somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ধর্মকর্ম

২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সরকারী তৃতীয় শ্রেনীর চাকরি ছেড়ে দিলো সুলেমান।
শহরে এসে বড় দোতলা বাসা ভাড়া করলো। সরকারী চাকরি করে অল্প কিছু অর্থ জমিয়েছে। এই টাকা দিয়ে সারাজীবন চলবে না। তাই সে নতুন পেশা গ্রহণ করলো। বাড়ির সামনে ঝুলিয়ে দিলো সাইনবোর্ড। তাতে ইংরেজি ও বাংলায় লেখাঃ সু খবর এবং অপূর্ব সুযোগ! হিমালয়ের সন্ন্যাসী থেকে প্রাপ্ত অলৌকিক ওষুধ! ভূত-প্রেত, স্বপ্নদোষ, পরকীয়া, যৌন সমস্যা, জমি সংক্রান্ত সমস্যা, পাওনা টাকা আদায়, অবাধ্য স্ত্রী, বানমারা, হাত দেখে ভবিষ্যৎ বলা, নাস্তিক কে আস্তিক করা, বশীকরণ, ভয়, ইত্যাদি দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করি। এক সপ্তাহের মধ্যে হাতে হাতে ফল না পাইলে মুল্য ফেরত। সাক্ষাতের সময় সকাল নয়টা থেকে, দুপুর একটা পর্যন্ত। প্রোঃ সুলেমান শেখ।

লোকজন সাইনবোর্ড দেখে আর মুচকি মুচকি হাসে।
কোনো খদ্দের আসে না। কিন্তু সুলেমান জানে শহরে ছাগলের অভাব নেই। নির্বোধের অভাব নেই। কুসংস্কার বিশ্বাসী মানুষের অভাব নেই। তারা আসবেই। দেরী হোক, যায়নি সময়। সুলেমান কোট প্যান্ট টাই পরে অপেক্ষা করে। সামনে থাকা চেয়ারে পা তুলে সিগারেট টানে। ছাগলের দল আসবেই। ভূত, প্রেত, জ্বীন, পরী বিশ্বাসী লোকের অভাব নেই। সমাজের বেশির ভাগ মানুষই রুপকথা বিশ্বাস করতে পছন্দ করে।

সুলেমানের প্রথম খরিদ্দার এলো।
সে একজন সাংবাদিক এবং অনলাইনে ব্যবসা করে ধনী হয়েছে। সে কেরানীগঞ্জে একটা বাড়ি কিনেছে। সে বাড়িতে ভূত আছে। সাংবাদিক সাহেব নিজের চোখে ভূত দেখেছেন। সুলেমান শেখ সাত দিনের মধ্যে বাড়ি থেকে ভূত তাড়িয়ে দিলো। সাংবাদিক সাহেব খুব খুশি। এতই খুশি যে সুলেমানকে নিয়ে একটা নিউজ লিখে ফেলল। এরপর সুলেমানের বেশ নাম ডাক হয়ে গেলো। খরিদ্দার আসতে শুরু করলো বর্ষাকালের বৃষ্টির মতো।

সুলেমান তার কাস্টমারদের সাথে নানান রকম রসিকতা করে।
রাজশাহী থেকে এক এমপি এলো। তার ভাগ্নের ভয় পেয়ে দাত কপাটি লেগে গেছে। ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু তারা কিছুই করতে পারেনি। ভাগ্নে না খেয়ে আছে দুদিন ধরে। ভাগ্নে রাতে ছাদে গিয়েছিলো কি দেখে যেন ভয় পেয়ে দাত কপাটি লেগে গেছে। সব শুনে সুলেমান বলল, এটা কোনো সমস্যাই না। পাচ মিনিটের মধ্যে ঠিক করে দিচ্ছি। এই কথা শুনে এমপি সাহেব তো অবাক! ডাক্তার পারলো না। সুলেমান ভাগ্নেকে পাশের ঘরে নিয়ে গিয়ে কুৎসিত একটা গালি দিয়ে, কসিয়ে দুই থাপ্পড় দিলো। দাত কপাটি খুলে গেলো। এমপি সাহেব সুলেমানের কেরামতি দেখে মুগ্ধ! এমপি সাহেব খুশি হয়ে লাখ টাকা দিয়ে দিলেন।

এক যুবতী মেয়েকে খারাপ জ্বীন ধরেছে।
সেই মেয়ে পুরুষের গলায় কথা বলে। শরীরে তার অনেক শক্তি। জ্বীন যতক্ষণ তার শরীরে থাকে ততক্ষণ কেউ সামনে এলেই তাকে মারতে যায়। সুলেমান মসজিদের ইমাম সাহেবদের সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। এই ইমামের নিজের মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে। সুলেমান বলল, হুজুর আমি দোয়া করে দিলাম। দূর থেকেই ফু দিয়ে দিলাম। খারাপ জ্বীন সাত দিনের মধ্যে পালিয়ে যাবে। আগামী সাত দিনের মধ্যে মেয়েটার বিয়ে দিয়ে দেন। হুজুর বলল, তাবিজ দিবেন না? সুলেমান বলল, আমার ফুতেই কাজ অলরেডি হয়ে গেছে। ফু'য়ে কাজ না হলে তাবিজ দিতাম।

এক ধনী মহিলা এসেছেন সুলেমানের কাছে।
মহিলা বললেন, তার মেয়ে ধর্মীয় নিয়ম কানুন মানে না। পার্লারে যায়, পার্টিতে যায়, বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করে, ইংরেজি সিনেমা দেখে, ছেলে বন্ধুদের সাথে মিশে, থিয়েটার করে, গান গায়, লাইব্রেরীতে সময় কাটায়, হিজাব বা বোরখা পড়ে না। মেয়ে বলে, মা আমি প্লেন চালাবো। দেশ বিদেশ ঘুরে বেড়াবো। মহিলা কাদতে কাদতে বলল, আমার খুব শখ ছিলো মেয়েকে মাদ্রাসায় পড়াবো। কিন্তু মেয়ে ভরতি হলো ইংরেজি স্কুলে। অই স্কুলে ভরতি হয়েই মেয়ে বেলাইনে গেলো। সুলেমান সাহেব আমার মেয়েকে ধর্মীয় লাইনে এনে দেন। টাকা কোনো সমস্যা না।

সুলেমান মাত্র সাত দিনের মধ্যে মেয়েটাকে ধার্মিক বানিয়ে দিতে সক্ষম হয়েছে।
মেয়েটা এখন ঘরের মধ্যেও হিজাব পড়ে থাকে। বাইরে গেলে বোরখা পড়ে। অনলাইনে আরবী শিখে। কবরের আজাব থেকে বাচার জন্য সূরা মুলক পড়ে। নানান রকম ধর্মীয় বই পড়ে। হাদীসের বই পড়ে। সারাদিন দোয়াদরুদ পড়তেই থাকে। মেয়েটা এখন জানে ইহকাল কিছুই না। পরকালটাই আসল। হাশরের ময়দানে আরবীতে প্রশ্ন করা হবে, তাই সে মন দিয়ে আরবী ভাষা শিখছে। নামাজে বসে চোখের পানি ফেলে। মধু খায়, কালিজিরা খায়। অসুস্থ হলে হাদীস মোতাবেক নিজের চিকিৎসা করে। মেয়েটা বুঝে গেছে কোরআন হাদীসের বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলেই দোজকে যেতে হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩৪
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো বাচ্চা... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×