somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মন ভালো নেই

১০ ই জুলাই, ২০২৩ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

ঝগড়ার জন্য খুব গুরুতর কারণের দরকার হয় না।
ঝগড়াটাই যখন আসল তখন কারণ একটা বের করে নিলেই হয়। সম্পর্ক গুলো এভাবেই শেষ হয়ে যায়। আসলে মানুষ যখন গোঁ ধরে তখন কিছুই বুঝতে চায় না। ভীতু আর দুর্বল লোকদের একটা অসুবিধে হলো, তারা কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না। সহ্য করে যেতে হয়। পরিবার গুলো এভাবেই তছনছ হয়ে যায়। দূরত্ব বেড়ে যায়।

চারিদিকে খুব ভাগাভাগির ধুম পড়েছে।
সবাই ভাগ চায়, ভাগ হতে চায়। স্বামী স্ত্রী চায়, মা বাবার কাছ থেকে সন্তান ভাগ হতে চায়, ভাইয়ে বোনে ভাগ হতে চায়, এমনকি দেশের নানা দলও ভাগ হতে চায়। একদল ভাগ হয়ে তিন দল হয়ে যায়, নারী সমাজও ভাগ হতে চাইছে। নারী স্বাধীনতা নিয়ে কি বিরাট হইচই। এজন্যই মানুষ নিজ পরিবারের বাইরে চিন্তা করতে পারে না। অথচ পৃথিবীটা সকলের।

আজকাল মানুষ সব কিছুতেই স্বার্থপর।
ধর্মে, কাজে, চিন্তা ভাবনা, প্রেম ভালোবাসা, দান, সহযোগিতা, সাহিত্যে, শিক্ষা, আন্তরিকতা- সব কিছুতেই মানুষ স্বার্থপর। মানুষের কোনো গন্তব্য নেই। সে কি করছে, কোথায় চলছে সে জানে না। মানুষ তার শেষ পরিনতির কথা ভাবে না। একাএকা ভালো থাকা যে ভালো না, আসল ভালো থাকা হচ্ছে সকলকে নিয়ে ভালো থাকা। এটা মানুষ বুঝতে চায় না। আছে নাকি এই সমাজে কোনো একান্নবর্তী পরিবার? এজন্য দায়ী নারীরা।

ডেবিট ক্রেডিট না মিললে তো সমস্যা।
ব্যালান্স শিট মিলবে না। ক্ষুধিত পাষাণ নাটকে একটা ডায়লগ আছে, তফাত যাও! তফাত যাও! সব ঝুট হ্যায়! জালাল উদ্দিন রুমী বলেছিলেন, 'অল্প খাও, স্বল্প ঘুমাও, কম কথা বল। গুনাহ থেকে দূরে থাক, সবসময় কাজ কর। সুখের অনুসন্ধানী মানুষদের থেকে দূরে থাক, এসব মানুষ তোমাকে যন্ত্রণা দিবে। সৎ, ভালো ও সুভাষী মানুষের সাথে থাক। ভালো মানুষ তারা, যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়। আর, ভালো কথা হলো তাই, যা সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ।'

নিজের কথায় আসি, বিচ্ছিন্ন ভাবে অনেক কিছুই আমি শিখেছি।
ডারউইন তত্ত্ব থেকে মার্কসবাদ, বিশ্বসাহিত্যও কিছুটা জানি, আরো জানি, ফিজিক্স কেমিস্ট্রি আর ধর্ম। যদিও সব ভাসা ভাসা জ্ঞান। কথা গুলো বলেছিলাম মস্ত বড় এক বিজনেস ম্যানকে। উনি বললেন, স্যরি আপনার চাকরি হবে না। কারণ তোমার কোয়ালিফিকেশন এবং এম্বিশন দুর্বল। মনটা বিষন্নতায় ভরে গেলো। আমি কোনোরকম ভনিতা না করেই বললাম, চাকরির বাজারটাই স্যাচুরেটেড। আমি চলে আসছি, তখন বিজনেসম্যান বললেন, তুমি প্রাচীনপন্থী। তবে হার মেনো না। তোমার হবে। তোমার কিছু হবেই।

মৃত্যুর কাছে মানুষ বড় অসহায়।
মৃত্যুর কথা মনে হলেই বুকটা কেমন ফাকা ফাকা লাগে। এখন আমার মরতে ইচ্ছা করে না। বারবার কন্যার কথা মনে হয়। আমি মরে গেলে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়বে দুজন মানুষ। বাচার লোভ হয় খুব। লোভ ডেকে আনে সর্বনাশ। সেই বহু অতীত থেকেই কোরআন, বাইবেল, রামায়ণ, মহাভারত এ বলা হয়েছে লোভ করো না। তবু মানুষের লোভ গেলো না। লোভ মানুষকে দুষ্ট বুদ্ধি জোগায়। পৃথিবী সৃষ্টির পর মানুষ অনেক প্রশ্নের উত্তর পায়নি, তাই অলীক ঈশ্বর কল্পনা করে নিয়েছে।

অনেকদিন আগে ঢাকার কাছে একটা গ্রামে গিয়েছিলাম।
হাটতে হাটতে অনেক দূর চলে গিয়েছিলাম। মনে হলো এখানে আগে কেউ আসেনি। আমি আবিষ্কার করেছি।জায়গাটার একটা নামও দিয়ে দিলাম, গাঙ পাড়। জংলা জায়গা, ঘাসপাতা দিয়ে পুরো এলাকা ছয়লাপ। শ্রীহীন জায়গা। ঐশ্বর্য নিশ্চয়ই কিছু আছে, ধরতে পারছি না। অনুসন্ধান না করলে কিচ্ছু মেলে না। পাখি ডাকছে, উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসছে, আমার মন ভালো নেই। একটা নদী দেখা যাচ্ছে। নদী আমার খুব ভালো লাগে। কিন্তু কেন মন ভালো নেই বুঝতে পারছি না।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২৩ রাত ১১:৩৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

×