somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

এই সমাজ- ৭০

১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক বাসায় আমাকে দাওয়াত করে নেওয়া হয়েছে।
এরা কেউ আমার আত্মীয়স্বজন না। পরিচিত বলা যেতে পারে। দীর্ঘদিনের পরিচিত। তাদের ইচ্ছা একদিন যেন আমি তাদের বাসায় যাই। বেড়াতে যাই। যাই-যাই করে যাওয়া হচ্ছিলো না। তো সেদিন গেলাম সেই বাসায়! আমাকে দুপুরে খেতে দেওয়া হলো- বট, হ্যা গরুর বট। এদের ব্যবসাই গরুর বটের ব্যবসা। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এরা বট ভাজা বিক্রি করে। অনেক সময় রাস্তায় দেখেছি, ভ্যান গাড়িতে করে বট বিক্রি করছে। এক প্লেট বিশ টাকা। ফালতু একটা খাবার। গন্ধটাও ভালো নয়। রাস্তায় কাউকে এই খাবার খেতে দেখলে আমার ভালো লাগে না। দেখলেই বুঝা যায়- এই খাবারে আছে লক্ষ লক্ষ জীবানু। বাসায় ভালো করে ধুয়ে পরিস্কার করে রান্না করলে সেটা ভিন্ন কথা। আমার এক বন্ধুর বোন বট রান্না করে। খেতে দারুন মজা। পরোটা দিয়ে খেয়ে দেখেছি, খেতে ভালো।

বট আমার খুব পছন্দের কিছু না।
অথচ আমাকে দুপুরে খেতে দিয়েছে বট! সাথে আর কি একটা ভর্তা। বট এবং ভর্তার চেহারা দেখে আমার একেবারেই খেতে ইচ্ছা করছে না। অথচ ভদ্রতার খাতিরে সে কথা বলতে পারছি না। আহ যদি বলতে পারতাম, আমাকে একটা ডিম ভাজি করে দেন। আমার আর কিছু লাগিবে না। এরা সকালে আমাকে খেতে দিয়েছে- চটপটি। তাদের এলাকার মানুষ নাকি সকালে পরোটা বাজির চেয়ে চটপটি বেশি পছন্দ করে। এজন্য তাদের এলাকায় সকালবেলাতেই চটপটি পাওয়া যায়। এই পরিবারের দ্বিতীয় পছন্দ হলো- নুডুলস। যাইহোক, সকালে আমি চটপটি খেতে পারিনি। শুধু এক কাপ চা খেয়েছি। দুপুরে খেতে গিয়ে দেখি বট। পুরো বাড়িতে বটের গন্ধ। আমি যে চলে যাবো, সেটাও পারছি না। তারা যথেষ্ট আন্তরিকতা দেখাচ্ছে। এলাকা ভেদে মানুষের খাওয়া দাওয়া ভিন্ন হয়। সিলেট আর নোয়াখালি মানুষের রান্নার হাত ভালো না। আবার বিক্রমপুরের মানুষের রান্নার হাত ভালো।

প্রতিদিন এই বাড়িতে বট রান্না হয়, সেই বট ফুটপাতে বিক্রি হয়।
পরিবারের আর্থিক অবস্থা ভালো। কিন্তু ঘর দুয়ারে রুচির ছাপ নেই। আমি বিদায় নিতে চাইলেই তারা আমার হাত ধরে রাখেন। রাতের খাবার খেয়ে যেতে হবে। হবেই। বিকেলে আমাকে চা নাস্তা দেওয়া হলো। চায়ের সাথে মুড়ি মাখা। মুড়ি মেখেছে বট দিয়ে। এরা দেখছি বট ছাড়া কিছু ভাবতেই পারে না। আমি যথেষ্ট বিরক্ত। রাত কখন হবে সেটাই ভাবছি। এক সময় রাত হলো। আমাকে খেতে দেওয়ান হলো বট। এবং বটের কাবাব। ঝোল করে বট রান্না করেছে। বট কি এমন আহামতি খাবার যে তিনবেলা খেতে হবে? এরা নাকি প্রতিদিন বট খায়। আর সকালের নাস্তা চটপটি! বটের ব্যবসা করে বলে, প্রতিদিন বট খেতে হবে! আমার ভাগ্য ভালো, বটের পাশাপাশি আমাকে মাছও দিয়েছে। কিন্তু পাঙ্গাস মাছ। চাষের পাঙ্গাস আমি খাই না। এই বাসায় কিছুদিন আগে একটা সাপ পাওয়া গেছে। সেটা দারুন এক গল্প। পরে আপনাদের বলব।

খাওয়া দাওয়ার ব্যাপারে আমার অনেক বাছবিচার আছে।
সামনে পেলাম আর খেয়ে ফেললাম সেটা আমি পারি না। কিছুদিন আগে এক বিয়েবাড়িতে গিয়েছি। খেতে বসেছি। আমার সামনে বসা লোকটা আমার খাওয়ার রুচি নষ্ট করে দিলো। গাধা করলো কি এক বাটি গরুর মাংস পুরোটা নিজের প্লেটে ঢেলে নিলো। বাটিতে চামচ আছে। চামচ দিয়ে নে। গাধা পুরো বাটি কাঁত করে সব নিয়ে নিলো। এরকম আমি আগে কখনও দেখিনি। খাওয়ার মধ্যেও একটা সৌন্দর্য আছে। কিছু মানুষের খাওয়া দেখলে খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়। আরেকবার একজনকে দেখলাম- গ্রামের বিয়ে বাড়ি। খাওয়া শেষে দই দেওয়া হচ্ছে। লোকটা প্লেটে দই না নিয়ে পুরো দইয়ের হাড়ি নিয়েছে। দই হাড়িতে হাত ঢুকিয়ে দই খাচ্ছে। এটাও না হয় মেনে নিলাম। কিন্তু এর পর লোকটা যা করলো সেটা মেনে নিতে পারলাম না। লোকটা বলল- দই স্বাদ লাগছে না, বলেই মাংসের বাটি থেকে তেল ঢেলে নিলো দইয়ের মধ্যে!
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৮
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৭

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

নড়াইলের কালিয়ায় যেভাবে তাণ্ডব, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। অভিযোগ অনুযায়ী, দুই শতাধিক বাড়িঘরে প্রথমে লুটপাট চালানো হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

নিয়মের নোটবুক

লিখেছেন মি. বিকেল, ২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৩



আজকাল অনুপ্রেরণা পাই না। সফল হতে নাকি জীবনের একটি ন্যারেটিভ দরকার। আমার সেটি নেই। সম্ভবত সান্ত্বনাকে আর সত্য বলে চালাতে পারছি না।

জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই। মস্তিষ্ক স্মৃতি, ভয়, অভাব... ...বাকিটুকু পড়ুন

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

×