somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথম পর্বের লিংক
দ্বিতীয় পর্ব

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তেজী ও জেদী লোক ছিলেন।
শত বাঁধা বিপত্তির পরেও তিনি ইংরেজদের কাছ থেকে বিধবা বিবাহের আইন পাশ করিয়ে আনলেন। নিজ খরচায় অসংখ্য বিধবাদের বিয়ে দিলেন। বিধবাদের বিয়ে দিতে গিয়ে তিনি অনুভব করলেন, মেয়েদের লেখাপড়া শেখাটা ভীষন জরুরী। আবার ইংরেজদের কাছে গেলেন নারী শিক্ষার জন্য স্কুল করবেন। ইংরেজরা বললেন, স্কুল করা তো খুব ভালো কথা। তুমি স্কুল করো। খরচ আমরতা দেবো। ঈশ্বর চন্দ বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে স্কুল প্রতিষ্ঠা করতে লাগলেন। স্কুলের কথা বলতেই অনেকেই আগ্রহ নিয়ে নিজের জমি দান করে দিলেন। কিন্তু সেই সময় মতো করা হতো নারীদের শিক্ষার কোনো প্রয়োজন নেই। নারীর কর্ম দুই জায়গায় রান্নাঘর আর আতুর ঘর।

বিদ্যাসাগর ৪৬ টা স্কুল প্রতিষ্ঠা করলেন।
এই ৪৬ টা স্কুলের খরচ বছরে প্রায় নয় শ' টাকা। ইংরেজরা তখন ঈশ্বর চন্দ্র কে বলল, এবার থামো। এত স্কুলের খরচ আমরা দিতে পারবো না। বিদ্যাসাগর বললেন, আপনারা খরচ না দিলেও আমি স্কুল প্রতিষ্ঠা করা বন্ধ করবো না। ভারতকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য স্কুল করতেই হবে। ঠিক এই সময় অনেক জমিদার হাত বাড়িয়ে দিলেন। তাঁরা জমি দান করলেন, নগদ অর্থ দান করলেন। শত বাঁধা বিপত্তি উপেক্ষা করেও মেয়েরা আসতে শুরু করেছে স্কুলে। মেয়েদের জন্য সহজ করে বই লিখতে শুরু করলেন বিদ্যাসাগর। সেই বই নিজেই ছাপালেন। বই ছাপিয়ে, লেখা অনুবাদ করে এবং জমিদার পুত্রদের পড়িয়ে তার ইনকামও কম নয়।

ইশ্বর চন্দ্র অনেক করেছেন।
বিধবা বিবাহ, বাল্য বিবাহ বন্ধ করা, স্কুল করা, অসহায় ও দরিদ্র মানুষকে সাহায্য করা, অসুস্থকে চিকিৎসা করা কিন্তু তিনি ইংরেজদের অন্যায় কর্ম কান্ড নিয়ে কিছু বলেন নি। নীলকর সাহেবেরা সীমাহীন অত্যাচার করে সাধারন কৃষকদের উপর। সেদিকে ঈশ্বর চন্দ্রের কোনো নজর ছিলো না। ঈশ্বর চন্দ্র সমাজের শিক্ষিত মানুষ ছিলেন, আধুনিক চিন্তার মানুষ ছিলেন। সমাজের কুসংস্কার দূর করতে অনেক ভূমিকা রেখেছেন। কিন্তু ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে তিনি মুখ খুলেন নি। তার মানে কি তিনি ইংরেজদের বশ্যতা মেনে নিয়েছিলেন? তার কি উচিৎ ছিলো না- ইংরেজদের বিরুদ্ধে লেখা। অথবা মহারানী ভিক্টোরিয়ার কাছে চিঠি দেওয়া- 'দুষ্ট ইংরেজদের থামান''। শিক্ষিত মানুষ হিসেবে ইংরেজরা তো বিদ্যাসাগরকে ভালোই খাতির করতো।

এক ইংরেজের শখ বিদ্যাসাগরের ছবি একে দিবেন।
একদিন বিদ্যাসাগর তাকে সময় দিলেন। ইংরেজ খুব সুন্দর ভাবে তাকে একে দিলেন। বিদ্যাসাগর নিজের ছবি দেখে মুগ্ধ। তারপর সে বলল, আমার বাবা মায়ের ছবি একে দিলে আমি ভীষন খুশি হতাম। ইংরেজ বলল ওকে। নিয়ে আসুন তাদের। সেই ইংরেজের দপ্তরে বাবা মাকে নিয়ে গেলেন বিদ্যাসাগর। ইংরেজ তার বাবা মায়ের ছবি একে দিলেন। সেই ছবি বিদ্যাসাগর তার লাইব্রেরীর দেয়ালে সাজিয়ে রাখলেন। লাইব্রেরী ভরতি বই। পছন্দের বই গুলো বিদ্যাসাগর চামড়া দিয়ে বাঁধিয়ে রাখতেন। অনেক লোক বিদ্যাসাগরের সাথে প্রতিদিন দেখা করতে আসে। এই লাব্রেরীতেই বিদ্যাসাগর সবার সাথে দেখা করেন। বিদ্যাসাগরের সাথে যত লোক দেখা করতে আসে, তাদের মধ্যে বেশির ভাগই সাহায্য প্রার্থী। কেউ সাহায্য চাইতে এসে খালি হাতে ফিরে যায়নি। মানুষের দুঃখ কষ্ট বিদ্যাসাগর সহ্য করতে পারতেন না। যারা বয়সের বাড়ে নুয়ে পড়েছেন, তাদের প্রতিমাসে আর্থিক সহায়তা করতেন।

