somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোয়েন্দা শার্লক হোমসের সাক্ষাৎকার (রম্য)

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উপস্থাপক : মি. হোমস কষ্ট করে এখানে আসার জন্য শুরুতেই আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
শার্লক হোমস : আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমার সাক্ষাৎকার নিতে আগ্রহ প্রকাশ করার জন্য। আরে, আপনি দেখছি আপনার বন্ধুর কোট ধার করে পড়ে এসেছেন!
উপস্থাপক : (হকচকিয়ে) ইয়ে - মানে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। কিন্তু বুঝলেন কিভাবে?
শার্লক হোমস : আপনার বেতনের টাকা থেকে এত দামী কোট কেনা আপনার পক্ষে সম্ভব নয়।কারণ এ টাকার প্রায় পুরো অংশ আপনার স্ত্রীর ইচ্ছা /শখ পূরণ করতে ব্যয় করতে হয় আপনাকে।
উপস্থাপক : ঠিক বলেছেন।
শার্লক হোমস :এইতো আজ স্ত্রীর দাবি মেটাতে পারেননি বলে ঝাঁড়ুর তাড়ানি খেতে হয়েছে আপনাকে।
উপস্থাপক : (লজ্জিত হয়ে ) হ্যাঁ, অবশ্য ঠিকই বলেছেন।কিন্তু আপনি জানলেন কি করে!
শার্লক হোমস : আপনার কলারের ভাঁজে দেখুন, ঝাঁড়ুর সামান্য ভাঙ্গা অংশ লেগে আছে। ওপরে হালকা একটু দাগও ফুটে উঠেছে যদিও আপনি সেটা পরিষ্কার করার যথাসাধ্য চেষ্টা করেছিলেন।
উপস্থাপক : আমার মনে হয় আপনি বিয়ে না করে ভালই করেছেন।
শার্লক হোমস : হয়তো আপনার দৃষ্টিকোন থেকে ঠিকই বলেছেন। তবে আমি যদি এই যুগের গোয়েন্দা হতাম তাহলে হয়তো সিঙ্গেল থাকতে পারতাম না! নারীমনের রহস্য বড়ই দুর্ভেদ্য! নিশ্চয় আপনার স্ত্রী লম্বায় আপনার চেয়ে চার ইঞ্চি বেশি?
উপস্থাপক : ঠিক বলেছেন, কিন্তু বুঝলেন কিভাবে?
শার্লক হোমস : ( মৃদু হেসে) কোনো ব্যাপারে গোলমাল বাঁধলে আপনারা পরস্পরের দিকে তাকিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। উত্তেজিত অবস্থায় আপনাকে তখন কিছুটা ওপরের দিকে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কথা বলতে হয়। উত্তেজিত হওয়ার দরুণ অভ্যাসবশত আপনি এখন কিছুটা উপরের দিকে তাকিয়ে কথা বলছেন।
উপস্থাপক : ( ফ্যালফ্যাল করে তাকিয়ে) অবশ্য ঠিকই বলেছেন। কিন্তু - যাহোক আজকের সাক্ষাৎকারের মূল বিষয়টা তো ভুলেই গিয়েছিলাম!
শার্লক হোমস : সময় যে শেষ! অন্যদিন হবে।

সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০৬
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×