একবার এক বন্ধুকে রসিকতার ছলে বলেছিলাম। জানিস কালকে কী স্বপ্ন দেখেছি?? আমি স্বপ্নে দেখলাম আমি নাক ডেকে ঘুমাচ্ছি। আমার বন্ধু বেশ হেসেছিল। তবে এই মুভি দেখার পর আর কেউ এই জোকস এ হাসবে না। মানুষের চিন্তাধারা এবং মুভির শ্রেণীবিভাগের গবেষণায় বেশ কিছু পরিবর্তন আনবে “Inception”।
কাহিনী বেশ জটিল হলেও মুভিতে বেশ সহজভাবে বর্ণনা করা হয়েছে যেটা হয়তো লেখার মাধ্যমে প্রকাশ করা যাবে না। তাও চেষ্টা করা যাক। Dominic Cobb ( Leonardo DiCaprio) ও তার দল এক অন্যধরণের চোর। তাদের চুরির বস্তু হলো Idea। সেটা চুরির পন্থা আরও আজব। Cobb এর দলের যে কোন একজন স্বপ্ন দেখে। এক বিশেষ যন্ত্রের মাধ্যমে তার দলের লোকেরা একের পর এক সেই স্বপ্নে প্রবেশ করে। যার Idea চুরি করা হবে তাকেও সেই স্বপ্নে ঢুকানো হয়। স্বপ্নে মানুষের অবচেতন মনের অনেক রহস্য বের হয়ে যায়। সেটাকেই চুরির জন্য Cobb একজন বিশেষজ্ঞ। কিন্তু তার পারিবারিক জীবনে অনেক সমস্যা । প্রিয়তমা স্ত্রী বেঁচে নেই। এদিকে সকলের সন্দেহ যে Cobb ই খুনী। সেজন্য বাচ্চাদের ছেড়ে দূরদেশে পালিয়ে বেরায় সে। কিন্তু একদিন সে পেয়ে যায় বাসায় ফেরার পথ। একজন বিশাল ধনী ব্যবসায়ীর ব্যবসায়িক সাম্রাজ্যকে বাড়তে না দিয়ে কমিয়ে ফেলার Idea টা মাথায় ঢুকিয়ে দিতে হবে। পারিশ্রমিক হিসেবে পাবে নিরাপদে বাড়ি যাবার রাস্তা। কাজে নেমে পরে Cobb এবং অন্যেরা কিন্তু এই মিশনে বের হয়ে আসে Cobb এর স্ত্রী Mal ( Marion Cotillard) এর ব্যাপারে প্রকৃত রহস্য। অসাধ্য সাধনের এই মিশনে নেমে পরে Cobb এবং তার দল। শুধুমাত্র এই আশায় যে তার সন্তানদের চেহারা একটু দেখতে পারবে।
এত জটিল হওয়া স্বত্বেও মুভিটি একটুও Boring বলে মনে হয়নি। তবে স্বপ্ন দুনিয়ার নিয়মাবলীর জানতে পেরেও কেন জানি অনেক ক্ষেত্রেই নিয়ম ভাঙা হয়েছে বলে মনে হয়েছে। স্বপ্নের মধ্যে স্বপ্ন ব্যাপারটা বেশ গোলমেলে হলেও বেশ রোমাঞ্চকর। কিন্তু তৃতীয় ধাপরে সময় কেন জানি মনে হয় “ধুর!! ভুয়া মুভি”। কারণ আমার মনে হয় প্রত্যেক ব্যক্তির নিকটই আছে স্বপ্নের নিজস্ব সংজ্ঞা। যেটা কেন জানি মেলানো যায় না। তবে সমাপ্তির কাছাকাছি দৃশ্যগুলি কেন জানি চোখে পানি এনে দেয়।
DiCaprio এর অভিনয় আশানুযায়ী অসাধারণ হয়েছে। Arthur চরিত্রে Joseph Gordon-Levitt, Saito চরিত্রে Ken Watanbe এবং Robert Fischer চরিত্রে Cillian Murphy বেশ ভালো করেছে। Ariadne (Ellen Page) ছিল কিছুটা বোরিং ধরণের। Marion Cotillard এর চরিত্র একটু কম হলেও বেশ প্রভাবশালী ।
দৃশ্যায়ন আর নির্দেশনার কথা আর কী বলবো?? কিছু দৃশ্য দেখে মনে হয় এটা কী দেখলাম?? দেখেই WOW বলে মাথার কিছু চুল ছিড়তে ইচ্ছা করে। Cristopher Nolan কে অসাধারণ বললে কিছুটা অপমান করা হবে।
মুভিটির বেশিরভাগ সময় মনে হয়েছে এরকম মুভি দেখতে পারছি এটাই অনেক সৌভাগ্যের। কিন্তু মাঝের কিছু দৃশ্য একটু হতাশ করেছে। গভীরতর ধাপগুলি আর স্বপ্নীল হতে পারতো। যাই হোক। মানুষ আমেরিকার প্রেসিডেন্ট হলেও মনে করবে ধুর আরো কিছু বড় যদি হতে পারতাম! এক কথায় দুর্দান্ত।
রেটিং- ৪.৫/৫
আলোচিত ব্লগ
Good governance starts with respecting public money....

Good governance starts with respecting public money....
গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন
ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন
ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!
এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।