somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাঁটতে শিখুন

২৫ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের মানুষ হাঁটতে ভুলে যাচ্ছে। অবশ্য বাঙালি, জাতি হিসেবে বড়ই আলসে। সুতরাং আগেও যে খুব একটা হাঁটতে জানত সে দাবি করিনা। আলসে বলায় যারা মাইন্ড খাইলেন তাদের বলি, আর কোথাও কি রিক্সা দেখেছেন? দেখেন নি কারণ ওটুকু পথ তারা হেটেই পার হন।

সে যাই হোক আসল কথায় আসি। এই যে হাঁটা ভুলে যাওয়া এর কারণে চারিদিকে সমস্যার অন্ত নেই। প্রথমেই মেদ ভুড়ি। 90% মানুষ তিন বেলা পেট পুরে খেটে পায়না যে দেশে সে দেশেও যে মেদ ভুড়ির সমস্যা হতে পারে কে ভাবত? কিন্তু বাস্তবতা হলো সমস্যা অতি জটিল। কিছু মানুষ খেতে খেতে পেটের দৈর্ঘ্য বাড়িয়ে এমন পর্যায় নিয়েছেন যে এখন তাঁরা পয়সা খরচ করে ঘাম ঝড়ান Slimming center এ যেয়ে।

দ্্বিতীয় সমস্যা হল, বহুমূত্র রোগের বিস্তার । ইব্রাহীম সাহেব তো কবেই গত হয়েছেন, কিন্তু রেখে গেছেন হাসপাতাল যার সামনে ভিড় দেখলেই এ রোগের বিস্তার সম্পর্কে জানা যায়। তো এই রোগের প্রধান ঔষধ কি? সেই হনটন অর্থাৎ হাঁটা।

এখন সবাই জানতে চাইতে পারেন এত কিছু ছেড়ে হাঁটার পিছে লাগলাম কেন?
কারণ অতি সহজ। জাতির এই দূরবস্থায় একটি রাজনৈতিক দল এগিয়ে এসেছে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে নেতিবাচক "ভাবমূর্তি" ছিলো তা আশা করি ধীরে ধীরে দূর হবে এরকম জনকল্যাণ মূলক কর্মসূচীর কারণে। এই দলটি বর্তমানে হাঁটা কর্মসূচীর সূচনা করেছে, ' পথযাত্রা' নাম দিয়ে। এরা অবশ্য হাঁটাকে আগেও উৎসাহ দিতেন। মানুষ যেন হাঁটার প্রতি মন দেয় তাই তাঁরা প্রায়ই হরতাল দেকে রাস্তা বন্ধ করে দেন। কিন্তু বেআককেল রিক্সা ওয়ালাদের কারণেই তাদের সেই কর্মসূচীতে মানুষ হাটেনা। তাই এবার আর ঝামেলাতে না গিয়ে সরাসরি পথযাত্রা। আশা করি তাদের এই মহৎ উদ্যোগ সফল হবে। জনগণ আরও বেশী বেশী করে হাঁটবে।

সামনে নির্বাচন। এক বড়দল যখন এমন জনকল্যাণমূলক কর্মসূচী নিল আরেক বড়দল তখন মুখে আঙুল দিয়ে বসে থাকে কি করে? তাঁরা করল কি হাটা কর্মসূচীর পরে যে সমাবেশ তাতে যেন লোকজন যেতে না পারে সে কারণে সব রাস্তাঘাট বন্ধই করে দিল। অগত্যা মানুষ আর কি করবে? সুতরাং হাঁট।

বি. দ্্র. আজকে এই দুই দলের পাল্লায় পড়ে বহুত হাঁটতে হয়েছে তাও কাজ হয়নি। তেজগাঁও যেতে চেয়েছিলাম বুেয়ট থেকে, পারলামনা।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×