সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদ ফ্লোরিডা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ফ্লোরিডা মেট্রো আওয়ামী লীগের সভাপতি এম রহমান জহির ও ফ্লোরিডা শাখা শ্রমিক লীগ সভাপতি কুদরত ই খোদা এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশ সময় গত ভোররাতে এই অনুষ্ঠান হওয়ার কথা। খবর ফ্লোরিডা থেকে নিউজ ওয়ার্ল্ড
জানা গেছে, ফ্লোরিডা আসার পর থেকেই সাবেক সেনাপ্রধান আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছেন। ইতোমধ্যে সরকারের উচ্চ পর্যায়েও তিনি কথা বলেছেন একাধিকবার।
সূত্রমতে, তার বিরুদ্ধে দেশে যেসব মামলা হচ্ছে সেসব বিষয়েও তিনি উদ্বিগ্ন। এসব বিষয়ে সরকারের উচ্চমহলের সঙ্গে তিনি কথা বলেছেন। দেশে মামলা ও বিএনপির অবস্থান টের পাওয়ার পর থেকেই আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেছেন তিনি।
ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি শাহীন মাহমুদ, মেট্রো আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম রহমান জহির, শ্রমিক লীগ সভাপতি কুদরতই খোদা, মেট্রো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আব্দুল ফাত্তাহ, ফ্লোরিডা স্টেট মেট্রো আওয়ামী লীগের সভাপতি আয়ুব খানের সাথেও সাবেক সেনাপ্রধান বিভিন্ন সময় বৈঠক করেছেন।
সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত শনিবার বিকেলে মইন ইউ আহমেদের ছোট ভাই সালাহ উদ্দীনের বাসায়। সেখানে আওয়ামী লীগ নেতাদের সুেঙ্গ বৈঠকে তিনি রোববার অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগদানের বিষয়ে সম্মতি প্রকাশ করেন। এই সিদ্ধান্ত দেয়ার আগে দেশের শীর্ষ মহলে তিনি যোগাযোগ করলে তাকে এগিয়ে যাওয়ার গ্রিনসিগন্যাল দেয়া হয়েছে। সেনাপ্রধান থেকে অবসর নেয়ার পর কোনো রাজনৈতিক প্লাটফর্মে মইন ইউ আহমেদের এটাই হবে প্রথম আনুষ্ঠানিক বক্তব্য।
জানা গেছে, ডেলরে বিচ সিভিক সেন্টার পার্কে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের এই সভা। এতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে।
সূত্রের মতে, আওয়ামী লীগে যোগদানের দিকেই এগিয়ে যাচ্ছেন সাবেক সেনাপ্রধান মইন। এরই প্রথম আনুষ্ঠানিকতা হচ্ছে দলীয় প্লাটফর্মে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগদান।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


