somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বিয়ে করতে ভয় পাচ্ছেন?

১২ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বহু লোক আছে বিয়ে না করে জীবন পার করে দিচ্ছে।
আপনি কেন বিয়ে করতে চাচ্ছেন না? আর্থিক সমস্যা? নাকি প্রেম ভালোবাসা করে ধোকা খেয়েছেন? নারী জাতি কি আপনার পছন্দ নয়? আপনি কি চান না আপনার ছেলেমেয়ে হোক? স্ত্রী পুত্র কন্যা নিয়ে আনন্দময় জীবন যাপন করতে ইচ্ছে করে না? একটা বয়সে এসে মানুষ একা হয়ে যায়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের ডাকলেই কাছে পাওয়া যায় না। এমন সময়ও আসে কথা বলার জন্য একটা মানুষ খুজে পাওয়া যায় না। জ্বর এলে যে কপালে হাত রাখিবে এরকম মানুষ থাকে না। তাই বিয়ে করলে অন্তত স্ত্রী সুখে দুখে কাছে থাকে। ছেলেমেয়ে না থাকলেও স্ত্রী থাকে, থেকে যায়। কত সাধু সন্নাসী বিয়ে না করে জীবন কাটিয়ে দেয়। শেষ বয়সে তারা একা হয়ে যায়। তখন একজন বিশেষ মানুষের অভাব বোধ হয়।

একটা বয়সে ছেলেদের এরকম ইচ্ছে হয়, বিয়ে করবো না।
নো নেভার। তবে এই ইচ্ছে দীর্ঘস্থায়ী হয় না। আমার নিজের কথা বলি, চারপাশ দেখে শুনে সিদ্ধান্ত নিলাম বিয়ে করবো না। জামাই বউ ঝগড়া করে। স্ত্রী শাড়ি গয়না চাবে। ছেলেমেয়ে বড় হয়ে বাবা মায়ের কথা শুনবে না। নানান অশান্তি। কি দরকার সেধে সেধে অশান্তি ডেকে আনার! এই সিদ্ধান্তটা আমার ভুল ছিলো। অনেক কথা আছে, বাবা মা, ভাই বোন, বন্ধু কাউকে বলা যায় না। কিন্তু স্ত্রীকে অনায়াসে বলা যায়। স্ত্রী আপন মানুষ, সবচেয়ে কাছের মানুষ। ছোটবেলায় দেখেছি, আমার বাবা মা খুব ঝগড়া করতো। আব্বা তো রাগ করে ঘরের সমস্ত কিছু ভেঙে ফেলতো। আবার রাগ কমলে নিজেই নতুন জিনিস পত্র কিনতো। বাবা মা ঝগড়া করতো অথচ তাদের মধ্যে ভালোবাসার অভাব ছিলো না। ঝগড়া আমার পছন্দ না। স্ত্রীর সাথে যদি ঝগড়া হয়, তাই বিয়ে করতে চাইতাম না।

বিয়ে করার দরকার আছে। হোক সংসারে ঝগড়া।
হোক ছেলেমেয়ে অবাধ্য। থাকুক সংসারে অভাব। হোক স্ত্রী নির্বোধ, তবু বিয়ে করার দরকার আছে। যদি বিয়ে না করেন তাহলে জীবনে অনেক আনন্দ থেকে বঞ্চিত হতে হবে। অনেক অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবেন। নিজের সন্তান কি জিনিস, সেটা অনুভব করতে পারবেন না। আমার একটা কন্যা আছে। রাতে ঘুমুতে যাবার আগে আমি আমার কন্যার কপালে একটা চুমু খাই। তখন মনে হয় লাইফ ইজ বিউটিফুল। কন্যার জন্য দীর্ঘদিন বেচে থাকতে ইচ্ছে করে। মেয়ে আপেল পছন্দ করে, আমি নিজ হাতে বেছে বেছে কন্যার জন্য আপেল কিনি। বড় ভালো লাগে। বিয়ের পর জীবন অনেকখানি বদলে যায়। আর সংসারে নতুন শিশু এলে জীবন আর একটু বদলে যায়। স্ত্রী পুত্র কন্যার দিকে তাকিয়ে অনেক মন্দ মানুষ ভালো হয়ে যায়।

