somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

৫ই আগস্ট আওয়ামীলীগের পতনে বিএনপি কি কোন ধরনের শিক্ষা গ্রহণ করেছে?

০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কুকুরের লেজ কখনো সোজা হয় না।
ক্ষমতায় যারা থাকে তারা মনে করে দেশটা তাদের। যা মন চায় তা-ই করে। জনগণের কথা ভাবে না। আমরা সবাই জানি অন্যায় করলে শাস্তি পেতে হবে, তবু লোকজন অন্যায় করা থেকে কি বিরত থাকে? মূলত আমাদের দেশের মানুষ গুলি দু:খী। ভাতে দু:খী, কাপড়ে দুখী, প্রেম ভালোবাসায় দু:খী, স্বামী দিয়ে স্ত্রী দু:খী, স্ত্রী দিয়ে স্বামী দু:খী, সন্তান দিয়ে বাবা মা দু:খী। আমাদের দেশের মানুষ গুলো ভালো নেই। সরকার তাদের ভালো রাখতে পারে নাই। নানান রকম দু:খ কষ্টে মানুষ গুলো ইতর হয়ে গেছে। এখন কারো মধ্যে মায়া দয়া নেই। ভালোবাসা নেই। কেমন একটা অস্থিরতা। বিশেষ করে রাস্তায় বের হলেই মানুষ গুলো বদলে যায়। এখন তো আওয়ামী লীগ নেই, তবু্ও তো চাঁদাবাজি হচ্ছে।

দেশ স্বাধীন হয়ে গেছে ৫৪ বছর হয়ে গেছে।
স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় থেকেছে তারাই ইচ্ছে মতো দূর্নীতি করেছে। লুটপাট করেছে। দূর্নীতি করে নাই শুধু শেখ মুজিব আর জিয়া। তবে জিয়া অনেক অন্যায় করেছে। অনেক দেশ প্রেমিক মানুষকে ফাসিতে ঝুলিয়েছে। রাজাকারকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে এনেছে। শেখ মুজিব, জিয়া, ভাসানী, তাজ উদ্দদীন ছাড়া সব শালা দূর্নীতিবাজ। আজকাল মানুষ রাজনীতি করেই দূর্নীতি করার জন্য। ক্ষমতার জন্য। শেখ হাসিনা তার অন্যায়ের শাস্তি অলরেডি পেয়ে গেছেন। খালেদা জিয়াও তার অপরাধের শাস্তি পেয়ে গেছেন। আসলে অন্যায় করলে শাস্তি পেতে হবেই। প্রকৃতি কাউকে ক্ষমা করে না। আমি বলব যারা দেশের উন্নয়ন করে তারাই ভালো মানুষ। একজন অন্ধ ব্যাক্তি 'লাঠি' দিয়ে পথ চলেন। অন্ধের সেই লাঠি দিয়ে মানুষ পিটিয়ে মেরে ফেলা যায়।

বিনা দ্বিধায় বলা যায়, আওয়ামী লীগের করুন পরিনতি দেখে বিএনপি কোনো শিক্ষা নেবে না।
নো নেভার। ক্ষুধার্ত মানুষ যেমন খাদ্যের জন্য হাহাকার করে। বিএনপির এখন সেই অবস্থা। ১৬ বছর তারা ক্ষমতার বাইরে। তারা ক্ষুধার্ত। ক্ষমতায় এসেই তারা লুটপাট শুরু করবে। অলরেডি তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে। বাংলাদেশের সংস্কৃতি এটাই যারা ক্ষমতায় থাকবে লুটপাট করবে। করবেই। আওয়ামী লীগ লুটপাট করলেও, দেশের কিছু উন্নয়ন করেছে। কিন্তু বিএনপি শুধু লুটপাট করবে, দেশের উন্নয়ন করবে না। আসলে দেশের উন্নয়ন কিভাবে করতে হয় বিএনপি জানে না। দূরদর্শী হতে হয় রাজনীতিবিদদের। জ্ঞান, শিক্ষা, সততা আর ব্যাক্তিত্ব থাকতে হয়। মাহাথিরের মতো কোনো নেতা আমাদের নেই। ট্রাম্প পাগল হোক, কিন্তু সে যা করবে তার দেশের ভালোর জন্যই করবে।

