somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

এক, দুই, তিন, চার

১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

১। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর লেখা গুলো পড়ুন।
আর প্রকৃতি উপভোগ করুণ। উনি যা লিখেন তার তুলনা হয় না। 'তালনবমী' পড়ে আমার মতো নিষ্ঠুর মানুষের চোখেও পানি এসে পড়েছে। আরণ্যক উপন্যাসটা তো অবশ্যই পড়বেন। মাথা নষ্ট উপন্যাস। সেই সাথে শীর্ষেন্দুর 'পার্থিব' উপন্যাসটা পড়বেন। পার্থিবে একটা চরিত্র আছে, হেমাঙ্গ নাম। সে কলকাতা শহর ছেড়ে হঠাত গ্রামে চলে যায়। একটা বাড়ি কিনে। নদীর কাছে তার বাড়ি। শীর্ষেন্দুর আরেকটা উপন্যাসটা 'চক্র' নামে। সেটাও পড়বেন।

হুমায়ূন আহমেদের 'ফেরা' উপন্যাসটা পড়নবেন।
তারপর 'গৌরীপুর জংশন' পড়বেন। আর 'মীরার গ্রামের বাড়ি' এটাও পড়বেন। বুদ্ধদেব গুহ'র 'সবিনয় নিবেদন উপন্যাসটা অবশ্যই পড়বে। পুরো উপন্যাস চিঠি দিয়ে শুরু, চিঠি দিয়ে শেষ। গ্রাম, বন জঙ্গল সব পাবেন। সমরেশের 'গর্ভধারিনী' উপন্যাসতা পড়বেন। এছাড়া লাল সালু, হাজার বছর ধরে। আসলে গ্রাম বাংলা নিয়ে ভালো ভালো বইয়ের অভাব নেই। কবি জসিম উদ্দীনের সমস্ত লেখা গুলো পড়বেন। আর মুগ্ধ হবেন। রবীন্দ্রনাথের 'গল্পগুচ্ছ' পড়বেন।

২। বাসে এক তরুন ছেলে উঠে কান্না ভেজা গলায় বলে, আমার মা খুব অসুস্থ।
আমাকে সাহায্য করুণ। কেউ কেউ বলে ঘরে খাবার নেই। বাসায় আমার ছোট বাচ্চা না খেয়ে আছে। আমাকে সাহায্য করুণ। শেষে দেখা যায়, সেই ছেলে টাকা নিয়ে নেশা করছে। যারা নেশা করে তাঁরা টাকার জন্য সব কিছু করতে রাজি আছে। যার হাত নেই, সে মানুষকে বলে আমার হাত নেই, আমাকে সাহায্য করুণ। যার পা নেই, সে বলে আমার পা নেই আমাকে সাহায্য করুণ। যে অসুস্থ সে বলে আমি অসুস্থ, চিকিৎসা করাবো সাহায্য করুণ। চারিদিকে সবাই হাত পেতে থাকে।

৩। বাংলাদেশে নির্বোধ লোকদের অভাব নেই।
কাঁচা রাস্তা, মাত্রই ঢালাই করা হয়েছে। রাস্তা দড়ি বা কিছু দিয়ে ঘিরে রাখা হয়েছে। রাস্তাটা দেখলেই বুঝা যায়, মাত্র ঢালাই করা হয়েছে। সেই কাঁচা রাস্তায় কোনো না কোনো নির্বোধ পা দিয়ে দিবে। রাস্তা নষ্ট করে দিবে। কাঁচা রাস্তা দিয়ে যদি একটা কুকুর হেটে যায়, সেটা ক্ষমা করা যায়। কিন্তু মানুষ হেটে গেলে তাকে মানুষ না বলে 'ছাগল' বলা যেতে পারে। চিন্তার বিষয় হচ্ছে বাংলাদেশে দিন দিন ছাগলের পরিমান বেড়েই যাচ্ছে। এই ছাগল গুলো যেখানেই যায়, সেখানকার পরিবেশ নষ্ট করে দেয়।

৪। এখন আমার কোনো বন্ধু নেই। আড্ডা দিতে পারি না। দল বেঁধে বেড়াতে যাওয়া হয় না। চায়ের দোকানে রাজনীতি, সাহিত্য, নারী, ধর্ম, ইতিহাস ইত্যাদি কোনো বিষয় নিয়েই আড্ডা দেওয়া হয় না। আমি সব সময় বন্ধু অন্তপ্রান ছিলাম। দিনের পর দিন টিএসসি'তে আড্ডা দিয়েছি। নিউ মার্কেটে আড্ডা দিয়েছি। রেল লাইনের পাশে চুন্নু মামার একটা চায়ের দোকানা ছিলো, সেই চায়ের দোকানে সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত আড্ডা দিয়েছি। কি তুমুল আড্ডা, সেই দিন গুলো কই? প্রতিদিন আড্ডা না দিলে পেটের ভাত হজম হতো না।

দুঃখের বিষয় হচ্ছে- এখন আমার কোনো বন্ধু নেই। কেউ আমার কোনো কোনো খোজ নেয় না। এমনকি কেউ একটা ফোন পর্যন্ত করে না। আমি ফোন দিলেও কেউ ধরে না। অফিসে গেলেও কেউ দেখা করে না। সারাদিন একাএকা থাকি। দম বন্ধ হয়ে আসে। মনে হয় প্রান ভরে অন্তত ঘণ্টা খানিক আড্ডা দিতে পারলে খুব ভালো লাগতো। মানব জীবনে বন্ধু দরকার আছে। বন্ধুহীন জীবন বড় কষ্টের, বড় যন্ত্রনার। যা আমি ভোগ করছি। দিনের দিন আমি বন্ধু ছাড়া। ভালো লাগে এই জীবন?
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৪৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

×