somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

অফিস অফিস

০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বোকা এবং ভীতু মানুষ অসৎ হতে পারে না।
তারা মান সম্মান নিয়ে বেচে থাকতে চায়। ইচ্ছা থাকলেও বোকারা অসৎ হতে পারে না। তাদের সাহসের বড় অভাব। তারপরও যদি বোকা বা ভীতুরা অসৎ হয়, তাহলে ধরা খেয়ে যায়। মান সম্মান যায়।চালাক চতুর গুলো ধরা ছোয়ার বাইরে থাকে। রাজনীতির ক্ষেত্রেও একই অবস্থা। আসলে আমাদের দেশটা দরিদ্র। বেশির ভাগ লোক গরীব। সংসারে অভাব। এজন্য লোকজন একটু বাড়তি ইনকামের আশায় ছয় নয় করে। যেহেতু সে দক্ষ তাই তাকে অবশ্যই ছাড় দিবেন। কথায় আছে না- যে গরু দুধ দেয় গরু, তার লাথথিও ভালো।

একজন ভালো পরিচালক যে কাউকে দিয়ে অভিনয় করিয়ে নিতে পারেন।
যেমন আমাদের হুমায়ুন আহমেদ। উনি অনেক শিল্পী তৈরি করেছেন। দক্ষ পরিচালক একজন শিল্পীর কাছ থেকে কড়ায় গন্ডায় অভিনয় আদায় করে নেন। ঠিক তেমনি একজন দক্ষ বস তার স্টাফদের কাছ থেকে কাজ আদায় করে নেন। কেউ কাজ না পারলে তাকে বিদায় করে দেন না। চেস্টা করে তাকে দক্ষতা অর্জনে সহায়তা করেন। একজন রিকশা চালক এবং একজন পাইলট কি এক? অবশ্যই এক না। পাইলট যে সম্মান পাবে, রিকশা চালক কি সেই সম্মান পাবেন? কাজেই দক্ষ লোকের মর্যাদা আলাদা।

সহজ সরল সত্য কথা হলো-
বাংলাদেশে সৎ মানুষের বড় অভাব। প্রতিটা অফিসেই ফাকি বাজ আছে। এরা নিজেরা কাজ করে না। এবং কেউ ভালো কাজ করলে তাত নামে গুটি করে। অফিস পলিটিক্স খুবই খারাপ একটা বিষয়। অফিস পলিটিক্সের কারণে চাকরি পর্যন্ত চলে যায়। আমার নিজেরই চাকরি চলে গেছে। অথচ আমি মারাত্মক পরিশ্রমী মানুষ ছিলাম। অফিসের বস শুধু কান কথা শুনে। আর সিদ্ধান্ত নেয়। অফিসের বসের ভুল সিদ্ধান্তের কারণে অফিস ক্ষতিগ্রস্ত হয়। অফিসের ভালো লোকজন সব সময় অবহেলিত। অফিসে যারা চাটুকার আর দালাল তারা দ্রুত প্রমোশন পায়।

দক্ষ লোকের দরকার আছে।
সমাজে দক্ষ লোকের অনেক অভাব। অনেক ছেলেমেয়ে আছে অনার্স-মাস্টার্স পাশ করে ফেলেছে কিন্তু কোনো কাজেই যোগ্য ও দক্ষ নয়। একটা প্রতিষ্ঠান তখনই উন্নত হয়, যখন প্রতিষ্ঠানের সকলে মিলে যার যা দায়িত্ব গুলো যথাযথ ভাবে পালন করে। দিন শেষে যোগ্য ও পরিশ্রমী মানুষের জয় হয়। মানুষ মানুষকে এমনি এমনি ভালো বাসে না। কাজ দিয়ে মানুষের মন জয় করে নিতে হত। যার কাজ সুন্দর তার সব সুন্দর। বাঙালি জাতি জন্মগত ভাবেই অসৎ। এরা সুযোগ পেলেই চুরী করবে। এজন্য সাবধা

যার যোগ্যতা আছে কিন্তু অসৎ তাকে চাকরি থেকে তাড়িয়ে দিলে ভুল হবে।
প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য দক্ষ লোক দরকার। এবং দক্ষ লোক অসৎ হলে তাকে কায়দা করে সঠিক পথে আনতে হবে। বাংলাদেশ হলো চোরের দেশ। আমি নিজে দেখেছি, এক লোক অফিসের লাইট চুরী করে নিয়ে গেছে। অফিসের কাজে বাইরে গেলে তিন হাজার টাকা বিল করে অথচ তার পাচ শ টাকাও খরচ হয়নি। অনেক লোক আছে অফিসে সময় মতো আসতেই পারে না। প্রতিদিন একই সমস্যা রাস্তায় জ্যাম ছিলো, বাস পাইনি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ডাক্তারের কাছে গিয়েছিলাম, এই সমস্যা সেই সমস্যা। আমি একটা প্রতিষ্ঠানে ছয় বছর কাজ করেছি, এই ছয় বছরে আমি একদিন লেট করি নাই। ঝড় বৃষ্টি হয়েছে, রাস্তায় পানি জমে গেছে তবু কোনোদিন আমার লেট হয়নি। আসলে ইচ্ছা থাকতে হয়, আমি সময় মতো অফিস যাবো। তাহলেই সম্ভব।

চতুর চালাক লোকেরাই সব জায়গায় টিকে থাকে।
দক্ষ লোকের কদর করতে হয়। আমাদের অফিসে একলোক ছিলো। সে ভয়াবহ দরিদ্র ছিলো। পাচ বছরের মধ্যে সে তার অবস্থান বদলে নিয়েছে। অফিসের সেরা ব্যাক্তি হয়ে গিয়েছিলো সে। ধাপ ধাপ করে সেলারি বেড়ে গেলো। অফিসের বস তাকে খুব পছন্দ করলো। প্রমোশন আর প্রমোশন। বস দেশের বাইরে গেলেও তাকে সাথে করে নিয়ে যেত। এই লোক তলে তলে নিজের আখের গুছিয়ে নিয়েছিল। বর্তমানে সে বউ বাচ্চা নিয়ে লন্ডন আছে। বিশাল অবস্থা তার। লোকটা তার মেধা দিয়ে উন্নতি করেছে। এবং এই লোক অফিস ছেড়ে যাওয়ার আগে আমার চাকরি খেয়ে গেছে। অথচ লোকটার সাথে আমার সুসম্পর্ক ছিলো। এই লোক আমাকে অনেক পরিশ্রম করিয়েছে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫২
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।

লিখেছেন রাবব১৯৭১, ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৯

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

×