টং দোকান
০২ রা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১
বড়ো বেশি আধুনিক হতে হতে হয়ে গেছি বন্য আধুনিক!
এটাই এখন জনপ্রিয় আধুনিকতা!
চিনি না বা ভুলে যাই নিজের প্রতিবিম্ব!
একধরনের অদৃশ্য প্রতিযোগিতা-
হানাহানি শেষ পর্যন্ত গিয়ে বিশ্রাম নিচ্ছে মৃত্যুপুরীর অন্দরমহলে!
যেনবা বহুকালের ক্ষুধার্ত মানুষ গিলে খাচ্ছে স্বগোত্র।
বিপুল বিক্রমে পুনরায় শুরুর আগে এ যেনবা ক্ষণকালের ভাতঘুম!
২
এটাই এখন প্রতিষ্ঠিত, প্রচলিত ও জনপ্রিয় নিয়ম-
ঝোঁপ বুঝে মারো কোপ!
এমনই যেসে কোপ যে মাঝেমধ্যে ভ্রম হয়,
বাজারে সাজিয়ে রাখা খাশির মাথা যেনবা নরমুণ্ড!
টপটপ করছে রক্ত ঝরছে;
মানুষ কিনে নিয়ে যাচ্ছে মানুষের মাথা!
সম্ভবত খুব বেশি জনপ্রিয় হয়েছে বা উঠবে মানুষের মাথার খুলির স্যুপ!
৩
আমরা তো বীরের জাতি!
গোপনীয়তা বলে কিছু নেই যা করি তা প্রকাশ্যে!
এতটাই প্রকাশ্যে ও অনুকূলে যে রীতিমতো বাধাহীন
আর হাভাতে ইউটিউবার গোষ্ঠী আপনার কৃতকর্ম ধারণ করবে রসিয়ে রসিয়ে!
সংবাদের আগে পয়দা হয়ে যায় সংবাদ!
আমরা সবই দেখছি- শুনছি- জানছি
এবং অতঃপর টংয়ের দোকানে বসে যাচ্ছে সংসদ অধিবেশন!
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।
আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত...
...বাকিটুকু পড়ুনযে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,...
...বাকিটুকু পড়ুন
টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন