তোমার রূপে অগ্নিদগ্ধ আমি
হত বিহবল আমার অন্তর্যামী ।
প্রতিক্ষণে তোমার অশরীরী আত্মা
বিনয়ী আহ্বান করে যত যন্ত্রণা ।
মরুভূমির বুকে তৃষ্ণার জল খোজে
স্বপ্নে তোমার অনাবৃত দেহের অতৃপ্ত ছবি আকে ।
স্বর্গদেবী নাহি চাই এই পানে
সত্য আজ পরাজয় মানে ।
ভিতর বাহির আজ মগ্ন বিদ্রহে
এই সমাজ পারবে না আটকাতে ।
অস্বীকার করি যত সত্য
যদি তুমি হই একটি রজনীর জন্য ।
কত আশা বুকে করে নিয়েছে ঠাই
হুঙ্কার দিয়ে তলোয়ার ধরি, করিব বলে রাজ্য জয় ।
কিন্তূ বিধাতার একি আজব সৃষ্টি
ভেঙ্গে যাই সব কিছু হয়ে যাই যদি বৃষ্টি ।
রোজ রোজ ভাবি তোমায়, অবক্ষয় করিবার নাহি চাই ,
নদী নালা আজ বর্ষার পানিতে ঠাই ঠাই ।
চারদিকে তাকিয়ে দেখি তুমি আজও নাই ,
অপেক্ষার মেলায় অতৃপ্ত তাই নিঃশেষ হয়ে যাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



