somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

এই সমাজ- ৫৯

১০ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।

আমার কন্যার চুল কাটালাম।
পারসোনা বিউটি পার্লারে। চুল কাটাতে ৮শ' টাকা নিলো। আমার কথা হচ্ছে এত টাকা কেন নেবে? ২'শ টাকা নিলেই তো হতো। কন্যার চুল কাটতে সময় নিয়েছে ৭ মিনিট। ওরা যে কোনো কাজেই প্রচুর টাকা নেয়। এটা কি ঠিক? একটা সামঞ্জস্য আছে তো থাকবে। পার্লারের বিষয়ে কি সরকারের কোনো নীতিমালা নেই? সরকার কি জানে না পারসোনা মানুষের গলা কাটছে? ওরা যে কোনো সার্ভিসের জন্য খুব বেশি টাকা নেয়। এটা সঠিক কাজ নয়। এটা অন্যায়। তাঁরা ব্যবসা করছে লাভের জন্য, সেটা ঠিক আছে। কিন্তু একটা লিমিট তো থাকবে। তাদের উচিৎ বিষয়টা বিবেচনা করা। সবার তো আর অসৎ পথের টাকা নেই।

একএফসি'তে একসাথে পাঁচটা বার্গারের দাম ১৭৯৯ টাকা।
বিশেষ অফার! মোবাইলে গেমস খেলতে পারি না। একটু পর পর তাদের বিজ্ঞাপন আসে। অর্ডার করলাম বার্গারের। খেয়ে দেখি কেমন। খেলাম। আহামরি কিছু না। অতি সাধারন। এই পাঁচটা বার্গারের দাম সর্ব্বোচ এক হাজার টাকা হলে মানান সই হতো। অথচ দাম নিচ্ছে ১৭৯৯ টাকা। কেন তাঁরা এত বেশি টাকা নিচ্ছে? সরকারের কি কোনো নিয়মনীতি নেই? হ্যাঁ জানি তাঁরা ব্যবসা করছে। আর ব্যবসা তো লাভের জন্য। তার জন্য এত লাভ? এরা তো আসলে মানুষের গলা কাটছে। আর লোকজনও পাগলের মতো খাচ্ছে। কেএফসি'তে গেলে বসার জায়গা পাওয়া যায় না। সরকারের উচিৎ কারা বেশি দাম নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

ইদানিং বলা হচ্ছে, বাংলাদেশে 'কোরানে হাফেজ' এর সংখ্যা সবচেয়ে বেশি।
লোকজন পাগলের মতো সমানে 'আলহামদুলিল্লাহ' বলেই যাচ্ছে। আলহামদুলিল্লাহ্‌ বলতে বলতে একদম জিকির তুলে ফেলেছে। আমার কথা হচ্ছে- এত এতে হাফেজ দিয়া আমরা কি করিব? এই এত এত কোরানে হাফেজ দিয়ে জাতির কি উপকার হবে? কোরআন মুখস্ত করতে মগজের দরকার হয় না। মগজের দরকার হয় কিছু আবিস্কার করতে। এইসব কোরানে হাফেজ আমৃত্যু মানবেতর জীবনযাপন করবে। তাদের পেশা কি হবে? মসজিদে আযান দেবে, বাড়ি বাড়ি কি ছেলেমেয়েদের কোরআন পড়াবে, মিলাদ পড়াবে, কেউ মারা গেলে কোরআন খতম দেবে। এই তো? এটা কোনো লাইফ হলো?

বাংলাদেশ হলো আলুর দেশ।
সেই আলুর দাম বিশ টাকা থেকে বেড়ে এখন ৫০ টাকা কেজি। বাংলাদেশে নাকি চাউলে স্বয়ং সম্পূর্ন। তাহলে আমি কেন নাজির শাইল চাল ৮৫ টাকা দিয়ে কিনবো? আমার বাচ্চার জন্য দুধ কি 'নান'। চার শ' গ্রাম এক প্যাকেট নান দুধের দাম নিচ্ছে ৯০০ টাকা। এত দাম তো হওয়ার কথা না। এই দেশে কি সরকার নেই? চাষী পোলাউ এর চাল এক কেজির দাম ছিলো একশ' টাকা। এখন দাম নিচ্ছে ১৭০ টাকা। এটা কি অন্যায় নয়? যে কোনো হাসপাতালে বাচ্চা ডেলিভারী করতে গেলে ৫০/৬০ হাজার টাকা কেন লাগবে? স্কয়ার হাসপাতালে তো তিন দিনে লাখের উপরে বিল হয়। এত টাকা কেন? এটা তো অন্যায়। এই দেশে কি সরকার আছে?

আড়ং এ যে কোনো জিনিসের দাম খুব বেশি।
অথচ ওদের জিনিসপত্রের মান তত উন্নত নয়। বাসায় আনার ২/৩ মাস পর সেই জিনিস দেখলে মনে হয় রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। ব্যাংকে বিদ্যুতের মিটারে কার্ড রিচার্জ করতে গেলে তাঁরা বলে আজ হবে না। অথচ তাদের মেশিনও নষ্ট নয়। তাদের ইচ্ছা তাঁরা আজ নেবে না। এ কোন মগের মুল্লুকে এসে পড়লাম রে ভাই? আজকাল মানুষ মরে গেলে কবর দিতে গেলেও ক্ষমতাবান কাউকে দিয়ে আগে ফোন করিয়ে নিতে হয়। এসবের জন্যই কি মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন? আমাদের এলাকায় এক কসাই রাস্তার মধ্যে গরু জবাই করে। প্রতিদিন ৮/১০ টা গরু। আমি কসাই খলিলকে বললাম, ভাই রাস্তা দিয়ে অনেক মানুষ যাওয়া আসা করে, ব্যস্ত রাস্তা। দয়া করে রাস্তায় করু জবাই করবেন না। কসাই খলিল বললেন, আমি থানায় নিয়মিত টাকা দেই।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৫১
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

×