somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

তিনটা ছবি ও ছবির গল্প

২২ শে মার্চ, ২০২৩ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিটা আমিই তুলেছি। অতি সাধারন এবং তুচ্ছ একটা ছবি। আমি ঢাকার কাছেই এক গ্রামে গিয়েছিলাম। ছবিটা ভালো করে খেয়াল করুণ। দুই ভাই বোন তাদের বাবার সাথে বাজারে গিয়েছিলো। বাবা বাজার করে দিয়েছেন। বড় বোনের হাতে বাজারের ব্যাগ। ব্যাগে তরিতরকারি। দুই ভাই বোন গেন্ডারি (আখ) ধরে রেখেছে। তার মধ্যে ঝুলিয়ে দিয়েছে মাছ। পাঙ্গাশ মাছ। আজ তাদের বাসায় পাঙ্গাশ মাছ রান্না হবে।

বুঝাই যাচ্ছে দরিদ্র একটা পরিবার। গরীব মানুষেরা চাষের পাঙ্গাশ মাছ খেয়েই বেঁচে আছে। অনেকের ভাগ্যে এই পাঙ্গাশ মাছও জোটে না। আমার খুব ইচ্ছা করছিলো, ওদের সাথে ওদের বাসায় যাই। দেখি ওদের মা কিভাবে মাটির চুলায় রান্না করেন। মাছটা কি আগে ভেজে নিবেন? না ভাঁজা ছাড়াই রান্না করবেন? ভূনা করবেন? না ঝোল করে রান্না করবেন? মাছের সাথে তরকারী কি কি দিবেন? না কি তরকারী ছাড়াই রান্না করবেন।


ছবিটা আজ তুলেছি মিন্টু রোড থেকে। একজন বেকার বাবা। গ্রাম থেকে এসেছে। শহরে থাকার জায়গা নেই। বস্তিতে ঘর ভাড়া নেবে সেই টাকাও নেই। পরিচিত কেউ নেই, তাই রিকশা পাচ্ছে না। নইলে রিকশা চালাতো। তাছাড়া সে শহরে নতুন। রাস্তাঘাট কিছুই চেনে না। ছেলেকে কি খেতে দিবে সেই ভাবনায় সে অস্থির। ছেলের মা গিয়েছে খাবার সংগ্রহ করতে। খাবারের আশায় বসে আছে।

আমি নিজে দরিদ্র মানুষ। বেকার মানুষ। আমার পকেটে ১৩২ টাকা ছিলো। পুরোটাই তাদের দিয়ে দিলাম। আজ দুপুরে আমাকে না খেয়ে থাকতে হবে। না খেয়ে থাকার অভ্যাস আমার আছে। সবচেয়ে বড় কথা- আমার চেয়েও এই লোকের করুণ অবস্থা। এই শ্রেনীর মানুষের জন্য আমার অনেক কিছু করতে ইচ্ছা করে। একদিন হয়তো আল্লাহ্‌ আমার এই ইচ্ছা পূরন করবেন।


ছবিটা অনেক বছর আগের। বাচ্চাটা ছুটির দিন ছাড়া বাবাকে কাছে পায় না। তখন আমি চাকরি করি। ভোরবেলা বাসা থেকে বের হই, রাতে বাসায় ফিরি। সকালে যখন কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হই, মেয়ে থাকে ঘুমিয়ে। আবার আমি যখন রাতে বাসায় ফিরি, তখন কন্যা গভীর ঘুমে। দিনের পর দিন একই কাহিনী। একই ঘটনা। মেয়েটার সাথে আমার দেখাই হয় না। কথা হয় না।

সপ্তাহে একদিন ছুটি পাই। শুক্রবার। সারা সপ্তাহ অনেক খাটনির পর শুক্রবার শুধু ঘুম পায়। বেলা ১২ টা পর্যন্ত ঘুমাই। এদিকে কন্যা ঘুম থেকে উঠে দেখে আমি ঘুমাচ্ছি। আমাকে বাসায় দেখে সে ভীষন খুশি। তার মা বলেছে, বাবাকে ঘুমাতে দাও। ডেকো না। তাই সে আমাকে ডাকেনি। ছবিটা তুলেছে কন্যার মা। এই ছবিটা আমার ভীষণ ভালো লাগে। আমি প্রতিদিন একবার করে ছবি দেখি। বড় ভালো লাগে। আমার কন্যা জানে না, সকালে যখন আমি কাজে বের হই, তখন সে ঘুমে থাকলেও আমি তার কপালে একটা চুমু দিয়ে বাসা থেকে বের হই। আবার রাতে বাসায় ফিরে ঘুমানোর আগে কন্যাকে একটা চুমু দিয়ে ঘুমাতে যাই।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৩
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×