somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বিভ্রম

২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

চারিদিকে অনেক গাছপালা। সুন্দর মাটির সবুজ পথ।
বড় বড় ঘাসে পা যেন ডুবে যায়। বেশ কাছেই একটা নদী। বাতাস অতি মনোরম। স্বচ্ছ গাঢ় নীল আকাশ! একসাথে অনেক গুলো টিয়া পাখি উড়ে গেল। এ জায়গাটার নাম কি? এখানে আমি এলাম কি করে!

একটা মেয়েকে দেখা গেলো।
মেয়েটা সহজ সরল সুন্দর। মাথা ভরতি চুল। চোখ দুটো ভীষণ মায়াময়। মেয়েটা হাটতে হাটতে আমার পাশে চলে এলো। মিষ্টি একটা গন্ধে চারপাশ ভরে গেল। মেয়েটা আর আমি নদীর কাছে এসে থামলাম। নদীতে বেশ স্রোত। নদীটার নাম যেন কি?

আমি একটা সিগারেট ধরাতেই মেয়েটা বলল, প্লীজ পরিবেশ টা নষ্ট করবেন না। আমি সিগারেটটি ছুড়ে নদীতে ফেলে দিলাম। সিগারেট গুরুত্বপূর্ণ কিছু নয়। মেয়েটা বলল, ট্রেন কখন আসবে? আমি বললাম, আজ ট্রেন আসতে অনেক দেরী হবে। মেয়েটি বলল, দেরী কেন হবে?

আমি বললাম, এখানে কোনো রেললাইন নেই।
স্টেশন নেই। মেয়েটি বলল, আছে। আছে। ওই যে ডান দিকে চেয়ে দেখুন। কৃষ্ণচূড়া গাছের কাছে একটা ছোট্ট প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। একটা সবুজ টিউবওয়েলও আছে। আমি বললাম, এখানে কোনো মানুষ নেই। যাত্রী নেই। কুলি নেই। টিকিট কাউন্টার নেই।

আমি আর মেয়েটি হাটছি।
মেয়েটি বলল, আসুন আমরা জুতো খুলে খালি পায়ে হাটি। পায়ের নিচে শিশির ভেজা নরম ঘাস। আমি বললাম, নরম ঘাস পায়ে সুড়সুড়ি দিবে। মেয়েটি আকাশের দিকে তাকিয়ে আছে। আমিও আকাশের দিকে তাকালাম। মেঘমুক্ত স্বচ্ছ শরতের আকাশ।

আমরা প্ল্যাটফর্মে এসে দাড়ালাম।
দূরে দুটা হরিণ দেখা যাচ্ছে। হরিণটা এক আকাশ বিস্ময় নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। মেয়েটা বলল, হরিণটা দেখে আমার বড্ড ভয় করছে। কত বড় আঁকাবাকা শিং। আমি বলল, ভয় নেই। আমি ঢিল মেরে হরিণটা তাড়িয়ে দিচ্ছি।
মেয়েটা বলল, ঢিল মারার দরকার নেই। হরিণটা আমাদের কোনো ক্ষতি করবে না। তাছাড়া আমরা নিরাপদ দূরত্বে আছি। আচ্ছা ট্রেন আসছে না কেন? আমি বললাম, ট্রেন আসবে না। কারণ আমাদের কাছে টিকিট নেই। মেয়েটা বলল, টিকিট নেই কেন? হেসে বললাম, টিকিট কাউন্টার নেই। স্টেশন মাস্টার পর্যন্ত নেই।

মেয়েটা বলল, ট্রেন না এলে আমরা বাড়ি যাবো কি করে?
আমি বললাম, বাড়ি যাওয়ার দরকার নেই। আমরা এখানেই থেকে যাবো। মেয়েটা বলল, আপনার সাথে! লোকে নিন্দা করবে যে! আমি বললাম, এখানে লোক নেই। শুধু হরিণ আছে। মেয়েটা বলল, আচ্ছা হরিণ নিয়ে কি কোনো কবিতা আছে? হ্যা আছে।

আমি হরিণ নিয়ে কবিতা আবৃত্তি করলামঃ
এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি;
সারারাত দখিনা বাতাসে
আকাশের চাঁদের আলোয়
এক ঘাইহরিণীর ডাক শুনি—
কাহারে সে ডাকে!

সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১২:১৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×