somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজিন রিভিউ: Rustom

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের মানুষের সবচাইতে প্রিয় কাজ হচ্ছে সংবাদপত্র পড়া। কী যে মজা পায় কিছুই বুঝি না। এমন না যে বিরাট জ্ঞানলাভ করে ফাটায় ফেলতেসে। আসল কারণ হলো বাস্তব কাহিনী বানানো কাহিনী থেকে অনেক বেশি রোমাঞ্চকর হতে পারে। ঠিক এমনই এক বাস্তব কাহিনী ১৯৫৯ সালের নানাবতী কেস। সেই কাহিনীর আদলেই এই নিয়ে তৃতীয় মুভি ‘রুস্তম’।

কাহিনী বেশি বলবো না। রুস্তম ( অক্ষয় কুমার) একজন দেশভক্ত নৌবাহিনী কমান্ডার। ছুটি পেয়ে বাড়ি আসার দুদিনের মধ্যেই পুলিশ থানায় গিয়ে নিজেকে আত্মসমর্পণ করে এবং জানায় যে তার হাতে একজনের খুন হয়ে গেছে। মামলা তো খুবই পরিষ্কার। খুনী নিজেই দোষ স্বীকার করেছে। কিন্তু আদালতের সামনে রুস্তমের জবাব “আমার কুনু দুষ নাই”। লাগে মহাভেজাল। আসল কাহিনীটা কী?

কাহিনী বেশ পেঁচানো হলেও মুভিটির মেকিং বেশ মজাদার। মুভির দ্বিতীয়ভাগ দেখে তো পুরাই কমেডি মুভি বলে মনে হয়। এরকম সিরিয়াস মুভিতে কমেডি আনার কারণে অনেক সমালোচকরা ক্ষ্যাপা হলেও আমার কাছে এটাই উচিত বলে মনে হয়েছে। নতুবা মুভিটি বেশ বোরিং বলেই মনে হতো।

কিন্তু কমেডির ব্যাপারটা ভালো হলেও মুভিটির কাহিনী এবং কাহিনীর সমাপ্তি মারাত্মক। আদালতের কেস নিয়ে যত খারাপ মুভিই হোক না কেন সেটা সাধারণত ভালোই লাগে। ধরুন, আসামী নায়কের বাঁচার কোন চান্স নাই। আসমান থেকে হঠাৎ এমন এক প্রমাণ এসে হাজির আর কেস খালাস। তবে এই মুভিটি মোটেও সেরকম যুক্তিহীন নয়। কেসের প্রতিটি ভাগ বেশ দারুণভাবে উপস্থাপন করা হয়েছে। প্রথম মুভি হিসেবে পরিচালক টিনু সুরেশ সারদেশাই ভালোই করেছেন।

অভিনয়ের দিক দিয়ে অক্ষয় বরাবরের মতোই দারুণ। খুব বেশী অভিনয়শৈলীর দেখানোর সুযোগ না থাকলেও অক্ষয়ের স্থানে কোন খারাপ অভিনেতা থাকলে এই মুভির বারোটা বাজতো। এছাড়া গোয়েন্দা চরিত্রে পবন মালহোত্রা, বিচারক চরিত্রে আনাঙ দেশাই, সাংবাদিক চরিত্রে কুমুন্দ মিশ্র এবং কাজের বুয়া হিসেবে ঊষা নদকামিকে দারুণ লেগেছে।
মুভির নায়িকা চরিত্রে ইলিনা ডি ক্রুজকে সুন্দর লাগলেও অভিনয়ে তেমন কিছু করতে পারেন নি। এছাড়া এশা গুপ্তা এবং সচিন খেদেকারের অভিনয় তেমন ভালো লাগে নাই।

মুভির খারাপ দিক হচ্ছে খুবই গুরুত্বহীন একটি বিষয়। সেটি হচ্ছে ‘স্পেশার ইফেক্ট’। চরম ভুয়া টাইপ স্পেশাল ইফেক্ট দিলেও আমার মতে কিছুই যায় আসে না। মুভিটি চরম হিট খাইলেও সমালোচকদের মতে বাস্তব কাহিনীর অনেক প্যাঁচ এই মুভিতে দেখানো হয়নি। আমার মতে যতটুকু দেখানো হয়েছে তার চেয়ে বেশি দেখালে অনেক কিছুই বোঝা যেত না। সুতরাং হে সমালোচকরা, মুড়ি খাও।

বছরের সেরা মুভি হয়তো বলা যাবেনা তবে এক কথায় বেশ ভালো মুভি।

রেটিং – ৩.৫ / ৫.০
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৯
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×