somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রিয় কন্যা আমার- ৬২

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় কন্যা আমার-
তুমি অনেক বই পড়বে। প্রতিদিন পড়বে। পড়ার চেয়ে, জানার চেয়ে- আর কিছু নয় দামী। বই মানুষকে মানবিক ও হৃদয়বান করে তোলে। মহৎ করে। ভালো মানুষ বানায়। বই শুধু কাগজের উপর মুদ্রিত শব্দ বাক্যের ঝুড়ি নয়। বই হচ্ছে মানুষের কল্পনা ও চিন্তার বিশুদ্ধ প্রকাশ। অন্য সকল মাধ্যম হল অনেক তত্ব, তথ্য ও বিষয়ের সংমিশ্রন, কিন্তু বই হচ্ছে একক ও অকৃত্রিম বন্ধু। তুমি সব ধরনের বই পড়বে। একটা বই হাতে নিয়ে মানুষ একা হতে পারে কিন্তু শব্দ মূখর। যখন তুমি প্রচুর বই পড়বে, তখন তোমার লিখতে ইচ্ছা করবে। লেখালেখির মধ্যে একটা অকৃত্রিম আনন্দ আছে। এই আনন্দ স্বচ্ছ পবিত্র এক আনন্দ। প্রথম প্রথম বই পড়তে তোমার হয়তো বিরক্ত লাগবে। তারপর যখন বই তোমার ভালো লেগে যাবে, তখন টেনেও তোমার হাত থেকে বই নেওয়া যাবে না।

প্রিয় কন্যা ফারাজা-
তুমি যে দেশে জন্মেছো সেই দেশের বেশির ভাগ মানুষই ভালো না। একটা উদাহরণ দেই- 'নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দৌলরদী গ্রামে গভীর রাতে জমির ৫০০ লাউগাছ কেটে নষ্ট করেছে।' তাহলে বুঝ দেশের মানুষের মানসিকতা! সেদিন পত্রিকাতে পড়লাম- 'বরগুনার তালতলী উপজেলার ছাতনপাড়া গ্রামে দুর্বৃত্তরা মাছের খামারে ছয়টি পুকুরে বিষ প্রয়োগ করেছে। ২৮ লাখ বিভিন্ন জাতের মাছের পোনা মারা গেছে।' দেখেছো অবস্থা? মানুষ আসলে খারাপ। অনেক খারাপ। রাস্তায় বের হলেই মানুষ গুলো যেন কেমন হয়ে যায়! সবার মধ্যে ব্যস্ততা আর অস্থিরতা। বাস, গাড়ি আর মটরসাইকেল গুলো খুব তাড়াহুড়ো করে। কেউ অন্যকে জায়গা দেয় না। যে যেমন খুশি ওভার-টেক করতে গিয়ে জ্যাম তৈরি করে ফেলে। সবার মধ্যে এরকম একটা মানসিকতা "আমার দেরী হচ্ছে হোক, কিন্তু তোমাকে কিছুতেই আগে যেতে দেবো না।

