অনেকদিন ভোরের আকাশ দেখা হয় না
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কীর্তনখোলা নদী!
আমি আর সুরভি নৌকায় করে যাচ্ছি,
সুন্দর বিকেল। নদী শান্ত। ঠান্ডা বাতাস।
বাতাসে সুরভি'র শাড়ির আঁচল উড়ছে;
মাঝি আপন মনে নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছে।
আমাদের নৌকাটা যাচ্ছে নাম না জানা একটা গ্রামের পাশ দিয়ে।
ছোট ছেলে-মেয়েরা নদীতে লাফা-লাফি করছে,
একলোক তার মহিষকে গোছল করাচ্ছে।
এক নদী কত কিছু সয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে!
হঠাত মুহূর্তের মধ্যে আকাশ ভরা মেঘ দেখা দিল!
চারপাশ গাঢ় অন্ধকার হয়ে গেল, মাঝির মুখে আতঙ্ক।
বলল, তুফান আইতাছে গো। তুফান!
প্রচন্ড ঝড় শুরু হলো।
আমরা দু'জন জানি না সাঁতার। আমি সুরভি'র হাত ধরলাম।
আর কি আশ্চর্য, বিশাল এক ঢেউ এসে আমাদের নৌকাটা উলটে দিল!
আমরা পানিতে তলিয়ে যাচ্ছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে।
ঠিক তখন আমার ঘুম ভাঙল।
দেখি, ঘুমের মধ্যে সুরভি আমার হাত ধরে রেখেছে।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর সাড়ে চারটা।
সুরভি'কে ঘরে রেখে আমি ছাদে গেলাম।
অনেকদিন ভোরের আকাশ দেখি না।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন