somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

 ঘুরে আসুন সাগরদ্বীপ সোনাদিয়া ও মহেশখালী

২২ শে অক্টোবর, ২০১১ রাত ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দূর থেকে দেখতে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের মতো। কিন্তু কাছে গেলেই বোঝা যাবে রূপটাই আলাদা। নাম তার সোনাদিয়া। পাহাড়, সবুজঘন প্যারাবন পেছনে ফেলে বঙ্গোপসাগরের বুক চিরে যেতে হয় মুক্তার দ্বীপ এই সোনাদিয়ায়। আবাসিক হোটেল-মোটেল, রেস্তোরাঁ গড়ে ওঠেনি বলে সোনাদিয়া এখনো পর্যটকদের তেমন পরিচিতি পায়নি। কিন্তু যাঁরা একবার এই দ্বীপের ছোঁয়া পেয়েছেন, তাঁদের বারবার ছুটে যেতে ইচ্ছে করবে ওই দ্বীপে।
কক্সবাজার শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থিত সোনাদিয়া মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের একটি ওয়ার্ড। প্রায় ছয় হাজার জনসংখ্যা অধ্যুষিত দ্বীপের আয়তন দুই বর্গকিলোমিটার। উত্তর-দক্ষিণে লম্বা প্রায় পাঁচ কিলোমিটার। এই দ্বীপেই স্থাপিত হতে যাচ্ছে দেশের অন্যতম গভীর সমুদ্রবন্দর।
ঈদের ছুটিতে যে কেউ কক্সবাজারে বেড়াতে এলে মনটাকে একটু ফুরফুরে করে তোলার জন্য স্পিডবোট নিয়ে ঘুরে আসতে পারেন সোনাদিয়ায়।
শহরের কস্তুরাঘাট থেকে আট-নয়জন মিলে একটি স্পিডবোট ভাড়া করে মাত্র ১০ মিনিটে পৌঁছানো যাবে দ্বীপে। দুই থেকে তিন ঘণ্টা সময় থাকলে ঘুরে আসা যায় পুরো দ্বীপ। সাগরের বুক চিরে স্পিডবোট ছুটে চলার সময় গভীর সাগর থেকে উপকূলের দিকে ঝাঁকে ঝাঁকে মাছ ধরার ট্রলার ছুটে আসার দৃশ্য নজরে পড়বে। দেখা যাবে সাগরে জেলেদের মাছ ধরার দুর্লভ দৃশ্য। পানির ওপরে ঝাঁকে ঝাঁকে রুপালি বাটা মাছ ওড়ার অপরূপ দৃশ্য সোনাদিয়া চ্যানেল ছাড়া অন্য কোথাও দেখা যায় না।
মহেশখালী থেকে সোনাদিয়াকে আলাদা করে রেখেছে একটি নদী ‘বহদ্দারকাটা’। ট্রলার-মালিকদের স্থানীয় ভাষায় বলা হয় ‘বহদ্দার’। জনশ্রুতি আছে, কোনো এক সময় এই নদীতে জলদস্যুরা এক বহদ্দারকে কেটে হত্যা করেছিল। সেই থেকে নদীর নাম বহদ্দারকাটা। এই নদীর দুই তীরে সৃজিত সবুজ প্যারাবনের সারি যেন মন ছুঁয়ে যায়। মহেশখালীর কুতুবজোম থেকে সোনাদিয়া যাতায়াতের জন্য নদীর ওপর তৈরি দৃষ্টিনন্দন সেতুর ওপর উঠে দ্বীপের সবুজ দৃশ্য দেখে মনটা জুড়িয়ে যায়। এই নদীতে মাছ ধরে বেঁচে আছেন এলাকার শত শত মানুষ। সোনাদিয়ার নরম বালুচরে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য। সারা দিন সৈকতের বালুচর ভরপুর থাকে রাজকাঁকড়ার সমাহারে। রকমারি পরিযায়ী পাখি তো আছেই। তরতাজা মাছ বালুচরে কেটেকুটে শুঁটকি করার দৃশ্য দেখা, কম দামে লাক্ষ্যা, কোরাল, মাইট্যা, লইট্যা শুঁটকি কেনার সুযোগ তো থাকছেই। জীবনে যাঁরা ডলফিনের লাফালাফি দেখেননি, তাঁরা একবার এই সোনাদিয়া সাগর চ্যানেল ভ্রমণ করে দেখতে পারেন।
যেতে পারেন মহেশখালীও
ইচ্ছে করলে সোনাদিয়া থেকে স্পিডবোটে করে ঘুরে আসতে পারেন মহেশখালী। মহেশখালী চ্যানেলের তীরে মৈনাক পর্বতের ২৮৮ ফুট ওপরে রয়েছে আদিনাথ মন্দির। একটু দূরে পাহাড়চূড়ায় রাখাইন সম্প্রদায়ের জাদি। রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি।
পাহাড়ের নিচে রাখাইন পল্লি ঘুরে বিচিত্র ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। রাখাইন তরুণীদের কাপড় তৈরি, বিক্রি, কুটির শিল্প, আচার তৈরির প্রক্রিয়া দেখে আনন্দ পাবেন। ইচ্ছে করলে মহেশখালীর বিখ্যাত মিষ্টি পানের একটা খিলি খেয়ে মুখটাও লাল করে নিতে পারেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×