somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজ আমার কন্যার জন্মদিন!

৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ ফারাজার জন্মদিন।
সে দুই বছর পার করে এখন তিনে পা রাখলো। আজ বছরের শেষ দিন। আগামীকাল নতুন বছর শুরু হবে। আমার মনে আছে, ৩০ তারিখ রাতে সুরভি বলল, এখন হাসপাতালে যেতে হবে। ভাবী বললেন, রাতে যেতে হবে না। সকালে গেলেই হবে। তাই রাতে আর হাসপাতালে যাইনি। গেলাম ভোরবেলা। ৩১ ডিসেম্বর। তখন দেশে করোনা। সকাল ৮ টায় কন্যার জন্ম হলো। নার্স দৌড়ে আমার কাছে কন্যাকে নিয়ে এলো। আমি কন্যাকে দেখলাম। অন্য রকম একটা অনুভূতি হচ্ছিলো। নরমাল ডেলিভারী। দুপুর তিনটায় ডাক্তার বললেন, আপনারা বাসায় চলে যান। কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই। সুরভি ও কন্যাকে নিয়ে বাসায় চলে এলাম।



বড় ভাই কন্যার নাম রাখলেন-
ফারাজা তাবাসসুম খান (ফাইহা)। আরবী নাম। কন্যার জন্মের ২১ দিন আগে আব্বা মারা গেলো করোনায়। আব্বা আমার মেয়েকে কোলে নিতে পারলো না। এই দুঃখটা আমার আমৃত্যু থাকবে। কন্যাকে পেয়ে আমি আব্বাকে কিছুটা ভুলে গেলাম। বলা যায় আব্বার মৃত্যুর শোকটা ফারাজা কমিয়ে দিলো। এরপর ফারাজা আমার দৈনিক জীবনযাপনের স্টাইল পুরো বদলে দিলো। দীর্ঘদিন অভ্যাস গুলো কন্যার দিকে চেয়ে সব বদলে ফেললাম। আমার কন্যাই এখন আমার পৃথিবী। একটু একটু করে কন্যা বড় হচ্ছে আমার চোখের সামনে। এটা অন্যরকম একটা আনন্দ। অন্যরকম একটা অনুভূতি। এখন তো ফারাজা প্রায় সব কথাই বলতে পারে।



গতকাল একটা ক্লাবে কন্যার জন্মদিন পালন করলাম।
এমন দিনে কন্যার জন্ম হয়েছে। থার্স্টিফাস্ট নাইট উপলক্ষে পুলিশ সব কিছু তাড়াতাড়ি বন্ধ করে দেয়। চায়নিজ রেস্টুরেন্টও থাকে বন্ধ। এজন্য জন্মদিন করতে হয় বাসার মধ্যে। অথবা একদিন দিন। গেস্ট আসবে কি করে? পুলিশ রাস্তা দেয় বন্ধ করে। এজন্য ৩০ তারিখেই কন্যার জন্মদিন পালন করলাম। অবশ্য আজ বাসায় একটা ছোট অনূষ্ঠান হবে। অল্প কিছু আত্মীয়স্বজন আসবেন। আবার কেক কাটা হবে। আমার কন্যা ঘুরে বেড়াতে পছন্দ করে। কেক কাটতেও তার ব্যাপক আগ্রহ। তার পছন্দ অপছন্দ তৈরি হয়ে গেছে। কন্যার প্রিয় ফল হচ্ছে আপেল। রাতে ঘুমানোর আগে শেষ কথা হচ্ছে- আপেল খাবো। ঘুম থেকে উঠেও সে আপেল খাবে। এজন্য ফ্রিজে সব সময় আমি আপেল রাখি।



আমি চাই আমার কন্যা বেঁচে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক।
জন্মদিন উপলক্ষ্যে সুরভি মেয়ের জন্য জামা জুতো কিনে এনেছে। জুতো দুই সাইজ বড় হয়েছে। শেষে আমি কন্যাকে মার্কেটে নিয়ে গিয়ে আরেকটা জুতো কিনলাম। জুতো পছন্দ করেছে মেয়ে নিজেই। সেই জুতোতে আবার লাল, নীল, সবুজ আলো জ্বলে। রাতে ভালো মন্দ খাওয়া হবে। এরপর থেকে আমি আর কন্যার জন্মদিন পালন করবো না। তবে এই দিনে একশো অসহায় ও দরিদ্র মানুষকে পেট ভরে খাইয়ে দিবো। আমার কন্যার জন্য দোয়া করবেন। শুভ কামনা জানাবেন। আর আমি আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছরে উন্মোচিত হোক সম্ভাবনার দিগন্ত। এই প্রত্যাশায় সবার জন্য শুভ কামনা।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৯
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×