somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ম্যাজিশিয়ান

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি একটা স্বপ্ন প্রায়ই দেখি-
সেটা হলো আমি আকাশে উড়ছি। খুব সুন্দর করে ভেসে আছি। চাইলেই উড়ে উড়ে এখান থেকে ওখানে উড়ে চলে যেতে পারি। স্প্রীড বাড়াতে পারি, স্প্রীড কমাতে পারি। যদি চাই তো উড়ে মেঘের কাছাকাছি চলে যেতে পারি। এত উপরে উঠতে পারি যে মাটি থেকে তাকালে আমাকে দেখা যাবে না। এই স্বপ্নটা আমার খুব'ই প্রিয়। আমি সাধারনত ভয়ের স্বপ্ন বেশী দেখি। খুন, রক্ত, দা, পিস্তল, অন্ধকার, রামদা, বিষাক্ত সাপ। এসব স্বপ্ন দেখলে আমার ভয় করে। কিন্তু আকাশে উড়ে বেড়াচ্ছি এই স্বপ্নটা আমাকে শান্তি দেয়। আনন্দ দেয়। আমার সবচেয়ে প্রিয় স্বপ্ন এটাই।

আকাশে উড়ার স্বপ্নটা অসংখ্যবার দেখেছি।
সেই ছোটবেলা থেকেই শূন্যে ভেসে থাকার স্বপ্নটার কোনো পরিবর্তন হয়নি। একই স্বপ্ন। সব কিছু একই রকম। এই স্বপ্নের কথা আমি সুরভিকেও বলিনি। কারন স্বপ্নটা হাস্যকর। কেন এই স্বপ্ন দেখি? যেহেতু আমার মধ্যে কোনো কুসংস্কার নেই, আমি একজন আধুনিক মানুষ। তাই স্বপ্নের ব্যাখ্যা খুঁজতে গিয়ে ধর্মের আশ্রয় নিইনি। জ্ঞান হওয়ার পর থেকে ধর্ম থেকে দূরেই থেকেছি। ধর্ম সৃষ্টি হওয়ার পর সারা বিশ্বে কম হানাহানি হয়নি। লাখ লাখ মানুষ ধর্মের কারনে মরেছে। অসংখ্যবার দাঙ্গা হাঙ্গামা হয়েছে। দেশভাগ হয়েছে। এক হিসেবে সব অশান্তির মূল হলো ধর্ম।

আমি তখন অনেক ছোট।
হাফ প্যান্ট পরি। তখন ইন্টারনেট ছিলো না। কম্পিউটার ছিলো না। ব্লগ ছিলো না। ইউটিউব, ফেসবুক, টিকটক ছিলো না। অনেক গুলো টিভি চ্যানেল চ্ছিলো না। কিছুই ছিলো না। বিনোদন বলতে ছিলো শুধু টিভি। বিটিভি। একটাই মাত্র চ্যানেল। তাও রাত দশটায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা হয়ে যেতো। তারপর ঝির ঝির। কোনো ছবি দেখা যেতো না। আমি বোকা ছিলাম। তবু টিভি ছেড়ে বসে থাকতাম। যদি ছবি দেখা যায়! একসময় ঘুমিয়ে যেতাম। পরের দিন দুপুর তিনটায় আবার অনুষ্ঠান শুধু হবে। যাইহোক, এভাবে ঈদ এসে গেলো। ঈদের সময় বিশেষ বিশেষ অনুষ্ঠান প্রচার হতো।

রাতে দেখানো হবে যাদুর অনুষ্ঠান।
পৃথিবীর বিখ্যাত যাদুকর যাদু দেখাবেন। যাদু দেখার জন্য ঘুম বাদ দিয়ে খুব আগ্রহ নিয়ে বসে আছি। শুধু হলো অনুষ্ঠান। ম্যাজিশিয়ান অসংখ্য দর্শকের সামনে কোনো কিছুর সাহায্য ছাড়াই আস্তে আস্তে শূন্যে ভেসে থাকলেন। আমি প্রচন্ড অবাক! এটা কিভাবে সম্ভব! হায় আল্লাহ! একটু পর ম্যাজিশিয়ান ভাসতে ভাসতে উপর থেকে নিচে নেমে এলেন। বললেন, এবার আমি দর্শকদের মাঝ থেকে একজনকে কোলে নিবো। এবং শূন্যে ভেসে থাকবো। পাতলা কিন্তু দেখতে সুন্দর এক মেয়েকে ম্যাজিশিয়ান কোলে তুলে নিয়ে শূন্যে ভেসে থাকলেন। ভেসে ভেসেই সামনে যাচ্ছেন, পেছনে যাচ্ছেন। মনে মনে বললাম, ও মাই গড!

এই যাদু আমার মাথার ভেতর ঘাপটি মেরে বসে থাকলো।
হঠাত হঠাত সে আমার মাথার ভেতর থেকে বের হয়ে এসে আমাকে স্বপ্ন দেখায়। তখন আমি ভেসে থাকার স্বপ্নটা দেখি। এই স্বপ্নটা আমাকে আনন্দ দেয়। এবং স্বপ্নটা অনুভূতি এত সুন্দর মনে হয় যে, না এটা স্বপ্ন নয়। আমি যেন বাস্তবেই আকাশে উড়ে বেড়াচ্ছি। ধীরে ধীরে বড় হলাম। দেশে কম্পিউটার এলো। ইন্টারনেট এলো। অজানাকে জানার অবধারিত দ্বার খুলে গেলো। আমি জানলাম কিভাবে একটা লোক শূণ্যে ভেসে থাকতে পারে। এই অদ্ভুর ম্যাজিকের পেছনে কৌশলটা জানলাম। আসলে দুনিয়াতে ম্যাজিক/অলৌকিকতা বলতে কিছু নেই। যা আছে সেটা হচ্ছে কৌশল। ধর্মও আসলে এক ধরনের কৌশল। বোকাদের মাথায় কাঠাল ভেঙ্গে খাওয়ার জন্য।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৫৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×