সাধারনত যে কোন রায়ের পর আপীল করা হয় উক্ত সাজা কমানোর জন্য।একবার রায় হয়ে গেলে তা বাড়িয়ে এর চেয়ে অধীক সাজা প্রদান আপীল বেঞ্চের ক্ষমতার বাহিরে।
যারা একমত নন তারা বলতে পারেন ।আমি আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে কি নিয়ম ফলো করে তা দেখিনি তবে সাধারন ভাবে ক্রিমিনাল কেসে এই নিয়ম প্রযোজ্য।
তবে যিনি মামলার রায় দিবেন তার ইচ্ছায় আবার পুনরায় রায় ঘোষণা হতে পারে কিনা তা অবশ্য জানা নেই।
দু:খিত কিছুটা বক্তব্য আমি ফিরিয়ে নিচ্ছি।
ফৌজদারী কার্যবিধির ধারা-৪২৩ অনুযায়ী-
আপীল বিভাগ সাজা বাড়াতে পারে এবং
আপীলের ক্ষেত্রে তিনটির একটি ধাপ হয়:
১. কেসটি পুন:বিবেচনার জন্য পুনরায় যে কোন এখতিয়ার সম্পন্ন কোর্টকে অনুরোধ করা।
২. প্রদত্ত রায় বহাল।
৩. প্রাপ্ত দন্ডের পরিমান হৃাস বৃদ্ধি করা।(সাধারনত দন্ড বৃদ্ধি মৃত্যুদন্ড বাদে অন্যান্য দন্ডের ক্ষেত্রে বেশী উদাহরন পাওয়া যায় )
তবে উল্লেখ্য এসব ক্ষেত্রে আসামীর বক্তব্য শুনতে হবেই।নিম্ন আদালতে এ অপরাধের ক্ষেত্রে যে রায় দিয়েছে সে অপরাধের সর্বোচ্চ শাাস্তি যা তা দিতে পারে। কিন্তু উল্লেখ্য এ ক্ষেত্রে সর্বোচ্চ শাাস্তি মৃত্যু দন্ড হলে তা দেয়ার এখতিয়ার আপীল বেঞ্চের আছে কিনা তা সুনির্দিষ্ট ভাবে বলা হয়নি।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



