somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আচ্ছা ধরুন কেউ আপনাকে আলাদিনের আশ্চর্য প্রদীপ দিলো। ৩টি ইচ্ছে পূরণ করতে পারবেন। কি কি চাইবেন?

০৮ ই জুলাই, ২০২৩ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি চাইবো অলৌকিক ক্ষমতা। একটা চাবুক আর একটা ঘোড়া।
যে চাবুক ও ঘোড়া থাকবে অদৃশ্যমান। কিন্তু আছে। এই সমাজে যারা অন্যায় করবে তাদের দু ঘা করে লাগাবো। অর্থ্যাত আমি ঘোড়ায় করে ঘুরে বেড়াবো। আমার হাতে থাকবে চাবুক। যেখানেই যে অন্যায় করবে তাদের দু ঘা করে লাগাবো। ধরুন, কেউ ফুটপাতে বাইক উঠিয়ে দিয়েছে। দে দু ঘা। কেউ ব্যস্ত রাস্তায় গাড়ি পার্ক করে রেখেছে, লাগাবো দু ঘা। প্রতিদিন ময়লার গাড়ি আসে অথচ কেউ রাস্তায় ময়লা ফেলছে। লাগাবো দু ঘা। মুখের কথায় এই সমাজের মানুষ বদলে যাবে না। তাই চাবুক পিঠে পড়লে লাইনে চলে আসবে। সমস্ত মানুষজন বেলাইনে চলে গেছে। আমাদের এক শিক্ষক বলতেন, 'বাবারা লাইনে থাকিস'। দুষ্টলোকজনকে লাইনে আনার জন্য আমার চাবুক ও ঘোড়া চাই আমার। দুদককে লাগাবো দু ঘা করে। তাঁরা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করছে না। অথচ দেশে নব্য ধনীদের সংখ্যা বেড়েই চলেছে।

যারা রাজনীতিতে নেমে দুর্নীতি করেছে। তাদের শায়েস্তা করবো।
তাদের প্রেস ক্লাবের সামনে এনে ল্যাংটা করে পিঠাবো। অনেক লোক রাজনীতিবিদদের সাথে থেকে সীমহীন টাকা দূর্নীতি করেছে। ক্ষমতার জোরে তাঁরা গ্রামের সহজ সরল লোকদের নামে মামলা দিয়েছে। অন্যের জমি দখল করে নিয়েছে। তাদের লাগাবো দুই ঘা চাবুক। রাস্তাঘাটে বহু অমানুষ মেয়েদের বিরক্ত করে। বাজে কমেন্ট করে। কেউ কেউ ভিড়ের মধ্যে মেয়েদের গায়ে হাত দেয়, তাদের চুলের মুঠি ধরে লাগাবো দু ঘা। মাইর ছাড়া গতি নাই। মুখের কথায় এরা ভালো হবে না। যারা বিয়েতে যৌতুক দাবী করবে, তাদের লাগাবো চার ঘা করে। যারা বিয়ের পর স্ত্রীকে কষ্ট দিবে, যন্ত্রনা দেবে তাদের লাগাবো দুই ঘা করে। ঠিক দুই ঘা না। যতদিন পর্যন্ত তাঁরা ভালো না হবে চাবুকের ট্রিটমেন্ট চলতেই থাকবে। যারা তাবিজ-কবচ, ঝাড়ফুঁক, যাদুটোনা করে মানুষকে বোকা বানাবে তাদের লাগাবো দুই ঘা। যারা অন্যের সম্পত্তি জোর করে দখল করে আছে, তাদের ছাড় নাই।

