somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক্তার ভাইয়ের স্বপ্নের হাসপাতালের উন্নয়নের জন্য এগিয়ে আসুন। (কাইলাকৈর হেল্থ কেয়ার প্রজেক্ট), মধুপুর, টাংগাইল।

১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক জন মহৎ প্রাণ ডাক্তার এড্রিক বেকার
কিছু মানুষ শুধু তাঁদের কর্মের গুণে সময়কে ছাপিয়ে যান। এমনই একজন মানুষ ডাঃ এড্রিক বেকার। নিউজিল্যান্ডের নাগরিক এড্রিক বেকার ১৯৪১ সালে রাজধানী ওয়েলিন্টনে জন্মগ্রহন করেন। ১৯৬৫ সালে ওটাগো মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে সরকারের শল্য চিকিৎসা দলের সদস্য হিসেবে যুদ্ধ বিধ্বস্ত ভিয়েতনামে যান। সেখানে কাজ করা অবস্থাতেই সংবাদপত্রের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারেন। যুদ্ধকালীন এ দেশের মানুষের দুর্ভোগের চিত্র দেখে ঠিক করেন সম্ভব হলে বাংলাদেশে আসবেন । অবশেষে তিনি ১৯৭৯ সালে বাংলাদেশে আসেন,প্রথম দিকে তিনি মেহেরপুর হেলথ মিশন ও কুমুদিনী হাসপাতালে কাজ শুরু করেন । কিন্তু সব সময় গ্রামের মানুষের কথা চিন্তা করতেন এবং ১৯৮৩ সালে মধুপুরের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দেয়া শুরু করেন, গড়ে তুলেন “কাইলাকুডি হেলথ কেয়ার সেন্টার” । ডাঃ বেকার’র নিরলস পরিশ্রমে এখন এই হেলথ সেন্টার একটি সম্পূর্ণ চিকিৎসা কেন্দ্র । চার একর জায়গায় ছোট ছোট মাটির ঘরে ডায়াবেটিস বিভাগ, যক্ষ্মা বিভাগ, মা ও শিশু বিভাগ, প্রশিক্ষণ কক্ষ, মাতৃসদনসহ নানা বিভাগ রয়েছে। সব মিলিয়ে ৪০ জন রোগী ভর্তি করার ব্যাবস্থা আছে এখানে। ২০১১ সালের ৩০ ডিসেম্বরে হানিফ সংকেত তার ইত্যাদিতে ডাঃ বেকার কে নিয়ে প্রতিবেদন প্রচার করেন আর এই প্রতিবেদনের মাধ্যমে সারা বাংলাদেশ উনার এই মহৎ কর্মের কথা জানে। সবার কাছে তিনি “ডাক্তার ভাই” নামেই পরিচিত ছিলেন। ইত্যাদিতে হানিফ সংকেত উনাকে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি উনাকে বাংলাদেশের নাগরিকত্ত্ব দেয়ার অনুরোধ করেন বাংলাদেশ সরকারের কাছে। ৫ আগস্ট ২০১৪ সালে উনি নাগরিকত্ত্ব লাভ করেন। গত ১ সেপ্টেম্বর ২০১৫ তারিখে তার প্রতিষ্ঠিত “গরীবের হাসপাতাল” কাইলাকুডি হেলথ কেয়ার সেন্টার, মধুপুরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ ডাঃ বেকার আমাদের মাঝে নেই । কিন্তু উনার প্রতিষ্ঠিত “গরীবের হাসপাতাল” আছে, সেই সাথে আছে মানুষের পাশে থাকার মহান ব্রত । আমাদের সবার অল্প অল্প সহযোগিতা এগিয়ে নিয়ে যাবে এই হেলথ কেয়ার সেন্টার । সম্ভব হলে ঘুরে আসুন আর দেখে আসুন এ যুগের “মাদার তেরেসার”র মত একজন নিবেদিত প্রাণ ডাক্তার বেকার’র “কাইলাকুডি হেলথ কেয়ার সেন্টার” মধুপুর । আমরা আছি সম্মিলিত ভাবে উনাদের পাশে দাঁড়ানোর জন্য । হাসপাতালের বর্তমান কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে উনাদের একটি প্রশাসনিক ভবন দরকার । আমরা উদ্যোগ নিয়েছি উনাদের এই কাজে আমাদের যতটুকু সম্ভব অবদান রাখার জন্য। এই উদ্যোগে আপনাকেও আমাদের পাশে চাই । মানবতার জয় হোক ।
প্রয়োজনে- সঞ্জীব ভদ্র চন্দন- ০১৭১৬-৬২৫২৫৪

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×