রহস্য অনুগল্প : মানিব্যাগ উদ্ধার!
১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে সোহান বাসায় ফিরছে । পড়ন্ত বিকেল, কিছুক্ষণ অপেক্ষা করার পর বাসে উঠতে সক্ষম হল । বাসে সিট তো দূরের কথা দাঁড়ানোর জায়গা হওয়াই কঠিন । পাবলিক বাস বলে কথা ! প্রায় বাদুড় ঝোলার মত উপরের রেলিং ধরে ঝুলে আছে সে । হঠাৎ পকেটে হাত দিতেই তার রক্ত হিম হয়ে এল ! তার মানিব্যাগটি হাওয়া হয়ে গেছে যেটি কিছুক্ষণ আগেও ছিল । এর মধ্যে টাকা পয়সাসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিসও ছিল । এখন কীভাবে সে এটি উদ্ধার করবে ? দুশ্চিন্তায় প্রায় দিশেহারা হবার উপক্রম তার । তিনজন লোককে সন্দেহের দৃষ্টিতে দেখছে সে । তাদের দুজন তারই পেছনে দন্ডায়মান আর অপর জন বাসের গেটের কাছাকাছি । সে লক্ষ্য করল তার পেছনের একজন ধীরে ধীরে তার নিকট হতে দূরে সরে যাচ্ছে । তার উপর সন্দেহের মেঘ জমে উঠতে থাকল । কোনো উপায় ই খুজে পাচ্ছে না সে এখন । কন্ডাকটার ভাড়া নিতে এসেছে অথচ পকেটে টাকা নেই । সে কি করবে এখন ভেবে পাচ্ছে না । হঠাৎ আনমনে ব্যাগের পকেটে হাত দিতেই চমকে উঠল সে ! সে নিজেই তো ওটা ব্যাগের পকেটে রেখেছিল । নিজেকে মনে মনে র্ভৎসনা করল, কি বোকামিই না সে এতক্ষণ করেছে !
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন