somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধারাবাহিক গোয়েন্দা উপন্যাস : নিখোঁজ বিমান রহস্য (পর্ব :৬)

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছিপছিপে গড়নের মেয়ে লিমিশা। রুপ মাধুর্যেও অতুলনীয়। ফাইটিংয়ে বেশ পারদর্শী। দেশের জন্য মৃত্যু ঝুকি নিতেও পিছপা হয় না।

সদলবলে রেমেজ জাহাজে আরোহন করল। অসীম সাগরের বুকে জাহাজ পূর্ণদ্যমে চলতে শুরু করেছে। একই জাহাজে আরেকটি গ্রুপও আছে। তাদের নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন ম্যুর। ম্যুরের দলে রেমেজ কর্তৃক ছাটাইকৃত সদস্যরাও স্থান পেয়েছে। তিনি একজন ফরাসি নাগরিক।জাতিসংঘ মিশন থেকে পাঠানো হয়েছে তাকে।

একদিন অতিবাহিত হয়ে গেল ধ্বংসাবশেষের কোনো নমুনা খুঁজে পাওয়া গেল না। রেমেজ পেছনের ডেকে দাঁড়িয়ে কিছু নিরীক্ষণ করছে বাইনোকুলার হাতে। আশেপাশে কোনো লোকজন নেই, বেশ ফাঁকা জায়গা। হঠাৎ গম্ভীর একটা কণ্ঠস্বর শোনা গেল, 'মি. রেমেজ আপনার সাথে আমার একটু বোঝাপড়া ছিল। '
পেছনে তাকাতেই ক্যাপ্টেন ম্যুরকে দেখতে পেল সে। ভ্রু কুঁচকে উঠল তার। কিসের বোঝাপড়া করতে চান তিনি। রেমেজ বলল, 'জ্বী বলুন।'
ক্যাপ্টেন ম্যুর মুখ থেকে সিগারেটের একরাশ ধোঁয়া বের করে বললেন, 'আমি শুধু জানতে চাই আপনি কেন আমার ছোট ভাইটাকে ফাঁসিয়ে দিলেন? '
'কার কথা বলছেন আপনি? '
'লুইপাসের কথা বলছি আমি। '
'ওহ! প্যারিসের সেই ঘটনাটা? '
'হ্যাঁ। '
'দেখুন সত্যকে উন্মোচন করাই আমার কাজ। আপনার ভাই মাদক চোরাচালানিসহ দুইটি খুনের ঘটনায় অভিযুক্ত, ও পরে প্রমাণিতও হয়। এতে তার ফাঁসি হয়েছে। অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে। আপনার তো এই জাহাজে আসার কথা ছিল না। '
'তা বটে। আপনাকে হাতের মুঠোয় পাব বলে অনেক কৌশলে এসেছি। আপনার জন্য আমার ভাইটাকে পরপারে যেতে হয়েছে । '
'আপনি একজন সেনাসদস্য হয়েও ন্যায় -অন্যায়ের পার্থক্য বুঝছেন না?'
'আমি ন্যায় -অন্যায় বুঝতে চাই না। গত দুইটা বছর আপনার অপেক্ষায় ছিলাম। কিন্তু হাতের নাগালে পাই নি। এবার আপনাকে ছাড়তে পারি না। আপনার লাশ না দেখা পর্যন্ত আমি শান্ত হব না। '
এতক্ষণ রেমেজ তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল এবং প্রস্তুতি নিচ্ছিল। মুহূর্তের মধ্যে ম্যুরের অস্ত্রটা পকেট থেকে হাতে চলে আসল এবং তাক করল রেমেজের দিকে। একেবারে কপাল বরাবর। তারপর বলল, 'এবার আমার হাত থেকে বাঁচবি না তুই। '

দুজনের মধ্যকার দূরত্ব প্রায় পাঁচফুট। রেমেজ মুচকী হেসে একটি পা সামনে এগিয়ে গেল। ক্যাপ্টেন ম্যুর আরো কঠোর সুরে বলল, 'নড়াচড়া করলেই গুলি করব। '

.......চলবে
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×