রেষ্ঠ ব্লগার কে। কাকে এবং কেন ব্যান করা হয়েছে। অনেক কিছু জানলেও লেখা যায় না। লিখতে গেলে মডারেটর সাহেব হয়তো বলবেন, ''এরকম পোষ্টে আমরা উৎসাহ দেই না''। অবশ্য আমার উৎসাহ লাগেও না। আমার কাছে যেটা সঠিক মনে হবে, সত্য মনে হবে- আমি লিখে যাবো। যদি কখনও নিজের ভুল বুঝতে পারি, তখন এসে ক্ষমা চাইবো। এই প্রসঙ্গ আজ বাদ দেই। আজ একটি বিশেষ দিন, তাই অন্য আলাপে যাই। নিরপেক্ষ থাকাটা খুব জরুরী। কিন্তু কেউ নিরপেক্ষ থাকতে পারে না। ডাক্তার, মন্ত্রী, প্রধানমন্ত্রী, নার্স, ব্লগার, পুলিশ, আইনজীবী, শিক্ষক, ছাত্র, রেফারি। কেউ না।

সামুর কিছু কিছু দিক আমার খুব ভালো লাগে।
যেমন- ত্রান বিতরণ। এই তো কিছুদিন আগে সিলেটে অসহায় মানুষকে সাহায্য করা হলো। জাদিদ ভাই নিজে গিয়ে ত্রান দিয়েছেন। লোকবল আরো থাকলে জাদিদ ভাইয়ের সুবিধা হতো। আমি ফ্রি ছিলাম। মনে মনে ভেবেছিলাম জাদিদ ভাই আমাকে ডাকবেন। ডাকেন নি। যদিও অন্যের মতো চিৎকার করে বলতে ইচ্ছা করে না- সংগঠন আমিও করেছি। প্রকশনীর সাথে আমিও জড়িত ছিলাম। রাজাকারদের বিচারের জন্য কম পরিশ্রম করি নাই! শাহবাগের আন্দোলনের অনেক আগেই আমরা রাজাকারদের বিরুদ্ধে লিফটেল বিলি করেছি। ভাই ব্রাদার আমারও কম ছিলো না। ত্রান বিতরণ, কম্বল বিতরণ এরকম বহু স্বেচ্ছাসেবকের কাজ করেছি। অবশ্য এসব বলার মতো কোনো কথা না। বহু মানুষ এরকম কাজ করেছেন। মনোয়ন পাবার জন্য এসব কাজ করিনি। নিজের ঢোল নিজের পেটাতে লজ্জা করে। আমার আবার লজ্জা বেশি।

ব্লগ খুবই মজায় জায়গা। অদ্ভুত জায়গা।
একদল যায়, একদল আসে। কেউ কেউ গিয়ে আবার ফিরে আসে। কেউ কেউ একেবারেই ফিরে আসে না। এদের মধ্যে কেউ একদিন হুট করে মরে যায়। আমরা ব্যথিত হই। কিছু কিছু ব্লগার আছেন, তাঁরা ভালো সময়, মন্দ সময়- কখনও ব্লগ ছেড়ে যান নি। প্রতিদিন একবার করে হলেও ব্লগে ঢু মারেন। যেমন আমাদের সকলের প্রিয় চাঁদগাজী। ব্লগ ইতিহাসে তাঁরা নাম থাকবেই। তাকে বাদ দিয়ে ব্লগ ইতিহাস লেখা, সামুর ইতিহাস লেখা সম্ভব নয়। একথাও সত্য সামুতে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন চাঁদগাজী। অনেক ব্লগার এসেছেন, চলে গিয়েছেন কিন্তু চাঁদগাজী থেকে গেছেন। ঝড়-ঝাপটা কম আসেনি তার উপরে। চাঁদগাজী ছাড়া আরো অনেক ভালো ভালো ব্লগার আছেন সামুতে। তাদের কে আমি সম্মান করি। যে ছেলে বা মেয়ে মোটামোটি লেখালেখির অভ্যাস আছে, তাদের আমি ধরে ধরে সামুতে নিয়ে আসি। তাদের কাছে আমি সামুর গুণগান গাই। কিন্তু মডারেটর সাহেব তো এ দায়িত্ব আমাকে দেননি।

মডারেটর এবং ব্লগটিমের প্রতি আমার কিছু অনুরোধ আছে-
অনেক সময় আমি বা আমরা ভুলটুল করে ফেলি। অনেক অন্যায্য কথাও বলে ফেলি। সেগুলো মনে রাখবেন না। মানুষ তো ভুল করে, করেই শিখে। পবিত্র গ্রন্থে হাত রেখে আপনারা বলতে পারবেন যে আপনাদের কোনো ভুল হয় না। হ্যাঁ আমি জানি ১০০% নিরপেক্ষ থাকা সম্ভব না। এডমিন সাহেব দয়া করে কাউকে 'এরশাদ' বলবেন না। 'দয়া করে সামুতে রেখেছি' এরকম কথাও বলবেন না। 'অন্য ব্লগে চলে যান, ঠিকানা লাগলে বলেন' এরকম নিষ্ঠুর কথাও বলবেন না। এবং অন্যের দ্বারা প্ররোচিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। মডারেটরের দায়িত্ব সহজ নয়। সব সময় মেজাজ ঠিক রাখাও সম্ভব না। সবই বুঝি। কিন্তু অনেকে ক্ষমতা হাতে পেলে আউলায়ে ফেলে। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী। কিন্তু উনি যা ইচ্ছা তাই করতে পারেন না। করা উচিৎ না। জনগনকে সাথে রাখা জরুরী। যাইহোক, সামু এবং সামুর সমস্ত ব্লগারকে ভালোবাসা ও শ্রদ্ধা।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৬
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×