সুরভি নামে এক মেয়ের সাথে আমার প্রেম হয়ে গেলো।
সুরভি ভালো মেয়ে। সহজ সরল। দেখতে মায়াবতী। মাস্টার্স পাশ করেছে। দারুণ রান্না জানে। ঠিক করলাম সুরভিকে বিয়ে করবো। আমি বাবা মাকে বললাম। বাবা মা রাজী হলো। কিন্তু সুরভির বাসায় কেউ রাজী হলো না। সুরভির মন খারাপ। ফোন করে আমাকে বলল, ভুলে যাও আমাকে। বাসার কেউ রাজী না। আমি আমার বাবাকে বললাম, সুরভির বাবা রাজী না। আব্বা বলল, তুমি চিন্তা করো না। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আব্বা সুরভির বাবার সাথে দেখা করলো। এবং সুরভির বাবা বলল, অবশ্যই আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবো। আব্বা ম্যাজিক জানতো। অনেক কঠিন বিষয়কে সহজ করে দিতো। আব্বা এখন বেচে নেই। হুট করে মারা গেলো। করোনা হলো। হাসপাতালে ভরতি হলো। সুস্থ হলো। ডাক্তার বললেন, আগামীকাল বাসায় চলে যেতে। যেদিন আব্বার হাসপাতাল থেকে বাসায় আসার কথা সেদিন ভোরে আব্বা হুট করে মারা গেলো!

বিয়ে করেছি প্রায় দশ বছর হয়ে গেলো।
ভালোই তো আছি। স্ত্রী ফোন করে খোজ খবর নেয় দুপুরে খেয়েছি কিনা? অথবা ফোন করে বলে, বাসায় ফেরার পথে আটা আর ডিম নিয়ে এসো। কখনও ফোন করে বলে, মেয়ের ফল শেষ। আপেল আর কমলা নিয়ে এসো। আমার এক কন্যা। আর কিছু দিন পর তার চার বছর হবে। আমি সকালে বাইরে বের হওয়ার সময় কন্যা বলে, বাবা সাবধানে যেও। দুপুরে সময় মতো খেয়ে নিও। আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে এসো। কন্যা জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ বাবা। বিয়ে না করলে কোথায় পেতাম ফুলের মতো একটা কন্যা। মায়াবতী স্ত্রী। যে স্ত্রীকে রাত দুটায় চা বানিয়ে দিতে বললে, হাসিমুখে চা বানিয়ে দেয়। একটুও বিরক্ত হয় না। কয়েক বছর আগে বিরাট বিপদে পড়লাম। আব্বা মারা গেলো। আমার চাকরি চলে গেলো। চারিদিকে করোনা। হাতে টাকা নেই। সংসারে অভাব। তবু আমার স্ত্রী আমাকে ভালোবেসেছে। ভরসা দিয়েছে। সাহস দিয়েছে।

সমাজে কিছু খারাপ স্ত্রী আছে। এরা সন্দেহ গ্রস্ত হয়।
অযথাই সংসারে অশান্তি করে। কেউ কেউ পরপুরুষে আসক্ত হয়। স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে সেক্স করে। স্বামীর ঘরে ফেরা মাত্র ঘ্যান ঘ্যান করতে থাকে। স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। কথায় কথায় রাগ করে বাপের বাড়ি চলে যায়। কারো সাথে মিলেমিশে থাকতে পারে না। রান্না জানে না। শুধু পারে শপিং করতে। স্বামীর টাকা খরচ করতে। সংসারটারকে আনন্দময় করার জন্য স্বামী স্ত্রী দুজনের সমান ভূমিকা থাকতে হয়। কিসি মহান আদমিনে কাহা, সংসার জীবন ছাড় দিতে হয়। স্বামী স্ত্রী দুজনেই ছাড় দিবে। তাহলে সংসারে ঝগড়া, অশান্তি কিছুই হবে না। সংসারে যত ছাড় তত সুন্দর হবে সংসার। রবীন্দ্রনাথ বিয়ে করেছেন, আমাদের নবীজ বিয়ে করেছেন। আইনস্টাইন বিয়ে করেছেন। এরিস্টটল বিয়ে করেছেন। হ্যা সারা জীবন একা একা না থেকে বিয়ে করা উচিৎ।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৫
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×