যারা ধর্ম নিয়ে ব্যবসা করবে তাদের লাগাবো দুই ঘা।
ওয়াজ মাহফিলে যে সমস্ত হুজুর মিথ্যা বলবে, তাদের কপালে শনি আছে। এই সমাজে যারা ক্রিমিনাল তাদের প্রত্যেককে লাগাবো দুই ঘা। যারা কুকুরের লেজ বিশেষজ্ঞ তাদের লাগাবো দু ঘা। যারা সমাজে ক্যাচাল করবে, তাদের লাগাবো দুই ঘা। যারা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবে না, তাদের লাগাবো দুই ঘা। অর্থ্যাত সমস্ত অন্যায়কারীদের শায়েস্তা করবো। রাশিয়া আর ইউক্রেন এর পুতিন আর জেলেনস্কি সাহেবকে যুদ্ধ না থামানো পর্যন্ত চাবুক চলতেই থাকবে। এই আধুনিক বিশ্বে আমি কোনো যুদ্ধ চাই না। এই সমাজ যারা দুষিত করছে তাদের সারাক্ষণ চাবুকের উপরে রাখবো। ন্যাটো, জাতিসংঘ যদি বাড়াবাড়ি করে, তাহলে চাবুক তো আছেই। কাউকে ছাড় দেওয়া হবে না। এই চাবুক দিয়ে আমি পুরো বিশ্বকে ঠান্ডা করে দেবো। চাবুক দ্বারাই এই পৃথিবীকে আমি স্বর্গে পরিনত করবো। ঘুষখোর পুলিশ ও সমস্ত চাকরীজীবিদের কোনো ছাড় নেই। সামান্য ট্রেড লাইসেন্স করতে গেলেও যারা ঘুষ চায় তাদের লাগাবো দুই ঘা করে।

শেষ হয় নাই, আরো বাকী আছে।
আলাদিনের আশ্চর্য প্রদীপ যখন হাতে পেয়েছি। সেটা কাজে লাগানোই উচিৎ। যারা মানুষকে ঠকাবে। তাদের চাবুক খেতেই হবে। মিথ্যা বলব না। আমার এক চাচা আছেন। কথায় কথায় আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বলেন। ব্যবসার নাম দিয়ে তিনি মানুষকে ঠকায়। দরিদ্র অসহায় মানুষ তার দোকানে মেশিন কিনতে এলে নকল মেশিন ধরিয়ে দেয়। কাস্টমারকে বলে, মাত্র নামাজ পড়ে এলাম। মিথ্যা বলব না, আপনাদের ঠকাবো না। এই দেখুন নামাজ পড়তে পড়তে আমার কপালে স্থায়ী দাগ বসে গেছে। তারপর কাস্টমার যখন বিশ্বাস করে, তাকে নকল মেশিন ধরিয়ে দেয়। আল্লাহর ত্রিশ দিন একই ঘটনা। তাই চাচাকে চাবুক লাগাবো। আমার চাচা বলে ছাড় দেব আমি সেরকম মানুষ নই। আমাদের এলাকায় একটা মাংসের দোকান আছে। তাঁরা প্রতিনিয়ত মানুষকে ঠকায়। ঠকিয়েই যাচ্ছে। এদিকে তাঁরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। তাঁরা মানুষকে ঠকানো বন্ধ না করলে চাবুক চলতেই থাকবে। এই জাতিকে চাবুক ছাড়া লাইনে আনা যাবে না।

টহল পুলিশরা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করে না।
প্রায় দেখি কাজ বাদ দিয়ে তাঁরা কোথাও বসে মোবাইল টিপাটিপি করছে। এদিকে বাসের জানালা দিয়ে মানুষের মোবাইল থাবা দিয়ে নিয়ে যাচ্ছে। দিনেদুপুরে ব্যস্ত রাস্তায় সকলের সামনেই মোবাইল, টাকা, গলার চেইন নিয়ে যাচ্ছে। আর টহল পুলিশ বসে মোবাইল টিপছে। লাগাবো চাবুকের ঘা। ডিউটি কর হারামজাদা। এই জাতিকে চাবুক ছাড়া লাইনে আনা যাবে না ভাই। আমাদের এলাকায় অনেকদিন ধরে একটা গাড়ি দেখছি। বেশ সুন্দর গাড়ী। দেখলেই বুঝা যায় অনেক দামী গাড়ি। কিন্তু গাড়িটা রাস্তায় অনেক লম্বা সময় পর্যন্ত পার্ক করে রাখে। গাড়ীর সামনে কাগজ ঝুলিয়ে রেখেছে পুলিশ। পেছনে লেখা 'বাংলাদেশ পুলিশ'। আমি ড্রাইভারকে বললাম, সরকার তো এবার পুলিশদের বেশ ভালো ও দামী গাড়ি দিয়েছে। ড্রাইভার বলল, এটা সরকারের গাড়ি না। আমার স্যারের ব্যাক্তিগত গাড়ি। আমি বললাম, স্যারের সেলারি কত? ড্রাইভার বলল, পাকনামি বন্ধ করেন। যান ফুটেন, নইলে কপালে খারাবি আছে। আমার আলাদিনের চাবুকটা কই?
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২৩ রাত ১০:০৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

×