somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ১৬৮

২১ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ ভূমিকম্প হয়েছে!
যদিও আজ শুক্রবার। কিন্তু আমার কাজ আছে। আমি সকাল সাত টায় বাসা থেকে বের হয়েছি। ভোরবেলা ঘুম থেকে উঠেই গোছল করেছি। গোছল করতে গিয়ে দেখি পানি অনেক ঠান্ডা। গিজার নষ্ট। সুরভিকে বললাম, গরম পানি করে দাও। অনেক সময় নিয়ে আরাম করে স্নান করলাম। ভালো লাগলো। শীত প্রায় এসেই গেলো। এখন রাতে এসি ছাড়তে হয় না। ফাজ্জা ঘুমে। আজ আমার কাজ বাসা থেকে সাত মাইল দূরে। রেস্টুরেন্টে নাস্তা করলাম। তন্দুর রুটি দিয়ে স্যুপ আর বুটের ডাল। শেষে এক কাপ চা। সাড়ে দশটার দিকে ভূমিকম্প হয়। ঢাকাবাসীকে বেশ বড় ধরনের ধাক্কা দিয়েছে আজ। ঢাকার মানুষজন হিমিসিম খেয়েছে।

আমি পাঁচ তলা থেকে দৌড়ে নিচে নামলাম।
আশেপাশের সমস্ত বিল্ডিং থেকে ছেলেবুড়ো সকলেই নেমছে। কেউ খালি গায় নেমে গেছে, কেউ খালি পায়। সবার চোখে মুখে আতঙ্ক। ঢাকাবাসী আজ খুব ভয় পেয়েছে! সবাই দৌড়ঝাঁপ করেছে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আমার মনে পড়েছে ফারাজার কথা। আমার মেয়ে। আমার কলিজা। কন্যার কথা মনে পড়তেই আমার অস্থির লাগা শুরু হলো। আমার দম বন্ধ হয়ে আসছিলো। আমি কি করবো, বুঝতে পারছি না। দিশেহারা অবস্থা। সুরভিকে ফোন দিচ্ছি, সে ফোন ধরছে না। অথচ সে দিন রাত ২৪ ঘন্টা মোবাইল হাতে নিয়ে ঘুরে বেড়ায়। সারা দিন মোবাইল টিপতেই থাকে। কিন্তু দরকারের সময় পাচ্ছি না। দরকারের সময় মোবাইলে কাউকে পাওয়া যায় না। এ এক আজিব রহস্য।

নেটওয়ার্ক ডিস্টার্ব করছে।
ফোন যাচ্ছে না। হোয়াটসআপেও ফোন ঢুকছে না। অনেকবার চেষ্টা করার পর ফোন ঢুকলো। কিন্তু সুরভি ফোন ধরছে না। আজিব!! মাকে ফোন দিলাম, মা-ও ফোন ধরছে না। ছোট ভাই, বড় ভাই কেউ ফোন ধরছে না। আমার টেনশন বাড়ছে! নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে মনে অনেক কিছু ভাবছি সুরভি কেন ফোন ধরছে না? সুরভির বাবা ফোন দিয়েছে। ভয়ে তার গলা কাপছে। উনি বললেন, সুরভি ফোন ধরছে না। তোমরা নিরাপদে আছো তো? বললাম, হ্যা আমরা ঠিক আছি। চিন্তা করবেন না। কিছুক্ষন পর সুরভি আপনাকে ফোন দেবে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের চিন্তা, অস্থিরতা বাড়তে থাকে। ধৈর্য্য সহ্য কমতে থাকে।

ভূমিকম্প থেমে যাবার বিশ মিনিট পর সুরভিকে ফোনে পেলাম।
ভূমিকম্পে আমার বাসার ঘটনা এরকমঃ ফারাজা ঘুমাচ্ছিলো। সুরভি ভূমিকম্প টের পেয়ে ঘুমন্ত ফারাজাকে কোলে নিয়ে দৌড়ে নিচে নামছিলো। বাসার সবাই নীচে নামছিলো। হই চই, চিল্লাচিল্লি। ফারাজার ঘুম ভেঙ্গে যায়। সে এমন অবস্থা দেখে ভয় পায়। আশেপাশের বাড়ি থেকে সকলে রাস্তায় নেমে যায়। ফারাজার সাথে আমার ভিডিও কলে কথা হয়। ফারাজা কাঁদছে। বলল, বাবা তাড়াতাড়ি বাসায় চলে আসো। আজ শুক্রবার, সবার ছুটি। সবার বাবা বাসায় আছে। তুমি বাসায় নাই কেন? ফারাজার সমানে কেদে চলেছে। আমি যতই বলছি, তুমি কি খাবে? তোমার জন্য কি আনবো? ফাজ্জা কান্না করছে। আমি ফারাজার কাছাকাছি থাকলে, সে বেশি প্রানবন্ত থাকে। আনন্দে থাকে।

যাইহোক, আজ শুক্রবার। মানে জুম্মার নামাজে যেতে হবে।
দুর্যোগের সময় মানুষ বেশি ধার্মিক হয়ে যায়। জামাত ক্ষমতায় এলে দেখা যাবে, কেউ যদি জুম্মার নামাজে না যায়, তাহলে পিঠে কিল পড়বে! সময় কম, লেখা এখানেই শেষ করছি। আজ নামাজ পড়বেন না কামাল১১। অথচ তার বাসা থেকে দশ মিনিট হাটলেই একটা মসজিদ আছে। একজন ব্লগার আমাকে জানিয়েছেন, চাঁদগাজী নিউইয়র্কের ফুতা ইসলামিক সেন্টারে জুম্মার নামাজ পড়েন। আবার মাঝে মাঝে মসজিদ-এ-জাকারিয়াও নামাজ পড়েন। চাঁদগাজী কি জানেন মসজিদ-এ-জাকারিয়া একসময় গীর্জা ছিলো। গীর্জা থেকে মসজিদ করা হয়। সরকার থেকে লিজ নিয়ে বাঙ্গালী মুসলিম কমিটি গীর্জাকে মসজিদ করে। জুম্মার নামাজের ফজিলত নিয়ে নতুন নকিব ভালো বলতে পারবেন। ব্লগার মহাজাগতিন চিন্তা'ও ভালো বয়ান দিতে পারবেন- জুম্মা নিয়ে।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×