somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ভারত তাজ্জব কান্ড করে দেখিয়ে দিলো!

২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তাজ্জব এক ঘটনা ঘটে গেলো!!
ভারতকে অভিনন্দন এই অভাবনীয় সাফল‍্যে। ভারতের এই সফলতাকে আমি সম্মান করি। তাদের প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। সারা বিশ্বের জন্যই আজ আনন্দের দিন। আমাদের আছে চাঁদ দেখা কমিটি! যা যথেষ্ট হাস্যকর। আমাদের দেশে দালাল আর চাটুকারিতার জন্য কখনও মহাকাশ বিজ্ঞানী তৈরি হয় না। ভারতবর্ষ সবসময় এগিয়ে যাচ্ছে, যাবে সন্দেহ নেই। ভারত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।

মাত্র ৬০০ কোটি রুপি খরচ করে ভারতের এই অর্জন আসলেই অনন্য।
চন্দ্রযান- ৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। এটি চাঁদের জল এবং অন্যান্য খনিজ সম্পদের সন্ধানে সাহায্য করবে। ভারত নতুন মাত্রায় পৌঁছে গেছে, এটা আমাদের জন্য অনুপ্রেরণা। পার্শ্ববর্তী ও বন্ধু দেশ হিসেবে আমাদের জন্য এটা অনুপ্রেরণা হিসেবে সাহস যোগাবে। কিন্তু ইসরোর প্রধান একজন ইঞ্জিনিয়ার। আমাদের স্পারসো এর প্রধান একজন কৃষিবিদ। আমাদের দেশে যোগ্য ও দক্ষ লোকের খুব অভাব।

কি অদ্ভুত! চাঁদের কক্ষপথ থেকে একবার উজ্জ্বল ও ধূসর উপগ্রহের ছবি তুলল।
তারপর পিছন ফিরে ক্যামেরাবন্দি করল নীল-সাদা পৃথিবীকেও! মহাশূন্য থেকে সেই ছবি এসে পৌঁছল পৃথিবীর বুকে। কাশ্মীরে চন্দ্রযান সফল হওয়ার খুশিতে নামাজ পড়া হয়েছে। শিখ সম্প্রদায়ের লোকেরা তাদের গুরুদুয়ারাতে প্রার্থনা করেছেন। আজ ভারতীয়রা খুশি হয়ে বলছে, 'অনেক দেশের পতাকায় চাঁদ থাকে। আমাদের দেশের পতাকা চাঁদে থাকে। পার্থক্যটা বুঝতে হবে।

ভারতের পড়ালেখার মান আমাদের চেয়ে ভালো।
ওরা দায়িত্ব পালন করে এবং ওদের মাঝে জাতীয় ঐক্যবোধ আছে। দেশপ্রেম ওদের প্রবল। আমাদের সমস্ত দেশপ্রেম ৭১ ও ৭৫' সালেই শেষ। ভারত প্রমান করে দিলো- প্রযুক্তিতে তারা পিছিয়ে নেই। আর আমরা সব কিছুতেই পিছিয়ে আছি। আমরা শুধু পারি- দালালি, চাটুকারিতা, চ্যাটাং চ্যাটাং কথা বলতে, দূর্নীতি করতে আর বিদেশে টাকা পাচার করতে। চন্দ্র অভিযান তো দূরের কথা- আমরা সামান্য সরকারি হাসপাতাল থেকে আজও দালাল দূর করতে পারির নি। ফুটপাত দখলমুক্ত করতে পারিনি।

ভারতের মহাকাশ সংস্থা চাঁদে যাবে আর আমরা সেই তথ্য মুখস্ত করে প্রশাসক হব।
বাংলাদেশ যদি এখন ভারতের মতো করতে যায়- তাহলে টাকা খরচ হবে ভারতের দ্বিগুন। বাংলাদেশ অল্প টাকায় কিছু কর‍তে পারে না। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের খবর কি? কত টাকা আয় করলো? যাইহোক, একযোগে সারা ভারত জুড়ে এমন সাফল্য কামনা এক অনন্য নজির গড়েছে। একজন রিক্সাওয়ালা থেকে প্রফেসর, প্রধানমন্ত্রী সবাই সামিল হয়েছে। এই যে সবাই মিলে এগিয়ে আসা, এটা অনেক বড় একটা ইনস্পিরেশন। বিজ্ঞানীদের কাছেও। আমাদের প্রধানমন্ত্রীর ছেলে বিজ্ঞানী। উনি হয়তো এবার কিছুটা একটা করবেন।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:১২
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×