বিদ্যাসাগরের অনেক দিনের ইচ্ছা-
সে রামায়ন সহজ বাংলা ভাষায় অনুবাদ করবেন। এটা হবে অনেক বড় একটা কাজ। এই কাজ শেষ করতে করতে কয়েক বছর লেগে যাবে। রামায়নে হাত দেওয়ার সময় পাচ্ছেন না। নতুন স্কুল তৈরি, স্কুলের জন্য শিক্ষক নিয়োগ, গ্রামে গ্রামে গিয়ে মেয়েদের স্কুলে নিয়ে আসা, বিধবাদের বিয়ে দিলে জাত যায় না, লোকদের বুঝানো। সচেতন করা। ছাত্র পড়ানো, মেয়েদের জন্য বই লেখা, ছাপাখানা এছাড়া নানান রকম সামাজিক অনুষ্ঠানে তাকে যেতে হয়। বিভিন্ন অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করা হয়। কিছুদিন আগে মধু সূদন দত্ত নামে এক কবিকে সম্মান জানানো হলো। তাকে করা হয়েছিলো বিশেষ অতিথি। অথচ তিনি ব্যস্ততার কারনে যেতে পারেন নি অনুষ্ঠানে। কিন্তু তিনি মধুসুদনের মেঘনাদ বদ কাব্য পড়েছেন। ছেলেটা দারুন লিখেছে। এরাই বাঙ্গালা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাবে। দীনবন্ধু নামে এক ছোকরা 'নীলদর্পন' নাটক লিখে তো রীতিমতোন হইচই ফেলে দিয়েছে। মধুসূদন আবার নীলদর্পন ইংরেজিতে অনুবাদ করছে ছদ্মনামে। বিদ্যাসাগর ইংরেজি অনুবাদ পড়েছেন। এবং তিনি মুগ্ধ হয়েছেন। চিঠি লিখে তিনি তাদের অভিনন্দন জানাবেন।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ব্লগারদের পোস্ট নিয়ে একটা সংকলন বের করতে চাই

লিখেছেন ডার্ক ম্যান, ০৯ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫১

আমি একটা প্রকাশনা প্রতিষ্ঠান চালু করতে চাচ্ছি। তাই আমার প্রত্যাশা প্রথম বইটা হবে সামুর ব্লগারদের পোস্ট সংকলন।
আপনারা যদি চান, তাহলে আপনাদের লেখা যেকোনো প্রিয় পোস্ট সেখানে দিতে পারেন।... ...বাকিটুকু পড়ুন

ছায়ার মোনাজাত

লিখেছেন কাবিল, ০৯ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫১



ফজরের আগের সেই নীরব সময়টা—যখন আকাশ আর জমিনের মাঝে এক অদৃশ্য দরজা খুলে যায়।
আমি ওযু করে নামাজের জন্য দাঁড়ালাম। চারপাশে এমন নীরবতা, যেন পৃথিবীটা কারো গভীর চিন্তার মধ্যে ডুবে... ...বাকিটুকু পড়ুন

অনু কবিতা

লিখেছেন সামিয়া, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



(১)
গল্প স্বল্প আড্ডার ভেতর
ডাকে পুরোনো দিন,
বিষন্ন স্মৃতির পাতা
ক্লান্ত বিলীন।

(২)
শোকের ধুলো জানালাতে,
বসে থাকে রোদ না মেখে,
হারিয়ে গেলো কারো মুখ
ভুল ঠিকানায় নাম লিখে।

(৩)
চায়ের ধোঁয়ায় মুখ লুকিয়ে
একাকী নিরালায়,
গল্প শেষেও... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গের নির্বাচন 2026 : BJP কি জিততে চলেছে ?

লিখেছেন গেছো দাদা, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৫

আসন্ন বিধান সভা নির্বাচনে(2026) কি পশ্চিমবঙ্গ রাজ্যে BJP জিততে চলেছে?
আসুন জেনে নিই প্রকৃত সম্ভাব্য রেজাল্ট।
রাজ্য সরকারের IB এবং মোদী সরকারের গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে,কোন দল কত আসন পেতে পারে... ...বাকিটুকু পড়ুন

আমরা যে আসলে কী চাই, নিজেরাও জানি না

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৬



কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই দৃশ্য—হতাশার গল্প আর সমালোচনার স্রোত। বিশেষ করে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন সাহেবকে নিয়ে নানামুখী আলোচনা বেশ জমে উঠেছে। ক্ষমতায় আসার দুই মাসও... ...বাকিটুকু পড়ুন

×