somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আরো দুটি মৃত্যু

২৭ শে মে, ২০২৫ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'আরো দুটি মৃত্যু' গল্পটা আমি পড়েছি।
দাঙ্গা বিরোধী গল্প। এবং একজন মহিলার মৃত্যু। সেই মহিলা আবার গর্ভবতী। দারুণ গল্প, এটা আমি বলিব না। তবে গল্পটার মধ্যে গভীর এক হাহাকার আছে। নেই হাসি তামাশা। গল্পের শুরুটা হয়েছে এভাবে- "নারায়ণগঞ্জ থেকে বাহাদুরাবাদ যাচ্ছে যে রাত্রির ট্রেনটা, এই যে স্টেশনে এসে থামলো, মাত্র দু'মিনিট দাঁড়ায় এখানে"। গল্পটি লেখা হয় ১৯৭০ সালে। লেখক একজন সম্পাদক এবং কবি। দারুন সব কবিতা তিনি লিখেছেন।

হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে এই গল্প বলা যেতে পারে।
হিন্দু মুসলিমরা মিলেমিশে থাকতে পারে না। যখন ভারতবর্ষে ইংরেজরা শাসন করতো, তখনো হিন্দু মুসলিম দাঙ্গা করতো। অতি ধার্মিকগন মূলত দাঙ্গা বাধিয়েছে। সাধারণ মানুষজন ধর্মের কারণে যারা বিবাদ করেছে, তাদের ভন্ড বদমাশ এবং ইতর বলে। গল্পে দেখা যায়, দাঙ্গার কারণে একলোক ট্রেনে করে দূরে কোথাও যাচ্ছে। সাথে তার পরিবার। তারা অসহায়। বিনা অপরাধে তারা পালিয়ে যাচ্ছে। দাঙ্গা করে ধার্মিকেরা, পালিয়ে যেতে হয় সাধারন মানুষের।

মূলত গল্পটা এই রকম:
একলোক ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছে। ট্রেনে করে। শীতের রাত। লোকটার চোখে ঘুম নেই। তাই সে নিখুঁত ভাবে যাত্রীদের দেখছে। কে উঠলো, কে নামলো। সব কিছু সে মনোযোগ দিয়ে দেখছে। নারায়ণগঞ্জ রেলস্টেশন থেকে একলোক ট্রেনে উঠে। তার চোখে মুখে আতংক। হিন্দু বলেই তার ভয় যেন বেশি। তার সাথে একজন স্ত্রীলোক। স্ত্রীলোকটি প্রেগন্যান্ট। লেখক রাতের ট্রেনের চমৎকার বিবরন দিয়েছেন। বানোয়াট গল্প নয়।

গল্পের শেষের দিকে দেখা গেলো,
প্রেগন্যান্ট মহিলাটি নেই। তাকে বাথরুমে খুজেও পাওয়া গেলো না। হঠাৎ চারিদিকে চিৎকার। প্রেগন্যান্ট মহিলাটি ট্রেন থেকে পড়ে যায়। এবং মারা যায়। ট্রেনে কাটাপরা মহিলাটির পেটে বাচ্চা ছিলো। অর্থাৎ দুজন মারা যায়। এজন্যই লেখক হয়তো গল্পের নাম দিয়েছেন, 'আরো দুটি মৃত্যু'। মহিলাটি কি পা পিছলে পড়ে যায়, না আত্মহত্যা করে সে বিষয়টা লেখক পরিস্কার করেননি।

হাসান হাফিজুর রহমান একজন কবি এবং সাংবাদিক।
১৯৩২ সালে তার জন্ম। জামালপুর। গ্রামের নাম কুলকান্দি। আমার জন্মের এক বছর আগে তিনি মারা যান। অর্থাৎ ১৯৮৩ সালে। রাশিয়ার এক হাসপাতালে তার মৃত্যু হয়। হাসান হাফিজুর ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি লাভ করেন। তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তার সম্পাদনায় ১৬ খন্ডে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপিত্র প্রকাশিত হয়। বাংলা ভাষায় হোমারের ওডিসি অনুবাদ করেছেন তিনি। লেখক সরাসরি মুক্তিযুদ্ধ করেননি। যুদ্ধের সময় তিনি কুমিল্লা ছিলেন। মুক্তিযুদ্ধের পক্ষে তিনি গ্রামবাসীকে সাহস ও ভরসা জুগিয়েছেন।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২৫ বিকাল ৩:১১
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×