
ভুল গল্পের মুক্তি, ভুল গল্পের চরিত্র
ভুল নদীতে উল্টো দিকে স্রোত
ভুল প্রেমে ভুল অনুভূতি তুমি।
শামুকে পা কাটে সাগরের তীরে
নোনা পানি ধুয়ে দেয় মনের ধূলো।
আকাশ বন্দী এ চোখ আমার,
ভুল গল্পে দেখে তোমাকে।
শিশিরে আটকে আছে আমার এ আকাশ
রাস্তার ধূলিকণা ভেজা, শীতের বাতাস
শিশিরে আটকে আছে এ বেলা
কুয়াশার চাদরে পরিপূর্ণ, এই মায়া
কালের স্রোতে ঘড়ির কাটা উল্টো পথে
এবারে মুক্তি দাও ভুল গল্পের চরিত্রকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

