somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক শিবির সমর্থকের পোস্টের জবাব

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার প্রাক্তন ইউনিভার্সিটি "মন্টানা স্টেট ইউনিভার্সিটি" এর এক শিবির সমর্থক ছাত্র তার ফেসবুক স্ট্যাটাসে কিছু কথা লিখেছেন শাহবাগ আন্দোলন নিয়ে...........তার কথার জবাব দিলাম এভাবে........

উনি লিখেছেন "শাহবাগের প্রজন্ম চত্তরে যারা আন্দোলন করছেন, তারা বেশির ভাগ কুমিউনিস্ট পার্টির লোক। কমন একটা বিষয় নিয়ে ভালোই আন্দোলন করছে। ওদের জন্য ভালো দিক হলো, সাধারন শিক্ষিত তরুণদের সমর্থন আছে। ইতিহাস বলে, ওরা আন্দোলন ভালোই শুরু করতে পারে, কিন্তু ফসল যায় আরেক জনের ঘরে। উদাহরন, মুক্তিযুদ্ধ যাতে যুদ্ধ করেছে ওঁরা, কিন্তু ক্রেডিট নিয়েছে সব আঃলীগ। এই আন্দোলন গন-মানুষের সারা কখনোই পাবে না। টিকে আছে শুধু বাম মিডিয়ার কল্যাণে। ভাই, ৭০% মানুষ ইন্টারনেট ব্যবহার করে না। ফেইসবুক বেশি কাজ করবে না। আর, যারা ফেইসবুক থাকেন, তারা নিজের মায়ের কুশল জিজ্ঞাসা করতেই ভুলে যায়, দেশের জন্য রাস্তায় মার খেয়ে আন্দোলন করবে, ভাবা যায়?"

--- দেশের ইতিহাস কতটুকু আপনার জানা আছে এই ব্যাপারে আমার সন্দেহ আছে। বহুদিন আগে আপনাকে কিছু বইয়ের নাম দিয়েছিলাম, মূল্যবান সময় নষ্ট করে ওগুলোর একটাও পড়েছেন কি? আপনি ও আপনার কথাগুলো ফেসবুকেই লিখেছেন, মা'র কুশল সম্ভবত আপনি ও অনেক দিন জিগ্গেস করেননি।

"তাছাড়া, বাংলার মানুষ আবেগ প্রবণ হলেও, ধর্ম নিয়ে আবেগ একটু বেশি। ছাত্র ইউনিয়নের একটা ছেলের চাইতে, শিবিরের একটা ছেলের প্রভাব একটা পরিবার, গ্রাম এবং মহল্লাতে বেশি। তাই, গ্রামের মানুষ গুলো ওদের নিষিদ্ধ করতে চাইবে না। আর যাই হোক, আপনি কি আমাকে আপনার সমাজ থেকে বের করে দিবেন? এরকম, আমাদের সবারই একটা বাক্তিগত ইমেজ আছে, প্লাস আমারা সামস্টিক ভাবে অনেক প্রভাবশালী (তৃণমূল পর্যায়ে)। এটা সামাজিক দৃটিকোন থেকে বলা।"

--- জ্বি ভাই, গ্রামের সরল সোজা মানুষগুলোর ধর্মানুভুতি নিয়ে ব্যবসা করা আর ম্যানিপুলেট করা জামাত-শিবির এর অনেক দিনের প্রথা।

"আন্দোলনটা কিছুদিন পর অন্যদের দখলে চলে যাবে। যদি, ছাত্রলীগের সুবিধা না হয়, ওরা পণ্ড করে দিতে পারে। "সাধারন শিক্ষিত তরুণ" রা আসলেই সাধারন। এখন নিরাপদ বলে শাহবাগ এ আসছে। যখন ভয় আসবে, তখন তারা মায়ের অজুহাত দিয়ে চলে যাবে।"

--- '৭১ এও আপনার দল সাধারণ মানুষের ক্ষমতাকে ভুল বুঝেছিল........হয়ত হবেনা কিছুই, কিন্তু এ এক নতুনের আরম্ভ।

