জনতা ব্যাংক লিঃ এক্সিকিউটিভ অফিসার পদে চাকরী পাওয়ার পর বেসিক ট্রেনিং এ গিয়েছিলাম রাজশাহী ট্রেনিং সেন্টারে। প্রথমে একটু চিন্তায় ছিলাম। কিন্তু উঠে মাত্র দশ মিনিটের মধ্যে আমাদের চার রুম মেটদের সাথে চরম একটা সম্পর্ক হয়ে গেলো। মেহেরপুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাগুরার নাহিদ, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের জাহিদ। তারপর যোগ দিল দিনজপুরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৌশিক, পাবনার সেলিম, খুলনার মনজ দা, ঠাকুরগাও এর সানি, ইউনুস, বাগেরহাটের রাজু, সহ আরও অনেকে। খুব মজা করতাম আমরা সারাদিন। একসাথে সবাই ঘুম, খাওয়া, পড়া ইত্যাদি। আমরা চার পাচজন সবাইকে মাতিয়ে রাখতাম সারাদিন। আমরা স্টাডি ট্রুর এ কানসাট, সোনা মসজিদ বন্দর, সোনা মসজিদ, চামচিকা মসজিদ, পাগলা নদী, মহানন্দা নদী, বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গির এর সমাধি ইত্যাদি সব ঐতিহাসিক স্থাপনা দেখলাম। আমাদের গাইড ছিল আমাদের ডিজিএম মোশাররফ স্যার, আমাদের সকলের প্রিয় হাই স্যার, একরাম স্যার, রবিউল স্যার। তারা আমাদের দর্শনীয় স্থাপনার বিভিন্ন তথ্য দিচ্ছিলেন। বরেন্দ্র জাদুঘরের বেহাল দেখে মনটা খারাপ লাগলো। খুবই অযত্ন অবহেলায় রয়েছে, রেশম পল্লিতে গিয়ে পোকা থেকে সুতা তৈরী দেখে নিজের চোখে না দেখলে বোঝা বা বোঝানো যাবে না। টাকার অভাবে মিতু ও আম্মুর জন্য কিছু কিনতে পারলাম না। মনটা খারাপ হয়ে গেল। দিনগুলোর কথা খুব মনে পড়ে। আবার কি হবে দেখা তাদের সাথে? আমি মারা গেলে কি তারা সঠিক সময়ে জানতে পারবে? জানলেও কি শেষবারের মতো দেখতে আসবে কেউ?
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।