প্রতিদিনের মত আর এখন খুব ভোরে ঘুম থেকে তারাতারি উঠা হয় না। বেলা 12টায় ঘুম থেকে উঠে নাস্তা না করে ই ভার্সিটিতে। তারপর ক্লাস পাইলে করে, আর না পাইলে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে চারটায় খাইতে যাওয়া। তারপর আবার হাটতে বের হওয়া। এভাবে কেটে যায় দিনের অংশ টা।
আর গ্রামের বাড়িতে এই দিন ই শুরু হইত ফজরের নামাজ দ্বারা।
সকালে ফজরের আজানের পর আম্মার ডাকাডাকি তে আর ঘুমানোর মুড থাকে না। তারপর সহ্য না করতে পেরে তবুও মসজিদে গিয়ে নামাজ পড়া হয়।
নামাজ শেষে সকালবেলা পুরো গ্রামে একবার হাটলে
মন ভাল হয়ে যায়।
এইতো তারপর বাসায় এসে নাস্তা করে পড়তে বসা
এসব সময়ের মুহুর্ত ঢাকায় আর হয়ে উঠে না।
বাকীটুকো আরেক দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