"আরেকটা দিক হলো, যে কোন আদোলনের একটা আদর্শিক দিক থাকা লাগে। এটার আদর্শ কি? একটা দলকে নিষিদ্ধ করা। এটা দেশের জন্য ভালো কিভাবে? আমরা যারা ভালো থাকার জন্য ওই সংগঠনে যোগ দেই, আমাদের কি করা হবে? বাংলা ছাড়বো? আমাকে ভিটা মাটি ছাড়া করা হবে, শুধু একটা আদর্শে বিশ্বাস করার জন্য? আমার মত ~২৫ লাখ ছাত্রকে? আমাকে যারা বাক্তিগত ভাবে চিনেন তাদের বলছি, আমি দেশের জন্য কাজ করলে অনেক এগিয়ে নিতে পারবো, আপনারা তা জানেন। আর, আমার চেয়ে আরো চোকস লোক আছে, আমাদের দলে। দেশের ক্ষতি হবে না, আমাদের বের করে দিলে? শুনেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সৎ মানুষ আমাদের দলে। আমাদের অনেক পড়ালেখা করে, পরীক্ষাতে পাশ করে শিবিরে ডুকতে হয়। সামান্য, কর্মী হতে হলেও আপনাকে একটা সিলেবাস শেষ করতে হবে। সাথী হতে হলে, এক সেমিস্টারের সমান পডালেখা করা লাগে। এই সিলাবাসে বিজ্ঞান, ধর্ম, সামজ কল্যাণ, বিশ্ব, রাজনিতি... সব কিছুই থাকে। তারপর, আপনার চারিত্রিক গুলাবলি পর্যবেক্ষন করা হয়। বাক্তিগত রিপোর্ট ভালো হতে হয়। তারপর, পরীক্ষাতে পাশ করতে হয়। এত কিছু করে যারা সাথী হয়, তাদের বিশ্বাস কেমন হবে, চিন্তা করেন। তারা, পরিবার, সমাজ এবং দেশ, সব কিছুর জন্য কল্যাণকর। এদের বের করে, আঃলীগ সন্ত্রাসিদের লালন পালন করবেন?"

--- যে দল বাংলাদেশের অস্তিত্ব্তেই বিশ্বাস করে না, তারা দেশের কি ভালো করবে.......আপনাদের নেতা এখনো দলের কেবলা মানে পাকিস্তানকে। প্রমান- View this link

তারা যা ক্ষতি করার এরমধ্যে যথেষ্ট করে ফেলেছে। একটা উদাহরণ হতে পারে আপনার মত চৌকস ছেলেদের ব্রেইন ওয়াশ করা।

হুম যথেষ্ট পড়াশুনা করা আপনারা বুঝলাম। বাংলা একটা প্রবাদ মনে পরে? "দুর্জন বিদ্বান হইলেও পরিতাজ্য", আরেকটা আছে- "দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো"। শিক্ষিত মানুষের যথেষ্ট প্রমান আপনার দলের লোকেরা ২০০১ এ , কিছুদিন আগে রামুতে বৌদ্ধ বিহারে হামলা, কয়েকদিন আগে পুলিশে কে মারধর করে দিয়েছে. সাম্প্রতিক একটা খবর- View this link

"সবার দাবি মেনে যুদ্ধাপরাধীদের শাস্তি দিলে কি দুর্নিতি কমবে? শেয়ার বাজারে টাকা চলে আসবে? পদ্মা নদীর উপর দিয়ে BMW হাঁকিয়ে বরিশাল যেতে পারবেন? ঢাকাতে যানজট কমবে? পোশাক শিল্পে আগুন লাগা বন্ধ হবে? আমার প্রতিরক্ষা বাহিনী সর্বাধুনিক হবে? গনত্রন্ত্র মজবুত হবে?"

--- না কিছুই হবে না, কিন্তু আমরা একটা কলংক থেকে মুক্তি পাব, বেয়াল্লিশ বছর ধরে যে কলংক আমরা বয়ে বেড়াচ্ছি..........ওই কলংক থেকে মুক্ত হয়ে গা ঝাড়া দিয়ে উঠবে নতুন বাংলাদেশ। উপরের উল্লেখিত কোনো উন্নয়ন নাই বা হলো, তাতে কি অপরাধীর অপরাধ কমে যাবে?, আমরা তার শাস্তি দেয়ার অধিকার হারিয়ে ফেলবো? আপনার প্রতি আমার প্রশ্ন কত জন শহীদের রক্ত আর নারীর সম্মানের সমান একটা পদ্মা সেতু?

এরা নাকি দেশের কল্যানের জন্য কাজ করবে..........ভাবা যায় !!!!! আমেরিকান এম্বেসির ব্যাকগ্রাউন্ড চেকিং পদ্বতি হালনাগাদ করার সময় এসে গেছে বলেই আমার ধারণা।

এমন ছেলেরা যদি বিদেশে ছড়িয়ে পরে তাহলে কয়দিন পর দেশের মান-সম্মান কই নিয়ে ঠেকাবে কে জানে।
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×