somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

তেঁতুল গাছ

২৩ শে জুন, ২০২৩ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তখন শীতকাল ছিলো। প্রচন্ড শীত।
প্রচন্ড কুয়াশা। চারিদিকে অনেক গাছপালা। জায়গাটা ঘনবসতি ছিলো না। আমার ফিরতে দেরী হয়ে গেল। চারিদিক অন্ধকার। জংলা রাস্তা। ডাকাত ধরলে এবং মেরে ফেললে কেউ টেরও পাবে না। তাড়াতাড়ি করে হাটছি। যেন গভীর রাত! অথচ মাত্র সন্ধ্যা। শুধু ঝিঝি পোকা সমানে ডেকে যাচ্ছে। আশেপাশে বাড়িঘর নেই। লোকজন নেই। একদম ভৌতিক পরিবেশ। ভয় ভয় লাগাটা অস্বাভাবিক নয়। আইনস্টাইন আমার চেয়ে বেশী ভীতু ছলেন।

হঠাত দেখি একটা মেয়ে তেতুল গাছের ডালে বসে আছে।
মেয়েটা দেখতে একদম দেবী স্বরসতীর মতোন। মেয়েটা বলল, কোথায় যাচ্ছো? আমি থমকে দাড়িয়ে গেলাম। গলাটা খুব চেনা। বললাম, কে আপনি? মেয়েটা জবাব না দিয়ে হাসলো। সহজ সরল সুন্দর হাসি। অথচ আমি ভয় পাচ্ছি। দেখলাম, একটা বাদুড় এক ডাল থেকে আরেক ডালে গিয়ে বসল। আর একটা প্যাচা আমার দিকে তাকিয়ে আছে। আমি কি করবো বুঝতে পারছ না। ঝেড়ে একটা দৌড় দিবো? মেয়েটা কি মানুষ? না অশরীরি? শুনেছি, শাঁকচুন্নিরা অনেক রকম রুপ ধরতে পারে।

গায়ে কাটা দিয়ে উঠলো আমার। আমার হাত পা শক্ত হয়ে গেলো।
মেয়েটা বলল, ভয় পাচ্ছো কেন? আমি বললাম, আপনি নিচে নেমে আসুন। মেয়েটা বলল, আমি কেন নীচে নামবো? তুমি উপরে উঠে এসো। আমি বললাম, আমি তো গাছে চড়তে পারি না। মেয়েটা বলল, চেস্টা করো। পারবে। মেয়েটা হাত বাড়িয়ে বলল, আমার হাত ধরো। আমি বুঝতে পারছি না মেয়েটার হাত ধরা সঠিক কাজ হবে কিনা। জীবন তো বাংলা সিনেমা না। হয়তো গাছে উঠবো, তখন মেয়েটা ডাইনী রুপে এসে আমার গাঁড় মটকে দিবে। সেই সুযোগ মেয়েটাকে দেওয়া ঠিক হবে না।

আমি বললাম, আমার একটু তাড়া আছে।
অন্যদিন এসে আপনার সাথে বসবো। মেয়েটা বলল, ভয় পাচ্ছো খুব? ভয় পাচ্ছি কথা সত্য। কিন্তু মেয়েটার কাছে সেটা স্বীকার করতে ইচ্ছা করছে না। বললাম, ভয় পাওয়ার কি আছে! মেয়েটা বলল, তাহলে একটু ভয় দেখাই? আমি বললাম, আপনি তো দেবী। দেবী স্বরসতী। দেবীরা মানুষকে ভালোবাসে, ভয় দেখায় না। মেয়েটা বলল, তাহলে আমার বাহন কই? আমি বললাম, হাস? মেয়েটা মাথা নাড়লো। বললাম, পুকুরে সাতার কাটছে নিশ্চয়ই। মেয়েটা রেগে গেলো এবং বলল, তুই সাঁতার জানিস?

মেয়েটা তেতুল গাছ থেকে নেমে এলো।
আমার সামনে এসে দাড়ালো। আর সাথে সাথে আমার সমস্ত ভয় চলে গেলো। ইচ্ছা করলো মেয়েটাকে জড়িয়ে ধরি। মনে হলো যা ঘটছে, এটা অস্বাভাবিক কিছু না। মিথ্যা বলব না, এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। মনে হচ্ছে বেহেশত থেকে হুর নেমে এসেছে। মনে মনে ভাবছি, এই মেয়েটাকে বিয়ে করে বাড়ি নিয়ে গেলে কেমন হয়। বলব নাকি বিয়ের কথা? রাজী হবে? না রেগে যাবে? যে মেয়ে তেঁতুল গাছে থাকে, সে কি পারবে মনুষ্য সমাজে থাকতে?
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২৩ দুপুর ১২:৫১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধের দায় হযরত আলীর (রা.) হলে আমরা হযরত মুয়াবিয়াকে (রা.) কেন দোষ দেব?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৪৪



সূরাঃ ৯ তাওবা, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। সদকা বা যাকাত ফকির, মিসকিন, এর কর্মচারী, মোয়াল্লাফাতে কুলুব (অন্তর আকৃষ্ট),দাসমুক্তি, ঋণ পরিশোধ, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য। এটা আল্লাহর বিধান।... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

গর্ব (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০

একটা সরকারি প্রাইমারি স্কুল। ক্লাস শুরু হয়েছে বেশ আগে। স্কুলের মাঠে জন মানুষ নেই। কয়েকটা গাছ, দু'একটা পাখি আর চিরসবুজ ঘাস তাদের নিজের মতো আছে। একান্ত চুপচাপ একজন মানুষ শিক্ষক-রুমে... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

×