সে
মাঝে মাঝে আসে
হাসে।
তীব্র আলোর বন্যা বইয়ে দেয়।
হাওয়ার ঝড়ে ভাসায় আমায়।
যেন উপহাস করে বলে,
কি?? অনেক অভিমান বুঝি??
বিরক্তি নিয়ে আছ বসে?
এর পর ম্রিয়মান হতে থাকে
তার আলো।
হাওার ঝাপ্টা যেন কমে
যেতে থাকে।
ঝরের গোড়ায় শুরু হয়
গড গড শব্দ।
তখন ই আবার হঠাত
হঠাত
হঠাত ই সে চলে যায়।
আবার অপেক্ষার শুরু হয় আমার।
আমি দীর্ঘ রজনী তার প্রতীক্ষায়
পার করি নির্ঘুম
আমি দীর্ঘ দিবস আরো দীর্ঘ
কামনা করি।
একটা সময় ছিল
তার চলে যাওয়া ছিল আমার একটু
বিরক্তির কারন।
আর এখন তার এই মাঝে মাঝে ফিরে আসা
এক হাতে বিশ্ব জয়ের সুখের সমান।
আমি হাতরাই তার সেই অতীতের স্মৃতি।
সে আমার দেশের ইলেকট্রিসিটি.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


