somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোরা একটা ফুলকে বাঁচাবো বলএ যুদ্ধ করি।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি"। এই গানটি শুনে ঠোটেঠোট মিলায় না এমন লোক এই দেশে কম আছে। স্বাধীনতা যুদ্ধের সময় এই গানগুলো যুদ্ধে যেতে মানুষকে অনুপ্রেরণা দিয়েছে। যুদ্ধে আমরা জয় লাভ করেছি, পেয়েছি স্বাধীন স্বার্বভৌম দেশ বাংলাদেশ। কিন্তু প্রকৃতপক্ষে কি আমাদের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে? এই প্রশ্নের উত্তরে বলবো,"না"। কারন এখনো তনুর মত বোনেদের এই দেশে ইজ্জত হারিয়ে মৃত্যুবরনে বাধ্য করা হয়। কিন্তু সেই সব অপরাধীদের বিচারের আওতায় আনতে ব্যার্থ হয় রাষ্ট্র।

প্রতিদিনই খবরের পাতা খুললে দেখা যায় কোন না কোন মেয়ে পাশবিক নির্যাতনের স্বীকার হয়েছে। তাহলে এই ফুলগূলো নষ্টের দায়ভার কে নিবে? অবশ্যই এই দায় আমাদের। আমরাই পারছি না মানে আমাদের সমাজ পারছে না এই সব নর পিচাশদের শাহেস্তা করতে। যে কারনে দিনের পর দিন বেড়েই চলছে এই ধরনের অপরাধ। তাই বলতে হয় চেতনা চেতনা বলে যে আওয়াজ তোলা হয় তা বেলুনের মত তার কোন বাস্তব ভিত্তি নেই সামান্য আঘাতেই তার আকারের বিলুপ্তি ঘটে। সেই জন্য চেতনার থেকে বেশি প্রয়োজন আদর্শ ও ন্যায়সঙ্গত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা। আর আমাদের যত সময় লাগবে আদর্শ ও ন্যায়সঙ্গত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ততই দেখতে হবে এমন অপরাধ। আর আমরা ফেসবুকে ফাঁকা আওয়াজ তুলবো। একসময় সেই আওয়াজ আকাশে বাতাসে মিশে শব্দশূন্য হয়ে যাবে।

তাই আবার প্রয়োজন এই গানের ভাবার্থে জাগ্রত জনতা। যারা ন্যায়ের পক্ষে আওয়াজ তুলবে, বিচার চাইবে গরীব ধনী মধ্যবিত্ত সব তনুদের। অন্যায়কারীরা যতই শক্তিশালী হোক ন্যায়ের আলোয় সব অন্যায়ের বিলুপ্তি ঘটবে সেই আশাই করা যায়।।

সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×