Standup সংবাদ এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি রাজিন সবাই পুনরায় স্বাগত জানাই।
শুরুতেই দেশের খবর।
CSE Rag এর চরম সাফল্যের পর Central Rag Committee হিংসা পোষণ করেছে। এর পরিপ্রেক্ষিতে CSE Rag এর চান্দা কেন ৬০০/- টাকা নয় এর জন্য কারণ দর্শাও নোটিশ চেয়ে হাই কোর্টের কাছে আপিল করেছে। কিন্তু হাইকোর্ট এ ধরণের আপিলের কারণ জানতে আবার তাদেরকেই কারণ দর্শাও নোটিশ পাঠিয়েছে।
আজ সকাল থেকেই আমাদের নতুন Building এ রংয়ের সুনামির যে ৭নং বিপদ সংকেত ছিল সেটা পরবর্তীতে ১০ নং মহাবিপদ সংকেতে রুপান্তরিত হয়।
রংয়ের বন্যায় ত্রাতা হিসেবে CSE Dept. এর সকল নারী সদস্যগণ বিধ্বস্তদের উদ্ধার করে। কিন্তু উদ্ধারের দায়িত্বে থাকা আহসানুর রশীদ এবং আবির যুবায়ের এইসময় পলায়ন করে। পলাশী বাজারের Photocopy দোকানে তাদেরকে Junior মেয়েদের সামনে Fruitikka খেতে দেখা যায়।
এইবার দেশের বাইরের খবর। Good News!
North Carolina University আমাদের CSE Dept এর GRE তে অভূতপূর্ব সাফল্যের দরূণ CSE Rag এর পানির Sponsor হতে রাজি হয়েছে। Sponsor এর টাকা আগামী ২০২০ সালে কায়েসের Bank Acc এ জমা হবার ঘোষণা দিয়েছে।
এবার খেলার সংবাদ।
Nazrul Hall এ গতরাত ৩টায় ইচিং-বিচিং Champions League এ ফয়সাল , রায়হানকে ৫-০ Game এ পরাজিত করে।
অপরাধ সংবাদ।
৫বছর ধরে চান্দাবাজির কারণে রাজিনকে CSE রংবাজরা Red Handed ভাবে গ্রেফতার করে। এর জামিনের টাকা তুলতে রাজিন পুনরায় চাঁদাবাজি শুরু করেছে।
আজকে Cake বিস্ফোরণ হামলায় অনেক বান্দর পোলাপাইন Cake এর আঘাতে আহত।
এরকম Cake বিস্ফোরণ কেন Exponential Time এ হলো সেটা তদন্তের জন্য CSE Dept. এর Head of the Dept. , জ্যোতি ও নিশাতকে দায়িত্ব দিয়েছে। গালিব Constant Time এ আত্বসমর্পণ করলেও সেটা কেন Linear Time এ হলো না সেটার জন্য তদন্ত কমিটি Confused হয়ে আছে।
CSE dept. এর তানাঈম মুহাম্মাদ মূসা এবং শিহাবুর রহমান চৌধুরী During Award এ ভূষিত। তাদের O(logloglogn) time এ পানির বোতল ফুঁটা করার Algorithm , CSE Rag এ Implemented হওয়ার পর এ Award ঘোষিত হয়।
অমিতেষ সাহা শুভ’র GF কে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর 23 NanoSecond এর জন্য PenDrive এর বিজ্ঞাপণে দেখা যাবে।
এবার একটি শোক সংবাদ।
রাকিব শাহরিয়ার নিসর্গের থাপ্পরে একটি মশা ইন্তেকাল করেছে। (ইন্নালিল্লাহে .....)।
তার বয়স ছিল ৫ ঘন্টা ৫৯ মিনিট।
অমিত দত্ত Gaali Generator Software Implement করেছে। এর ফলে অমিত **** গালিটিকে Modify করে **** করেছে।
এবার টুকরো খবর।
• লিটন গোল করেছে।
• শিহাব একা একা হাঁটছে।
• ইয়ামিনা তার বিয়েতে সকলকে Westin এ দাওয়াত দিয়েছে।
• ইমরান চৌধুরী Class করতে এসেছে।
• তানাঈম বলাকা সিনেমা হলে “মা বড় না বউ বড়” সিনেমাটি দেখতে গিয়েছে।
খবর শেষ হলো , ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