প্রিয় কন্যা তোমাকে একটা ঘটনা বলি-
আমাদের গলির মাথায় ল্যাম্প পোষ্টের সামনে দাঁড়িয়ে- প্রতিদিন মধ্যেরাত্রে একলোক মদ খেয়ে অকথ্য ভাষায় আকাশের দিকে তাকিয়ে গালাগালি করত। তারপর তার বউটা এসে কাঁদতে কাঁদতে তার স্বামীকে টেনে নিয়ে যেত। আমি সারারাত জেগে বই পড়তাম। ওই লোকের গালাগালি শুনে ব্যলকনিতে এসে দাঁড়াতাম। একদিন ওই মাতালটার সাথে খুব সাহস করে আলাপ করে ফেললাম। প্রথমে লোকটা ভাব করতে চায়নি। পরে একটু একটু করে ভাব হয়েই গেল। আমি লোকটার কাছে অনেকবার জানতে চেয়েছি- সে মদ খেয়ে মধ্যরাত্রে কেন গালাগালি করে। লোকটা জবাব দিতে পারেনি। তখন বুঝতে পারলাম, ওর রাগটা বিশেষ কারো ওপর নয়। ওর মনটাই বিগড়ে গেছে। মদ খেলেই ভিতরের নানা রকম জমে- থাকা বিষ গালাগাল হয়ে বেরিয়ে আসে। তখন তার আরাম লাগে।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম-
এবছরটা শেষ হলেই তোমার তিন বছর হয়ে যাবে। মাত্র চার মাস আছে। আগামী বছরের জানুয়ারীতে কি তোমাকে স্কুলে ভরতি করিয়ে দেবো? কারন তুমি তো সব কথা বলতো পারো। মাঝে মাঝে তুমি আবদার করে আমাকে বলো- বাবা আজ আমাকে গোছল করিয়ে দাও। আমি তোমাকে সাবান শ্যাম্পু দিয়ে গোছল করিয়ে দেই। অনেক বাচ্চাকে দেখি গোছল করতে চায় না। কান্না করে। অথচ তুমি আগ্রহ নিয়ে গোছল করো। তোমার কাজিন শাবির গোছল করার সময় কান্না করে। আজ শাবিরকে আমি গোছল করিয়ে দিয়েছি। আজকাল তুমি পটি করার পর আমাকে ডাকো। 'বাবা ক্লিন করে দাও'। 'বাবা ক্লিন করে দাও'। তোমার মা ক্লিন করাতে গেলে তুমি বলো- বাবা ক্লিন করে দিবে। তোমাকে নিয়ে সুন্দর দিন কেটে যাচ্ছে। বাচ্চারা বড় হয়ে তাদের ছোটবেলার কথা শুনতে চায়। তুমি এসব লেখা পড়ে তোমার ছোটবেলার সব ইতিহাস জানতে পারবে।

প্রিয় ফারাজা তাবাসসুম খান (ফাইহা)-
আমাদের দেশের ইসলামী সংগঠন গুলোকে আমি ভয় পাই। এরা ধর্মকে ব্যবহার করে সমাজের ক্ষতি করছে। যেমন ধরো, হরকাতুল জিহাদ। তারপর আনসারুল্লাহ বাংলা টিম। আরো আছে- শাহাদত-ই-আল হিকমা, হিযবুত তাহরীর। কম করে হলেও বাংলাদেশে ৫০টা জঙ্গী সংগঠন আছে। সরকারের কঠিন খবরদারির কারনে তাঁরা লাফাতে পারছে না। তবে আইসিস বা ISIS নামে একটা বিদেশি সংগঠন খুবই ডেঞ্জারাস। অথচ ধর্মের সাথে জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই। যাইহোক, খ্রিষ্টান ধর্মের মূল কথা হচ্ছে- যীশুই হচ্ছে ঈশ্বরের পুত্র। এবং তিনি একজন মাসীহা। কিন্তু ইসলামে বলা হয়েছে যীশু হচ্ছে আল্লাহর নবী ও রাসূল, তিনি আল্লাহ বা আল্লাহর পুত্র নন।

এদিকে বাইবেলে উল্লেখ আছে যে,
যীশুর পরে অনেক ভন্ড মাসীহা ও ভন্ড নবী আসবে। তোমরা বিভ্রান্ত হইয়ো না। প্রিয় কন্যা আমার তুমি কোনো কিছুতে বিভ্রান্ত হয়ো না। তুমি তোমার সমস্যার মুক্তির পথ নিজেই খুঁজে বের করবে। এজন্য তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের চেয়ে সুন্দর আর কিছু নেই। জ্ঞান দিয়েই সব সমস্যার সমধান করা যায়। এই যে দেখো ভারত চন্দ্রযান পাঠালো চাঁদে! কি বিশাল একটা ব্যাপার। স্বচ্ছ ও পবিত্র 'জ্ঞান' মানুষকে পথ দেখায়, সামনে এগিয়ে নেয়। যুগের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। আর অন্ধবিশ্বাস এবং কুসংস্কার মানুষকে পেছনে টেনে নিয়ে যায়। এজন্য তোমাকে আধুনিক জ্ঞানের অধিকারী হতে হবে। তবেই তোমার চলার পথ মসৃন হবে। এই 'জ্ঞান' কেউ তোমাকে দেবে না, তোমাকে অর্জন করে নিতে হবে।

সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×