somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরির নামে প্রতারণা (সচেতনতামূলক পোস্ট)

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম, কেমনা আছেন ব্লগের লেখক ও পাঠকগন? অনেকদিন পর আবারো একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষন করার তাগিদ পেলাম। তাই এই পোস্ট। পোস্টের শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি।

আপনি যদি এমন কেউ হন, যে কিনা উচ্চ মাধ্যমিক বা অনার্স শেষ করে একটি চাকরির জন্য ঘোরা শুরু করে দিয়েছেন, তাহলে এর মধ্যেই আপনি বিভিন্ন রকম প্রতারক চক্রের হাতে পড়েছেন এটা নির্দ্বিধায় বলা যায়। তবে খুবই সচেতন হলে অবশ্য অন্য কথা। রাজধানী’র অলিতে-গলিতে, দেয়ালে, পোস্টারে, পাবলিক বাস চলে গেছে এসব প্রতারক চক্রের কব্জায়। আপনি এমন কোন রাস্তা নেই যেখানে এরকম দু চারটি বিজ্ঞাপন দেখবেন না। এমনকি প্রায় সবকটি জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইনেও এদের বিজ্ঞাপন সমানতালে প্রচারিত হচ্ছে। পত্রিকাগুলো এসব জালিয়াতদের দেখেও না দেখার ভান করে আসছে। বিজ্ঞাপন দেখে বুঝার উপায় নেই যে এরা আসলে ভুয়া নাকি আসল।

বিজ্ঞাপনে দেয়া ঠিকানা অনুযায়ী প্রতারক চক্রের অফিসে গেলে আপনাকে প্রথম প্রথম সমাদর করবে, চা কফিও খাওয়াতে পারে(এটা উসুল করে নেবে পাই পয়সা)। এরপর একথা সেকথা নানান কথায় আপনাকে তাদের প্রতিষ্ঠানে যোগ দেয়ার জন্য কনভিন্স করা হবে এবং একজন চাকুরিপ্রার্থি মাত্রই মনে করবে একটা কাজ যেহেতু তার এখনই দরকার আর এখানে যে সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে তাও খারাপ না! সুতরাং জয়েন করেই ফেলি। এভাবে আপনার কাছে থেকে ফর্ম রেজিস্ট্রেশনের কথা বলে নেয়া হবে ৳১৫০ থেকে ৳১,৫০০ বা আরো বেশি। এরপর অন্যান্য চার্জ এবং জামানত এর কথা বলে নেয়া হবে ৳৫,০০০ থেকে ৳২০,০০০(ক্ষেত্রবিশেষে অনেক বেশি হতে পারে)। যদি মক্কেল আগেই এদের প্রতারণা সম্বন্ধে কারো কাছ থেকে কিছু না শুনে থাকেন তাহলে আপনি অবশ্যই প্রতারিত হবেন। এদের কার্যক্রমের সাথে ভিসা জালিয়াতদের অনেকটা মিল আছে। অতএব এই প্রতারক চক্রের হাত থেকে দূরে থাকুন ও নিজের ভবিষ্যৎ এদের হাতে ছেড়ে দেবেন না। আরেকটি 'ডেস্টিনি' ও 'যুবকের' মত প্রতিষ্ঠান যাতে গড়ে উঠতে না পারে সেব্যাপারে নিজে সাবধান হোন ও অন্যকেও বিষয়টি অবহিত করুন।

ধৈর্য সহকারে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×