somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামহীন ছোট গল্প ৪

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি উদ্দেশ্য বইমেলায় যাবো । তবে মনের সুখে হাঁটতে পারছি না ।অনেক মানুষ রাস্তায় । হঠাৎ দেখলাম সামনে থেকে নীল শাড়ি নীল টিপ নীল ফ্রেমের চশমা পরা আর খোলা চুলে অতীব রূপবতী মেয়ে এদিকে আসছে । দেখেই চোখ জুড়িয়ে গেলো মনে ঠান্ডা বাতাস বইতে লাগলো । আহা আহা এতো সুন্দরী কেন মেয়েটা এই কথা ভাবছি আর সামনে এগুচ্ছি । হঠাৎ মেয়েটি সিগারেটের দোকান থেকে একটা গোল্ডলিফ কিনে তাতে আগুন ধরিয়ে দিলো সেই একটান । এ দৃশ্য দেখে আমি তাহার প্রেমে পড়িয়া গেলাম । আহা কোন মেয়ে এতো সুন্দর করে সিগারেট টানতে পারে এই প্রথম দেখলাম ।
অবশ্য যাকে ভালো লাগে দেখবেন তার সব কিছুই কেমন করে জানি ভালোই লাগে । তার সবকিছুতেই একরাশ মুগ্ধতা চলে আসে ।
যাই মেয়েটা আমার সামনা সামনি আসার পর বলেই ফেললাম "মাশাআল্লাহ আপনিতো অনেক সুন্দরী । সিগারেট টার কারণে আরো সুন্দর বেশি লাগছে ।"
মেয়ে - মানে ? কি বলছেন ?
আমি - কিছু না আপনার রূপের প্রশংসা করছি আরকি ।
মেয়ে- ফাজলামো করেন ?
আমি - না অবশ্যই না । যা সত্যি তাই বলছি ।
মেয়ে -মাত্রই ব্রেক আপ হইছে । মাথা গরম আছে বুঝলেন । মাইর খাইতে না চাইলে ভাগেন এখান থাইকা ।
আমি - ও আচ্ছা সেই জন্য এই সিগারেট না ? যাইহোক আমারও কাজ আছে আপনার সাথে কথা পেঁচিয়ে লাভ নেই ।
মেয়ে - তাহলে যান না । হুদাই মাথা খারাপ করছেন কেন ?
আমি - আসলে আপনাকে দেখে আমার ভালো লেগেছেতো তাই । পরে আপনার সিগারেট টানা দেখে আরো ভালো লাগছে ।
মেয়ে - মানে কি বলতে চাইছেন আপনি ?
আমি - কিছু না । আসলে আপনার ঠোঁটে সিগারেট মানায় না তাই বলতে চাচ্ছি । আপনি সুন্দরীতো আপনার রূপ আর আচরণ এর সাথে সিগারেট টা যায় না । শুধু শুধু আরেক জন বেকুব মানুষের জন্য কেন নিজেকে পোড়াবেন । আপনিতো আধুনিক মেয়ে এটা বোঝেন না । কোন না কোন ছেলের জন্য নিজের জীবন খারাপ করবেন কেন ?আপনারতো নিশ্চয়ই বাবা মা কিংবা ভাই বোন আছে তাদের কথা ভেবে বলুনতো এটা কি ঠিক হচ্ছে ।
মেয়ে - হ্যাঁ তা ঠিক এট ঠিক হচ্ছে না । আচ্ছা এটা তো ধরাইয়া ফেলছি এটার পর আর খাবো না ।আপনাকে কথা দিচ্ছি ।
আমি হেসে বললাম - আমাকে কথা দেওয়ার প্রয়োজন নেই নিজের কাছে নিজে কথা দিন । একটা অনধিকার চর্চা করি ?
মেয়ে - কি তা ?
আমি মেয়েটার মুখ থেকে সিগারেট এর বাকি অংশ ফেলে দিয়ে দৌড়াতে দৌড়াতে বললাম "ভালো থাকবেন । সিগারেট পরিত্যাগ করবেন । "
পিছনে মাথা ঘুরিয়ে দেখলাম মেয়ে সেই জায়গায় দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে ।
হঠৎ মেয়ে চেঁচিয়ে বললো আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে নিশ্চয়ই আবার ।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×