বিএনপি যখন ক্ষমতায় ছিলো তারা কি দূর্নীতি করে নাই।
প্রচুর দূর্নীতি করেছে। এক দূর্নীতিবাজকে আমি চিনি সে এখন দুবাইয়ের বড় বিজনেস ম্যান। বিএনপির আমলে দেশ তো বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আওয়ামী লীগও দূর্নীতি করেছে। কিন্তু কৌশলে। শেখ হাসিনা একবার দূর্নীতিবাজদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছিলেন। দুই একজন গ্রেফতার করেই সেটা বন্ধ হয়ে যায়। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে দূর্নীতি আর লুটপাটে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে- এই আমি বলে রাখলাম। হাসিনা তো মেট্রোরেল, পদ্মাসেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইত্যাদি অনেক কিছুই করেছে, বিএনপি হাসিনার উন্নয়নের ধারে কাছেও যেতে পারবে না। তবে দেশ অনেক নব্য ধনী পাবে। সব সরকারের আমলেই জাতি কিছু নব্য ধনী পায়।

মূলত আমরা জনগণ কি চাই?
আমরা চাই সুস্থ ও সুন্দর ভাবে জীবন যাপন করতে, খেয়েপরে বেচে থাকতে। আমরা চাই চাকরি। আমরা চাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক, আমরা চাই সরকার যেন সৎ হয়, নিরপেক্ষ হয়। সরকার যেন লোভ লালসা অন্যায় দূর্নীতি বাদ দিয়ে দেশের জন্য কাজ করে। আমরা চাই চিকিৎসা। শিক্ষা। নিরাপদ খাদ্য। জ্যাম মুক্ত রাস্তাঘাট। চুরি ছিনতাই মুক্ত শহর। ধর্ষণ যেন না হয়, খুন যেন না হয়, জামাত শিবির যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পাতে। হাসিনা বিএনপির পতন ঘটাতে পারেনি। কিন্তু জামাত কৌশলে হাসিনার পতন ঘটিয়ে দিয়েছে। জামাতের লোক সব জায়গায় আছে। সেনাবাহিনীতে আছে, বিভিন্ন মন্ত্রনালয়ে আছে। বিশ্ববিদ্যালয়ে আছে, বড় বড় প্রতিষ্ঠানে আছে। দেশের বাইরেও আছে। পাকিস্তান হচ্ছে আমাদের দেশের জামাতের সবচেয়ে বড় বন্ধু। আগামী নির্বাচনে বিএনপি আসুক কিন্তু জামাত যেন না আসে। জামাত ক্ষমতায় এলে এই দেশকে ধ্বংস করে দিবে।

রাজনীতি মানুষ কেন করে?
দূর্নীতি করার জন্য, বিরোধী দলকে চাপে রাখার জন্য, ক্ষমতার জন্য? লুটপাট করার জন্য? রাজনীতি মানুষ করে দেশ ও মানুষের কল্যাণের জন্য। সত্যিকার অর্থে দেশের ভালো করার জন্য রাজনীতিতে নামার দরকার নাই। তীব্র ইচ্ছা থাকলে রাজনীতি না করেও মানুষের জন্য কাজ করা যায়। ৭১ এ এই দেশ স্বাধীন করেছে, সাধারণ খেটে খাওয়া মানুষ। কৃষক, ছাত্র- শিক্ষক, দিনমজুর, শ্রমিক ইত্যাদি শ্রেনী পেশার মানুষ। আমাদের দেশে যুদ্ধ হয়েছে ৯/১০ মাস কিন্তু আমেরিকার সাথে ভিয়েতনামের যুদ্ধ হয়েছে প্রায় পাচ বছর। আজকে ভিয়েতনাম অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু আমরা পিছিয়ে আছি। এখন আমাদের দেশের লোকজন ভিয়েতনাম ভ্রমণে যায়। সেই দেশ দেখে মুগ্ধ হয়। আমাদের দেশে কেউ আসে না। আমাদের দেশ দেখে কেউ মুগ্ধ হয় না। এই ব্যর্থতা সরকারের।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:৪১
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×