পেয়ারা গাছে একটি ঘুড়ি
৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন আমার ৭ বা ৮ বছর হবে, সব ছেলেরা মাঠে ঘুড়ি উড়াচ্ছে।
আমি খুব মন দিয়ে তাদের ঘুড়ি উড়ানো দেখছি,
আমার নাটাই নেই, কাজেই অন্যদের ঘুড়ি উড়ানো দেখেই আনন্দ।
সবচেয়ে বেশি আনন্দ হয়, যখন কারো ঘুড়ি কেটে যায়
আমি আকাশের দিকে তাকিয়ে সেই ঘুড়ির পেছনে ছুটতে শুরু করি-
সুতা কেটে যাওয়া ঘুড়িটাকে আমার ধরতেই হবে।
এক বিকেলে একটি ঘুড়ি কেটে জংলা মত জায়গায় পেয়ারা গাছে ঝুলে ছিল,
আমি পা টিপে টিপে খুব সাবধানে সেই পেয়ারা গাছের সামনে গিয়ে হাজির হই
পেয়ারা গাছটির পেছনে একটা দোতলা পুরোনো আমলের বাড়ি।
ঘুড়ি ধরার জন্য পেয়ারা গাছে উঠতেই বাতাসে উড়ে উড়ে ঘুড়িটি মাটিতে পড়ল
ঠিক তখন দেখি, একটি খুব সুন্দর তরুনী মেয়ে মাদুর পেতে বসে আছে,
তার মাথা ভর্তি চুল, দুই হাত ভর্তি কাঁচের চুরি, চোখে মোটা করে কাজল দিয়েছে
মেয়েটি একটু মিষ্টি হেসে বলল, এই বাবু, আসো কাছে আসো। তুমি কোন বাড়ির ছেলে?
হঠাত করে আমি খুব ভয় পেলাম, মাটি থেকে ঘুড়িটি তুলেই এক দৌড় দিলাম
আজ বাংলা ১৩ ভাদ্র, আরবী ১১ সফর মাসে-
বাংলামটর-এলাকায় এই মেয়েটিকে আমি দেখেছি
তার একটুও বয়স বাড়েনি। সেই আগের মতোই আছে
এক নজর দেখেই চিনে ফেলি।
আমি মেয়েটির কাছে গিয়ে বললাম, তুমি কেমন আছো?
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন