ডাক্তার : আপনার অসূখের বিস্তারিত শুনে বুঝলাম আপনার চারপাশের পরিবেশ বেশ নোংরা। আপনার যে রোগটা ধরা পড়েছে সেটা একটা ছোঁয়াচে রোগ এবং সেইসাথে বেশ মারাত্নকও বটে। এই ঔষধগুলো সময়মত এক সপ্তাহ খাবেন।
রোগী :ধন্যবাদ ডাক্তার সাহেব।
ডাক্তার :মনে রাখবেন, আপনি যা কিছু স্পর্শ করবেন তাতেই জীবাণু ছড়িয়ে পড়বে এবং সেসব জিনিসপত্র যারা স্পর্শ করবে তাদেরও এই রোগ হওয়ার সম্ভাবনা খুবই বেশি।
রোগী : অ্যাাাা! একী বলেন ডাক্তারসাহেব!
ডাক্তার :আমার ফী টা দিয়ে এখন অন্য রোগীদের সেবা নেওয়ার সুযোগ করে দিন, যান।
রোগী :কি সর্বনাশ! আপনাকে এখন ফী দিলে আপনারও তো এই রোগ হয়ে যাবে! কারণ টাকাগুলো আমি অপংখ্যবার স্পর্শ করেছি!
ডাক্তার : না না ওতে কিছু হবে না! দিন, ফী টা দিন। টাকা তো টাকাই!
মোঃ রাকিব খান
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



